SB_2018DB_2018JB_2018DiB_2018
২০১৭ সালের ১ নভেম্বর তারিখে জনাব সাজেদুর রহমান নগদ ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ:নভে. ২ ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো ২০,০০০ টাকা। " ৬ বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো ৩৫,০০০ টাকা। " ৮ রিজুর নিকট মাল বিক্রয় করা হলো ৩০,০০০ টাকা। ভ্যাট চার্জ করা হলো ১৫%। " ১০ সমিহ রহমানের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো ৪৫,০০০ টাকা। ভ্যাট চার্জ করা হলো ১৫%। " ১৩ তনুর নিকট হতে কর্জ নেওয়া হলো ১০,০০০ টাকা। " ১৫ তনুর কর্জ চেকে পরিশোধ করা হলো। " ১৭ চেকে আসবাবপত্র বিক্রয় করা হলো ৫,০০০ টাকা। " ২০ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা। " ২৪ আয়কর প্রদান করা হলো ৩,০০০ টাকা। " ২৬ সেভিংস সার্টিফিকেট ক্রয় ২০,০০০ টাকা। " ৩০ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৭,০০০ টাকা।ক. মোট ভ্যাটের পরিমাণ কত?খ. ১৭, ২৪, ২৬ এবং ৩০ তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণিবিভাগ দেখাও।গ. ১০, ১৩, ১৫ এবং ২০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
Loading answers...