DB_2017
২০১৬ সালে মে মাসে জনাব সাকিবের ব্যবসায়ে সংঘটিতে লেনদেনগুলো নিম্নরূপ:মে ১ তিনি নগদ ৫০,০০০ টাকা ও ৮০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। " ৬ চেকে পণ্য ক্রয় ২,০০০ টাকা। " ৮ ২% বাট্টায় নগদে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা। " ১০ বেতন প্রদান ৮,০০০ টাকা। " ১২ আশরাফুলের নিকট পাওনা ৪০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩৯,২০০ টাকা পাওয়া গেল। " ১৫ ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা। " ২০ আসবাবপত্র ক্রয় ২০,০০০ টাকা। " ২৫ সুদ পাওয়া গেল ২,০০০ টাকা। " ২৮ আলমের ২০,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৮০০ টাকা প্রদান করা হলো।ক. মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় কর।খ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।গ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
Loading answers...