Questions in this chapter
২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে মি. শরন লাল নগদ ৭০,০০০ টাকা, মজুদপণ্য ৫৫,০০০ টাকা, আসবাবপত্র ৬০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ১,২০,০০০ টাকা নিয়ে কারবার শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়েছে:
২০১৭
জানু. ৩ নগদে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।
" ৫ মাল বিক্রয় ৭০,০০০ টাকা, কারবারি বাট্টা ১০%।
" ৮ প্রিমিয়াম ব্যাংকে জমা দেওয়া হলো ২৫,০০০ টাকা।
" ১০ কর্মচারীদের বেতন বাবদ ব্যাংক থেকে উত্তোলন ১০,০০০ টাকা।
" ১২ একজন দেনাদার ৩৫,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দিলেন।
" ১৫ মালের গুণাগুণ যথাযথ না হওয়ায় ক্রীত মালের অংশবিশেষ ২,৫০০ টাকার মাল ফেরত দেওয়া হলো।
" ২০ নগদে মজুরি প্রদান ১৫,০০০ টাকা।
" ২৫ মূলধনের ওপর সুদ চার্জ করা হলো ৭,০০০ টাকা।
" ৩১ আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো ৬,০০০ টাকা।
ক. ৫ তারিখের লেনদেনটি অবলম্বন করে একটি চালানপত্র তৈরি কর।
খ. ৮, ১২, ১৫ এবং ২৫ তারিখের লেনদেন কয়টি অবলম্বনে জাবেদা প্রস্তুত কর। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
গ. নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় কর।
২০১৮ সালের মে মাসে ঝুমুর ট্রেডার্স এর সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ-
মে ১ প্রারম্ভিক উদ্বৃত্ত : নগদ ৫০,০০০ টাকা এবং ব্যাংক ৪০,০০০ টাকা।
" ৫ পণ্য বিক্রয় নগদে ১৫,০০০ টাকা।
" ১০ ব্যাংকে জমা দেওয়া হলো ২০,০০০ টাকা।
" ১২ রহিম ব্রাদার্সের নিকট থেকে ১০% বাট্টায় ৮,০০০ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো।
" ১৫ ধারে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
" ১৮ জামানের নিকট হতে পাওনা ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৪,৮০০ টাকা পাওয়া গেল।
" ২০ রহিম ট্রেডার্সকে চেক মারফত ১৮,০০০ টাকা পরিশোধ করে ৪০০ টাকা বাট্টা পাওয়া গেল।
" ২৫ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ২,০০০ টাকা।
" ৩০ বেতন নগদে ১০,০০০ টাকা পরিশোধ করা হলো এবং ভাড়া চেক মারফত ৫,০০০ টাকা পরিশোধ করা হলো।
ক. যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দাও।
খ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. উপর্যুক্ত তথ্যাবলির আলোকে একটি একঘরা নগদান বই প্রস্তুত কর।
২০১৮ সালের ডিসেম্বর মাসে হোসাইন অ্যান্ড কোং-এর ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ-
ডিসে. ১ নগদ ৭৫,০০০ টাকা এবং ব্যাংক জমা ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হয়।
" ৪ ১০% বাট্টায় পণ্য ক্রয় ৫০,০০০ টাকা, যার ৫০% নগদে।
" ৭ ১০% বাট্টায় ধারে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা।
" ১০ ইশফাকের নিকট হতে ৫% বাট্টা বাদে ৩,৮০০ টাকা চেকে পাওয়া গেল।
" ১৪ ৪ তারিখের লেনদেন হতে সৃষ্ট প্রদেয় হিসাব ৫% বাট্টায় পরিশোধ করা হলো।
" ২০ ৭ তারিখের লেনদেন হতে সৃষ্ট প্রাপ্য হিসাব হতে ১০% বাট্টায় আদায় হলো।
" ২১ কম্পিউটার ক্রয় ১০,০০০ টাকা।
" ২৩ ইউসুফকে ১০% বাট্টা বাদে ৪,৫০০ টাকা চেকে প্রদান করা হলো।
" ২৫ পাওনা ৯,০০০ টাকা ১০% বাট্টা বাদে চেকে পরিশোধ করা হলো।
" ২৬ ব্যবসায় হতে মালিকের ছেলের কলেজ বেতন পরিশোধ করা হলো ৫,০০০ টাকা।
" ২৯ বাড়িভাড়া প্রদান ১০,০০০ টাকা (যার অর্ধেকে মালিক বসবাস করেন)।
" ৩১ নগদ উদ্বৃত্তের ৫,৫০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেয়া হলো।
ক. ৪ তারিখের লেনদেন দ্বারা একটি ক্রয় জাবেদা প্রস্তুত কর।
খ. ডিসেম্বর ১, ১০, ২০, ২১, ২৫ ও ৩১ তারিখের লেনদেন দ্বারা একখানি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।
গ. ডিসেম্বর ৪, ১৪, ২৩, ২৬ ও ২৯ তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
২০১৭ সালের ১ নভেম্বর তারিখে জনাব সাজেদুর রহমান নগদ ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
নভে. ২ ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো ২০,০০০ টাকা।
" ৬ বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো ৩৫,০০০ টাকা।
" ৮ রিজুর নিকট মাল বিক্রয় করা হলো ৩০,০০০ টাকা। ভ্যাট চার্জ করা হলো ১৫%।
" ১০ সমিহ রহমানের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো ৪৫,০০০ টাকা। ভ্যাট চার্জ করা হলো ১৫%।
" ১৩ তনুর নিকট হতে কর্জ নেওয়া হলো ১০,০০০ টাকা।
" ১৫ তনুর কর্জ চেকে পরিশোধ করা হলো।
" ১৭ চেকে আসবাবপত্র বিক্রয় করা হলো ৫,০০০ টাকা।
" ২০ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা।
" ২৪ আয়কর প্রদান করা হলো ৩,০০০ টাকা।
" ২৬ সেভিংস সার্টিফিকেট ক্রয় ২০,০০০ টাকা।
" ৩০ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৭,০০০ টাকা।
ক. মোট ভ্যাটের পরিমাণ কত?
খ. ১৭, ২৪, ২৬ এবং ৩০ তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণিবিভাগ দেখাও।
গ. ১০, ১৩, ১৫ এবং ২০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
প্যারাগন ট্রেডার্স-এর ২০১৭ সালের মার্চ মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ
মার্চ ১ নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা।
" ৩ নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।
" ৫ ব্যাংকে জমা দেওয়া হলো ৩০,০০০ টাকা।
" ৮ এমদাদকে তার দেনার ৫% বাট্টা বাদে ৯,৫০০ টাকা চেকে পরিশোধ করা হলো।
" ১০ নগদ উত্তোলন ২,০০০ টাকা এবং পণ্য উত্তোলন ৫০০ টাকা।
" ১৫ আসবাবপত্রের ওপর ১,৫০০ টাকা অবচয় ধার্য করতে হবে।
" ২০ নগদে কম্পিউটার ক্রয় ৪০,০০০ টাকা।
" ২৫ নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।
" ২৭ আলী ট্রেডার্সকে পরিশোধ ৮,৫০০ টাকা এবং এ প্রেক্ষিতে বাট্টা প্রাপ্তি ৫০০ টাকা।
" ৩০ কারবার থেকে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান ২০০ টাকা।
ক. প্যারাগন ট্রেডার্স-এর যে সকল লেনদেন নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও।
খ. মার্চ ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত যে সকল লেনদেন নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে সেগুলো নিয়ে একটি তিনঘরা নগদান বই তৈরি কর।
গ. মার্চ ২০ থেকে ৩০ তারিখের লেনদেনের সাহায্যে প্যারাগন ট্রেডার্সের নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর
২০১৭ সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড কোং নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করল-
জুন ২ নিপা বিপণি, সুনামগঞ্জ হতে ক্রয়। প্রতি জোড়া ৫০০ টাকা দরে ২০০ জোড়া তাঁতের শাড়ি। কারবারি বাট্টা ১০%। পরিবহন খরচ ১,০০০ টাকা এবং বিমা সেলামি ৩০০ টাকা। চালান নং ৩০১। [শর্ত ৩/১০, নিট ২০)
" ২৮ বধুয়া ক্লথ স্টোরস, রাজশাহী হতে ক্রয় প্রতিটি ৫,০০০ টাকা দরে ৫০টি জামদানি শাড়ি। প্রতিটি ৭,০০০ টাকা দরে ১৫টি বেনারসি শাড়ি। প্রতিটি ৫০ টাকা দরে ২০০ খানা রুমাল। কারবারি বাট্টা ১৫%। প্যাকিং খরচ ১,০০০ টাকা। কুলি ও গাড়ি ভাড়া ২,০০০ টাকা। চালান নং ৩০২। [শর্ত ৩/১৫ নিট ৩০]
ক. মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. ক্রয় জাবেদা তৈরি কর।
গ. প্রয়োজনীয় খতিয়ান হিসাব তৈরি কর।
২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে জনাব শিবলী নগদ ২০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি ৪০,০০০ টাকা এবং তার বন্ধু সাকিবের নিকট হতে ১০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল:
জানু ৫ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ২,০০০ টাকা।
" ৮ চেক মারফত তাঁর ছেলের স্কুলের ফি প্রদান ১,০০০ টাকা।
" ১০ নতুন যন্ত্রপাতি ক্রয় ১৫,০০০ টাকা।
" ১৬ মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো ৫,০০০ টাকা।
" ১৮ চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় প্রদান ৪,০০০ টাকা
ক. মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত নগদ লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর।
গ. উপর্যুক্ত লেনদেনগুলো হতে নগদান হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত কর।
জনাব করিম ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি ব্যবসায় আরম্ভ করলেন তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
জানু ২ ২% বাট্টায় পণ্যক্রয় করা হলো ১০,০০০ টাকা।
" ৪ জীবন বিমা প্রিমিয়াম প্রদান কর হলো ৫,০০০ টাকা।
" ৮ অনাদায়ি পাওনা ধার্য করা হলো ৫০০ টাকা।
" ১০ অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো ১০,০০০ টাকা।
" ১২ অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো ৪০,০০০ টাকা।
" ২০ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।
" ২৫ ব্যবসায়ের উদ্দেশ্যে একটি ডেলিভারি ভ্যা 'ভ্যান ক্রয় করা হলো ১,০০,০০০ টাকা।
ক. জনাব করিমের উত্তোলনের পরিমাণ নির্ণয় কর।
খ. ২, ৪, ১২ ও ২৫ তারিখের লেনদেনগুলো দ্বারা জাবেদা প্রস্তুত কর।
গ. উল্লিখিত লেনদেনগুলো হিসাব সমীকরণে কী প্রভাববিস্তার করে সেটা টেবুলার ফর্মে দেখাও।
২০১৬ সালে মে মাসে জনাব সাকিবের ব্যবসায়ে সংঘটিতে লেনদেনগুলো নিম্নরূপ:
মে ১ তিনি নগদ ৫০,০০০ টাকা ও ৮০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
" ৬ চেকে পণ্য ক্রয় ২,০০০ টাকা।
" ৮ ২% বাট্টায় নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।
" ১০ বেতন প্রদান ৮,০০০ টাকা।
" ১২ আশরাফুলের নিকট পাওনা ৪০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩৯,২০০ টাকা পাওয়া গেল।
" ১৫ ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা।
" ২০ আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা।
" ২৫ সুদ পাওয়া গেল ২,০০০ টাকা।
" ২৮ আলমের ২০,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৮০০ টাকা প্রদান করা হলো।
ক. মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
জনাব মাশরাফি বিন মর্তুজার ব্যবসায়ে ২০১৫ সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছিল: ২০১৫
জুন ১ নগদ তহবিল ৭০,০০০ টাকা ও ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত ৮০,০০০ টাকা।
" ২ চেকের মাধ্যমে ভাড়া-পরিশোধ ৫০০ টাকা।
" ৫ জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ ১,০০০ টাকা।
" ৮ ব্যাংকে জমা দেওয়া হলো ৫,০০০ টাকা।
" ১০ ব্যাংক দ্বারা প্রদেয় বিলের অর্থ পরিশোধ ৩,০০০ টাকা।
" ১১ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ২০,০০০ টাকা।
" ১২ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা।
" ১৫ ব্যাংক চার্জ ১০০ টাকা।
" ২৫ ৩% বাট্টা বাদ দেওয়ার পর মিনার নিকট হতে পাওয়া গেল ৫,০০০ টাকা।
" ৩০ নগদ উদ্বৃত্তের ৫০০ টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।
ক. ২৫ তারিখের লেনদেন দ্বারা বাট্টা নির্ণয় কর।
খ. ২.৫, ৮ ও ১০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও।
গ. ৫ ও ২৫ তারিখের লেনদেন বাদে অন্যান্য লেনদেনগুলো দ্বারা একটি দু'ঘরা নগদান বই প্রস্তুত কর।
মি. আবরার এর ২০১৬ সালের জানুয়ারি মাসে সম্পাদিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
জানু ১ প্রারম্ভিক নগদ তহবিল ১২,৫০০ টাকা এবং প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা।
" ৭ তারিযা এন্টারপ্রাইজ এর নিকট হতে নগদ ২০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার চেক পাওয়া গেল। চেকটি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।
" ১২ বাকিতে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা।
" ১৫ অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা।
" ২০ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৪,০০০ টাকা।
" ২৫ রাফি ব্রাদার্স এর নিকট ৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করে নগদে ১০,০০০ টাকা এবং চেকে ৩০,০০০ টাকা প্রাপ্তি।
" ৩০ কর্মচারীদের বেতন পরিশোধ ৫,০০০ টাকা।
" ৩১ ২০,০০০ টাকা নগদ ব্যালেন্স সংরক্ষণ করতে হবে।
ক. জানুয়ারি ৩০ তারিখের লেনদেনের ভিত্তিতে ডেবিট ভাউচার তৈরি কর।
খ. নগদান বইতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেনগুলোর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর।
গ. দু'ঘরা নগদান বই প্রস্তুত কর।
নিম্নলিখিত লেনদেনগুলো ২০১৫ সালের জুলাই মাসে রায়হান এন্ড কোং এর ব্যবসায় হতে নেওয়া হয়েছে
জুলা ১ প্রারম্ভিক নগদ তহবিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।
" ৪ বেলার নিকট হতে ১২,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১১,৭০০ টাকা পাওয়া গেল।
" ৯ নগদে বিক্রয় ১৫,০০০ টাকা।
" ১২ নগদে পণ্য ক্রয় ৬,০০০ টাকা।
" ১৭ ব্যাংকে জমা ৩০,০০০ টাকা।
" ২০ নগদে যন্ত্রপাতি বিক্রয় ২০,০০০ টাকা।
" ২৫ রফিককে তার পাওনা ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,০০০ টাকার চেক দেওয়া হলো।
" ২৭ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৪,০০০ টাকা।
" ২৯ চেকে সুদ প্রাপ্তি ৭,০০০ টাকা।
" ৩০ ধারে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।
ক. ২৭ ও ৩০ জুলাইয়ের লেনদেন দুটির জাবেদা দাও।
খ. ১, ১২, ১৭ ও ২৫ জুলাইয়ের লেনদেনগুলো নিয়ে তিনঘরা নগদান বই তৈরি কর।
গ. ৪, ৯, ২০ ও ২৯ জুলাইয়ের লেনদেনগুলো নগদপ্রাপ্তি জাবেদা তৈরি কর।
রবি ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। ২০১৬ সালের এপ্রিল মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ:
এপ্রি ১ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি ৭০০ টাকা।
" ৩ কাগজ ক্রয় ১০০ টাকা।
" ৬ বাসভাড়া ২০ টাকা।
" ১০ টেলিগ্রাম খরচ ৫০ টাকা।
" ১৫ বাকিতে আসবাবপত্র ক্রয় ৬০০ টাকা।
" ২২ ডাক খরচ ১৪০ টাকা
" ২৪ নাস্তা খরচ ৬০ টাকা।
" ২৫ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ ২০০ টাকা।
" ৩০ কাগজ ও কলম ক্রয় ৮০ টাকা।
ক. খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় কর।
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি কর।
গ. খুচরা খরচগুলোর জন্য সংশ্লিষ্ট খতিয়ান তৈরি কর।
জনাব সাজিদ ২,০০,০০০ টাকা নগদ, ২০,০০০ টাকার যন্ত্রপাতি ও ৪০,০০০ টাকার বই নিয়ে ১ জানুয়ারি, ২০১৬ তারিখে আইন ব্যবসা শুরু
করেন। জানুয়ারি মাসে তাঁর লেনদেনগুলো নিম্নরূপ:
জানু ২ দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ২,০০০ টাকা।
" ৫ মক্কেলকে আইন সেবা প্রদান নগদে ২৫,০০০ ও ধারে ২০,০০০ টাকা।
" ১০ চেম্বারের ভাড়া প্রদান ১০,০০০ টাকা।
" ১৫ চেম্বারের জন্য ধারে সাপ্লাইস ক্রয় ৫,০০০ টাকা।
" ১৮ জানুয়ারি ৫ তারিখে প্রদত্ত সেবার বিপরীতে ৪০% নগদ আদায় ও বাট্টা মঞ্জুর ২%।
" ৩১ উপযোগ বিল পরিশোধ ২,০০০ টাকা।
ক. জনাব সাজিদের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।
খ. জানুয়ারি ৫, ১৫, ১৮ ও ৩১ তারিখের লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দাও।
গ. জানুয়ারি ৩১ তারিখে সমাপ্ত মাসের জন্য জনাব সাজিদের আয় বিবরণী তৈরি কর।
২০১৬ সালের জুলাই মাসে অনিকের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়:
জলা ১ প্রারম্ভিক উদ্বৃত্ত : নগদ ২০,০০০ টাকা, ব্যাংক (কেডিট) ১০,০০০ টাকা।
" ৫ পণ্য ক্রয়: নগদ ৪,০০০ টাকা, ধারে ৭,০০০ টাকা ও চেকের মাধ্যমে ১০,০০০ টাকা।
" ১০ পণ্য বিক্রয়: নগদ ২৫,০০০ টাকা, প্রাপ্য বিলের মাধ্যমে ৭,০০০ টাকা ও ধারে ২০,০০০ টাকা।
" ১৫ দেনাদার কর্তৃক ২% বাট্টা বাদ দিয়ে সরাসরি ব্যাংকে জমা ২৪,২৫০ টাকা।
" ১৮ ব্যাংকে জমা প্রদান ২৫,০০০ টাকা।
" ২০ পাওনাদার বাদলকে তাঁর পাওনা ৯,০০০ টাকা ৩% বাট্টাসাপেক্ষে পরিশোধ করা হলো।
" ২৫ ৫% কারবারি বাট্টায় মজিদের নিকট থেকে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।
" ৩১ ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্তের সুদ যথাক্রমে ২০০ টাকা ও ৫০০ টাকা।
ক. নগদান বইতে আসবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় কর।
খ. ১০. ১৫. ২০ এবং ৩১ তারিখের লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দাও।
গ. উপর্যুক্ত লেনদেনগুলোর সমন্বয়ে একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।
মি. মাহামুদুল্লাহ ২০১৬ সালের ১ মার্চ তারিখে নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩৫,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ২৫,০০০ টাকা নিয়ে কারবার শুরু করলেন। প্রতিষ্ঠানটির মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
মার্চ ২ বাকিতে মাল ক্রয় ৬০,০০০ টাকা।
" ৫ দাগকাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় ১,০০,০০০ টাকা।
" ৬ অফিস ভাড়া প্রদান করা হলো ২১,০০০ টাকা।
" ১২ নগদে মাল বিক্রয় ৪৫,০০০ টাকা।
" ১৮ বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় ৭,০০০ টাকা।
" ৩১ অফিস কর্মচারীর বেতন প্রদান ২০,০০০ টাকা।
ক. উপর্যুক্ত তথ্যের আলোকে ব্যবসায়ের ১ মার্চ, ২০১৬ তারিখের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।
খ. ২. ৫. ১৮ এবং ৩১ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও।
গ. ১. ৫. ৬ এবং ১২ তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণে কী প্রভাববিস্তার করে তা ট্যাবুলার ছকে উপস্থাপন কর।
জনাব রেজোয়ান চৌধুরী এর হিসাব বই হতে ক্রয়সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:
২০১৬
এপ্রিল ৯ কুন্তল ব্রাদার্স নোয়াখালী এর নিকট হতে প্রতিটি ৫০০ টাকা করে ৩০০টি শাড়ি ক্রয়। কারবারি বাট্টা ১০%, চালান নং-১০।
এপ্রিল ১৩ লালন ক্লথ স্টোর, কুমারখালী, কুষ্টিয়া এর নিকট হতে প্রতিটি ৭০ টাকা করে ৫০০ পিস তোয়ালে। কারবারি বাট্টা ৮%, চালান নং-১৮
এপ্রিল ২৪ সুরভী ক্লথ হাউজ, বরিশাল এর নিকট হতে প্রতিটি লুঙ্গি ২৫০ টাকা করে ২০০ পিস লুঙ্গি ক্রয়। কারবারি বাট্টা ৫%, চালান নং-২০।
ক. ক্রয় বাবদ মোট বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. উপরিউক্ত তথ্যাবলির আলোকে জনাব রেজোয়ান চৌধুরীর ক্রয় জাবেদা প্রস্তুত কর।
গ. জনাব রেজোয়ান চৌধুরীর ক্রয় জাবেদাভুক্ত খাতসমূহের সাধারণ খতিয়ান দেখাও।
২০১৬ সালের এপ্রিল মাসের সাকিব এন্ড সন্স এর লেনদেনগুলো নিম্নরূপ:
এপ্রিল ১ নগদ তহবিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমা (ক্রে.) ৬,০০০ টাকা।
" ২ সেলিমের নিকট পণ্য ক্রয় ১০,০০০ টাকা।
" ৫ রহিমের নিকট ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে নগদ ১৩.০০০ টাকা এবং অবশিষ্ট টাকা চেকে প্রদান।
" ১২ নগদে ২৫,০০০ টাকার পণ্য বিক্রয় এবং মালিক ৫,০০০ টাকা উত্তোলন করলেন।
" ১৫ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ২,৫০০ টাকা এবং অফিস প্রয়োজনে ১,০০০ টাকা উত্তোলিত হলো।
" ২২ প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।
" ২৮ নগদে বেতন প্রদান ১,০০০ টাকা এবং চেকে ভাড়া প্রদান ৩,০০০ টাকা।
" ৩০ সমাপনী নগদ উদ্বৃত্তের ১,০০০ টাকা হাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো।
ক. কোন কোন লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তা চিহ্নিত কর। খ. উপর্যুক্ত তথ্যের আলোকে একটি দু'ঘরা নগদান বই তৈরি কর।
এগ. ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত কর।
'মি. রুহুল আমিন ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৬০,০০০ টাকা, ১০,০০০ টাকার পণ্য এবং ১০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সুসম্পন্ন হয়েছে:
জানু ৪ ব্যাংকে জমা দেওয়া হলো
" ৭ কারবারের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো
" ১২ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো
" ১৪ আসাদের নিকট হতে মাল ক্রয়
" ১৬ নগদে পণ্য বিক্রয়
" ২০ মালিক কর্তৃক পণ্য উত্তোলন
" ২২ প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয়
" ২৮ ২,০০০ টাকা সুদসহ ব্যাংক ঋণ পরিশোধিত হয়
" ৩০ ব্যাংক হতে উত্তোলন করা হয়
ক. যে সমস্ত দফা নগদান বহিতে যাবে না তার পরিমাণ কত?
খ. ১. ২০. ২২ ও ২৮ তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত কর।
গ. নগদান বই তৈরি কর।
মেসার্স আদীবা ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। ২০১৫ সালের এপ্রিল মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ:
এপ্রিল ১ খুচরা নগদ উদ্বৃত্ত ১৫০
" প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি ৬৫০
" ২ প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ ৮৫০
" ৫ কাগজ ক্রয় ৬০
" ৮ রিকশা ভাড়া ৪০
" ৯ বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় ১,৮০০
" ১০ ইন্টারনেট ব্যয় ১২০
" ১২ বাস ভাড়া প্রদান ৫০
" ১৪ পুরাতন খবরের কাগজ বিক্রয় ৯০
" ১৮ ডাক খরচ প্রদান ৩০
" ২২ মনিহারি খরচ প্রদান ৪০
" ২৭ পুরাতন আসবাবপত্র বিক্রয় ৩৫০
" ২৯ পিয়নকে বখশিশ প্রদান ৫০
ক. খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত কর।
খ. একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি কর।
গ. অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাবসমূহ প্রস্তুত কর।