Questions in this chapter
জনাব সম্রাটের ২০১৫ সালের লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. ১ নগদ ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন।
" ৫ মাসিক ১০,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দিলেন।
" ১০ ধারে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
" ১৫ নগদে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।
" ২০. নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান ৫০০ টাকা।
" ২৫ নগদে পণ্য বিক্রয় ৯০,০০০ টাকা।
" ৩০ কর্মচারীর বেতন প্রদান ১০,০০০ টাকা।
ক. লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ কর।
খ. ১, ১০, ১৫ ও ২৫ তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত কর।
গ. ক্রয় হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত কর।
২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে মি. রতন ২০,০০০ টাকা নগদ এবং ২৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ঐ মাসে অন্যান্য লেনদেনগুলো হলো:
জানু. ৪ রহিমের নিকট নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।
" ১০ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ ৫০০ টাকা।
" ১২ সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো ৩,০০০ টাকা।
" ১৫ চেক মারফত পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।
" ২০ ব্যাংক হতে উত্তোলন করা হলো ২,০০০ টাকা।
" ২৮ মুনাফাবিহীন পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
ক. মি. রতনের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. জানুয়ারি ৪, ১০, ১৫ ও ২০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. মি. রতনের ব্যবসায়ের বিক্রয় হিসাব এবং ব্যাংক হিসাব প্রস্তুত কর।
জনাব নাসির ১ জুলাই, ২০১৪ তারিখে নগদ ৬,০০০ টাকা ও ১৭,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। ঐ মাসের নির্বাচিত কয়েকটি লেনদেন ছিল নিম্নরূপ:
জুলাই ৬ ৩০,০০০ টাকা মূল্যের পণ্য ৫% বাট্টায় নগদে বিক্রয়।
" ১২ শিক্ষানবিস সেলামি বাবদ ৭০০ টাকা পাওয়া গেল।
" ২৪ মমিনুলের নিকট পাওনা ১৪,০০০ টাকা ২% বাট্টায় ১৩,৭২০ টাকার একটি চেক প্রাপ্তি।
" ২৮ ব্যাংক থেকে উত্তোলন ৫,০০০ টাকা।
ক. কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. নগদ প্রাপ্তি জাবেদা তৈরি কর।
গ. একটি তিনঘরা নগদান বই তৈরি কর।
২০১৪ সালের এপ্রিল মাসে মেসার্স সোনালী এন্টারপ্রাইজের ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:
এপ্রিল ১ মালিক ৫০,০০০ টাকা ব্যবসায়ে অতিরিক্ত বিনিয়োগ করেন।
" ৫ নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা।
" ৬ নগদ বিক্রয় ২০,০০০ টাকা।
" ১২ বিজ্ঞাপন খরচ প্রদান ৫,০০০ টাকা।
" ১৬ সিমলার নিকট পাওনা ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৪,৭৫০ টাকা নগদে পাওয়া গেল।
" ১৮ ইমনের নিকট দেনা ১২,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১২,৪০০ টাকা নগদে প্রদত্ত হলো।
" ২২ আশরাফের নিকট হতে অফিস সরঞ্জামাদি ক্রয় ৪০,০০০ টাকা (৫০% নগদে ও ৫০% ধারে)।
" ২৬ শিহাবের নিকট ধারে বিক্রয় বাবদ প্রাপ্য ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৯,৫৫০ টাকা পাওয়া গেল।
" ২৮ সুদ পাওয়া গেল ৩,০০০ টাকা।
" ৩০ সাদমানের নিকট দেনা ১৭,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ১৭,২৫০ টাকা প্রদত্ত হলো।
ক. নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না, এমন লেনদেনের সাধারণ জাবেদা দেখাও।
খ. উপরোক্ত লেনদেনগুলো দ্বারা একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. উপরোক্ত লেনদেনগুলো দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
মেসার্স রহিম এন্ড কোং-এর নিম্নের লেনদেনগুলো ২০১৪ সালের জানুয়ারি মাসে সংঘটিত হয়েছে:
জানু. ১ নগদ তহবিল ২২,০০০ টাকা। ব্যাংক ব্যালেন্স (জমাতিরিক্ত) ৬,০০০ টাকা।
" ৪ পণ্য বিক্রয় বাবদ নগদ ৮,৫০০ টাকা এবং চেকে ১২,৫০০ টাকা পাওয়া গেল। চেকখানি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।
" ৬ ব্যাংকে জমা দেওয়া হলো ১৫,০০০ টাকা।
" ৮ নগদে আসবাবপত্র ক্রয় ৩,২০০ টাকা।
" ১০ কর্মচারীদের মজুরি প্রদান ১,৫০০ টাকা।
" ১৫ চেকে পণ্য ক্রয় ২,৫০০ টাকা।
" ২০ রাফাকে চেকে প্রদান ৪,৪৫০ টাকা এবং বাট্টা মঞ্জুর ৫০ টাকা।
" ২২ অফিসের প্রয়োজনে উত্তোলন ১০,০০০ টাকা।
" ২৫ ৫০০ টাকার প্রাপ্য নোট ৪৯০ টাকায় বাট্টা করা হলো।
" ২৮ ২৫ তারিখের প্রাপ্য বিলখানি অমর্যাদাকৃত হলো।
" ৩০ ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হলো ২০০ টাকা।
" ৩১ সমাপনী উদ্বৃত্তের ৫,০০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।
ক. উক্ত লেনদেনগুলোর মধ্যে কন্ট্রা নথিগুলো চিহ্নিত কর।
খ. ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত কর।
গ. মেসার্স রহিম এন্ড কোং-এর তিনঘরা নগদান বহি তৈরি কর।
অর্ণব ট্রেডার্সের ২০২২ সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
জ্বলাই ১ নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ১৫.০০০ টাকা এবং ২০,০০০ টাকা।
" ২ রতন স্টোর এর নিকট নগদে পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
" ৪ ব্যাংক হতে উত্তোলন করা হলো ৫,০০০ টাকা।
" ৭ তাজুল ইসলামের নিকট হতে ১০% বাট্টায় ৬.০০০ টাকার পণ্য নগদে ক্রয়।
" ১০ ধারে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।
" ১২ ৫% বাট্টায় ৪,০০০ টাকা দেনা পরিশোধ করা হলো।
" ১৫ পণ্য ক্রয় করে ৮,৪০০ টাকার চেক প্রদান করা হলো।
" ২০ সেলিনার নিকট হতে ৭,৫০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ৭,২০০ টাকা পাওয়া গেল।
" ২৮ বেতন নগদে ২,০০০ টাকা এবং চেকে ১,০০০ টাকা পরিশোধ করা হলো।
" ৩০ উপভাড়া প্রাপ্তি ৩,০০০ টাকা।
ক. নগদ বাটার পরিমাণ নির্ণয় কর।
খ. অর্ণব ট্রেডার্সের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. অর্ণব ট্রেডার্সের নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
২০২২ সালের এপ্রিল মাসে এশিয়া ট্রেডার্সে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:
২০২২-
এপ্রিল ৭ লাবিব ট্রেডার্সের নিকট থেকে ২০,০০০ টাকার পণ্য ক্রয়; শর্ত ২/১০, এন/৩০।
" ৯ নগদে পণ্য ক্রয় ২৮,০০০ টাকা।
" ১৪ রবিন ট্রেডার্স হতে ১৮,০০০ টাকার পণ্য ক্রয়; শর্ত ২/১০, এন/৩০।
" ১৬ চেকের মাধ্যমে ৩৫,০০০ টাকার পণ্য ৫% কারবারি বাট্টায় বিক্রয় করল।
" ১৭ এপ্রিল ৭ তারিখের লেনদেন পূর্ণনিষ্পত্তিতে নগদে পরিশোধিত হলো।
" ২৬ লামিসা ব্রাদার্সের নিকট হতে ২৫,০০০ টাকার পণ্য ১০% কারবারি বাট্টায় ক্রয়, শর্ত ২/১০, এন/৩০।
" ২৮ এপ্রিল ১৪ তারিখের লেনদেনের পাওনা নগদে পরিশোধিত হলো।
" ৩০ অফিসের জন্য কাগজ, কলম ও পেন্সিল, ধারে ক্রয় ১,০০০ টাকা।
" ৩১ এপ্রিল ২৬ তারিখের লেনদেন পূর্ণনিষ্পত্তিতে নগদে পরিশোধিত হলো।
ক. কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. ৯, ১৭, ২৮ ও ৩১ তারিখের লেনদেনগুলো হতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
গ. ৭, ১৪, ১৬ ও ৩০ তারিখের লেনদেনগুলো দ্বারা সাধারণ জাবেদা বহি তৈরি কর।
২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে মি. শরন লাল নগদ ৭০,০০০ টাকা, মজুদপণ্য ৫৫,০০০ টাকা, আসবাবপত্র ৬০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ১,২০,০০০ টাকা নিয়ে কারবার শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়েছে:
২০১৭
জানু. ৩ নগদে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা।
" ৫ মাল বিক্রয় ৭০,০০০ টাকা, কারবারি বাট্টা ১০%।
" ৮ প্রিমিয়াম ব্যাংকে জমা দেওয়া হলো ২৫,০০০ টাকা।
" ১০ কর্মচারীদের বেতন বাবদ ব্যাংক থেকে উত্তোলন ১০,০০০ টাকা।
" ১২ একজন দেনাদার ৩৫,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দিলেন।
" ১৫ মালের গুণাগুণ যথাযথ না হওয়ায় ক্রীত মালের অংশবিশেষ ২,৫০০ টাকার মাল ফেরত দেওয়া হলো।
" ২০ নগদে মজুরি প্রদান ১৫,০০০ টাকা।
" ২৫ মূলধনের ওপর সুদ চার্জ করা হলো ৭,০০০ টাকা।
" ৩১ আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো ৬,০০০ টাকা।
ক. ৫ তারিখের লেনদেনটি অবলম্বন করে একটি চালানপত্র তৈরি কর।
খ. ৮, ১২, ১৫ এবং ২৫ তারিখের লেনদেন কয়টি অবলম্বনে জাবেদা প্রস্তুত কর। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
গ. নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় কর।