DB_2017
জনাব মাশরাফি বিন মর্তুজার ব্যবসায়ে ২০১৫ সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছিল: ২০১৫জুন ১ নগদ তহবিল ৭০,০০০ টাকা ও ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত ৮০,০০০ টাকা। " ২ চেকের মাধ্যমে ভাড়া-পরিশোধ ৫০০ টাকা। " ৫ জাহিদকে চেক দ্বারা বেতন পরিশোধ ১,০০০ টাকা। " ৮ ব্যাংকে জমা দেওয়া হলো ৫,০০০ টাকা। " ১০ ব্যাংক দ্বারা প্রদেয় বিলের অর্থ পরিশোধ ৩,০০০ টাকা। " ১১ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ২০,০০০ টাকা। " ১২ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা। " ১৫ ব্যাংক চার্জ ১০০ টাকা। " ২৫ ৩% বাট্টা বাদ দেওয়ার পর মিনার নিকট হতে পাওয়া গেল ৫,০০০ টাকা। " ৩০ নগদ উদ্বৃত্তের ৫০০ টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।ক. ২৫ তারিখের লেনদেন দ্বারা বাট্টা নির্ণয় কর।খ. ২.৫, ৮ ও ১০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও।গ. ৫ ও ২৫ তারিখের লেনদেন বাদে অন্যান্য লেনদেনগুলো দ্বারা একটি দু'ঘরা নগদান বই প্রস্তুত কর।
Loading answers...