CB_2017
জনাব সাজিদ ২,০০,০০০ টাকা নগদ, ২০,০০০ টাকার যন্ত্রপাতি ও ৪০,০০০ টাকার বই নিয়ে ১ জানুয়ারি, ২০১৬ তারিখে আইন ব্যবসা শুরুকরেন। জানুয়ারি মাসে তাঁর লেনদেনগুলো নিম্নরূপ:জানু ২ দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ২,০০০ টাকা। " ৫ মক্কেলকে আইন সেবা প্রদান নগদে ২৫,০০০ ও ধারে ২০,০০০ টাকা। " ১০ চেম্বারের ভাড়া প্রদান ১০,০০০ টাকা। " ১৫ চেম্বারের জন্য ধারে সাপ্লাইস ক্রয় ৫,০০০ টাকা। " ১৮ জানুয়ারি ৫ তারিখে প্রদত্ত সেবার বিপরীতে ৪০% নগদ আদায় ও বাট্টা মঞ্জুর ২%। " ৩১ উপযোগ বিল পরিশোধ ২,০০০ টাকা।ক. জনাব সাজিদের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।খ. জানুয়ারি ৫, ১৫, ১৮ ও ৩১ তারিখের লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দাও।গ. জানুয়ারি ৩১ তারিখে সমাপ্ত মাসের জন্য জনাব সাজিদের আয় বিবরণী তৈরি কর।
Loading answers...