Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

ব্যবসায়ের জাতীয় উদ্দেশ্য কোনটি?

JUST-F_15-16
Views: 409Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

পর্যায়িতকরণে পণ্যদ্রব্য স্বাছাই করা হয় কিসের ভিত্তিতে?

JUST-F_15-16
Views: 78Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

কোনটি কারবার এর বৈশিষ্ট্য নয়?

JUST-F_15-16
Views: 588Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

ব্যাক্তগত বাধা দূরীকরণে যাবতীয় ক্রয় বিক্রয় কার্যকে বলা হয়-

JUST-F_15-16
Views: 317Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মিরন খয়রাবাদ নদীর পূর্ব পারে ২০ বিঘা জমি কিনে পুকুর খনন করে মাছ চাষ করেছেন। তিনি পুকুর পাড়ে বিভিন্ন দেশি ও বিদেশি ফুল-ফলের বাগান করেছেন এবং সুন্দর বাংলো তৈরি করে বনভোজনের জন্য ভাড়া দেন। মিরনের বাবা-দাদার আদি ব্যবসায় হলো ভারত থেকে আমদানি করে উন্নত বীজ, সার ও গাছের কলম বিক্রি করা। তিনি উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ দিয়ে তাদের কাছে নিজস্ব গাড়িতে করে মালামাল সরবরাহ করেন।

ক. প্রত্যক্ষ সেবা কী?

খ. প্ৰজনন শিল্প বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে মিরনের প্রথম ব্যবসায়টি আওতা বিবেচনায় কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে মিরনের পরবর্তী ব্যবসায়টি জাতীয় উন্নয়নে কি গুরুত্বপূর্ণ? যুক্তিযুক্ত বিশ্লেষণ করে তোমার মতামত ব্যক্ত করো।

ChB_2022
Views: 622Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মিসেস দিলরুবা একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি একটি মেডিকেল কলেজে কর্মরত। অফিসের পর তিনি একটি ক্লিনিকে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। প্রতি বছর তাকে নির্দিষ্ট হারে আয়কর দিতে হয়। মাঝে মাঝে তিনি ভাবেন যে, সবাই যদি যথাযথভাবে আয়কর দিত তবে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হতো।

ক. প্রজনন শিল্প কী?

খ. “আমদানি বাণিজ্য জীবনযাত্রার মানকে উন্নত করে”-ব্যাখ্যা করো।

গ. মিসেস দিলরুবার কার্যক্রম কোন ধরনের ব্যবসায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. মিসেস দিলরুবার ভাবনাটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।

MSB_2022
Views: 577Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

ঈশ্বরদী ইপিজেড এলাকায় অবস্থিত 'রশ্মি গার্মেন্টস' একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল এনে সোয়েটার তৈরি করে এবং তা দেশেই বিক্রি করে। মান উন্নত হওয়ায় ইউরোপের ক্রেতাগণ এ পণ্য ক্রয়ে আগ্রহী। কিন্তু আর্থিক সমস্যার কারণে প্রতিষ্ঠানটি বাজার সম্প্রসারণ করতে পারছে না। অন্যদিকে, প্রতিষ্ঠানটি পরিচিতজনের কাছ থেকে কোনো সহযোগিতাপাচ্ছে না।

ক. আমদানি কী?

খ. মুনাফাকে কেন ঝুঁকি গ্রহণের প্রতিদান বলা হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো ।

ঘ. প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবন্ধকতা দূর করার জন্য করণীয় সম্পর্কে তোমার মতামত দাও ।

MSB_2022
Views: 729Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পাস করার পর আসিফ ইকবাল কারো অধীনে চাকরি না করে 'আসিফ বিল্ডিং প্লানিং ও ডিজাইনিং' নামে একটি ফার্ম গঠন করেন। প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় গ্রাহক সংখ্যার পরিমাণ খুবই কম। অল্পদিনেই বিভিন্ন গ্রাহকের প্রত্যাশা পূরণে সক্ষম হলেও স্থানীয় অনেকেই তা অবগত নন। এর ফলে তিনি ব্যবসায়ের কার্যক্রম চালাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ক. ব্যবসায় কী?

খ. প্রজনন শিল্প বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত 'আসিফ বিল্ডিং প্লানিং ও ডিজাইনিং' এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উদ্ভূত পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কী বলে তুমি মনে করো? সপক্ষে যুক্তি দাও।

RB_2022
Views: 580Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব আবেদীন স্থানীয় বাজারে একটি ঘর ভাড়া করে তাতে মানুষের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী ওঠালেন এবং দোকানের নাম দিলেন 'আবেদীন স্টোর'। তিনি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা মূল্যে ক্রেতা/ ভোক্তার কাছ বিক্রয় করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে ব্যবসায় পরিচালনা করার কারণে তার ব্যবসায়ের পরিচিতি ও বিক্রয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অর্থসংকটের কারণে মানুষের বাড়তি চাহিদা পূরণ করা তার জন্য কঠিন হয়ে পড়ছে।

ক. বাণিজ্য কী?

খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত জনাব আবেদীন কোন ধরনের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা করো।

ঘ. “অর্থসংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণই জনাব আবেদীনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে"-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 520Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

আম ব্যবসায়ী জনাব রাকিব রাজশাহী থেকে গ্রীষ্ম মৌসুমে বড় বড় আমের বাগান চাষিদের কাছ থেকে ক্রয় করেন। অতঃপর তিনি আমের আকার ও গুণাগুণ ভেদে কয়েকটি শ্রেণিতে ভাগ করেন। তিনি উক্ত আম দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে ভালো মুনাফা করেন। পক্ষান্তরে, জনাব সাকিব চীন থেকে ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় করে নেপাল ও ভুটানে বিক্রি করেন। এ থেকে জনাব সাকিব প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে।

ক. ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?

খ. পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে আমের শ্রেণিবিভাগ ব্যবসায়ের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

ঘ. “উদ্দীপকের জনাব সাকিবের বাণিজ্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করে”-বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 659Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মি. আলম কুষ্টিয়ার একজন প্রতিষ্ঠিত চাল ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে দিনাজপুর থেকে প্রচুর পরিমাণ ধান ক্রয় করেন। ভালো মূল্য পাওয়ার লক্ষ্যে সময়ের চাহিদা মোতাবেক ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাল সরবরাহ করেন। কিন্তু দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগের ফলে সময়মতো চাল সরবরাহ করতে না পারায় ব্যাপক লোকসানের সম্মুখীন হন। তাই তিনি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলা করার কথা ভাবছেন।

ক. ব্যবসায় কী?

খ. বাণিজ্যকে কেন ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়?

গ. মি. আলম তার ব্যবসায়ে প্রধানত কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. “বিনিময় সহায়ক কার্য মি. আলমের ব্যবসায়ে ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবিলা করতে পারে'—মূল্যায়ন করো।

CB_2022
Views: 293Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব রফিক হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে ধান সংগ্রহ করে নিজস্ব কারখানায় চাল উৎপাদন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ৩,০০০ জন। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যে চাল রপ্তানি শুরু করেছেন।

ক. প্রত্যক্ষ সেবা কী?

খ. শিল্প কীভাবে নতুন উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব রফিক কর্তৃক সম্পাদিত কার্যক্রম থেকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে · জনাব রফিকের অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

ChB_2022
Views: 594Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব রহিম মিয়া একজন টমেটো চাষি। চলতি মৌসুমে তার জমিতে প্রচুর টমেটো উৎপন্ন হয়। প্রতিদিন টমেটো বিক্রি করে তার যথেষ্ট পরিমাণ আয় হতে লাগল। কিন্তু মৌসুমের মাঝামাঝি সময়ে তিনি টমেটো নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাজারে টমেটোর যোগান বেড়ে যাওয়ায় মূল্য কমে গেল এবং কিছু পরিমাণ টমেটো অবিক্রীত থাকে। অবিক্রীত টমেটো যথাযথ সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়। এতে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হন।

ক. বাণিজ্য কী?

খ. পণ্য ক্রয়-বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত জনাব রহিম মিয়ার ব্যবসায় কার্যক্রম কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে উৎপাদিত টমেটোর ন্যায্যমূল্য প্রাপ্তি এবং প্রত্যাশিত লাভ পেতে হলে করণীয় কী? বিশ্লেষণ করো।

SB_2022
Views: 232Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব হুমায়ুন কবির কৃষি জমি চাষের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে ১ জোড়া হালের বলদ ক্রয় করেন। বড় ছেলেকে চাকরির জন্য সৌদি আরব পাঠাতে গিয়ে তিনি তার হালের গরু দুটি ১ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। তার ছেলে আবদুল করিম সৌদি আরবে চাকরির পাশাপাশি বাংলাদেশ থেকে কাঁচা সবজি কিনে নিয়ে ঐ দেশে পাইকারি বিক্রয়ের পরিকল্পনা করলেন।

ক. পাইকারি ব্যবসায় কী?

খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব হুমায়ূন কবিরের গরু বিক্রয়ের কাজটি ব্যবসায় কি-না? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব আবদুল করিম কর্তৃক গৃহীত পরিকল্পনার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো।

SB_2022
Views: 350Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব বদরুল এমবিএ পাস করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে তিনি বাড়িতে ফিরে আসেন এবং নিজেদের চার বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করেন। এরপর সেই পুকুরে তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। তিনি পুকুরে পানির ওপরের স্তর, মাঝের স্তর এবং নিচের স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে জনাব বদরুল একজন জনপ্রিয় ও সফল উদ্যোক্তা। তার এ কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছে।

ক. শিল্প কী?

খ. সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব বদরুলের কার্যক্রম কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. জনাব বদরুলের গৃহীত এমন উদ্যোগে কি দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে? মতামত দাও।

JB_2022
Views: 619Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে জনাব মাহবুব ব্যবসায় শুরু করেন। তিনি মৌসুমে ফরিদপুর থেকে ধান সংগ্রহ করে সিলেটে সংরক্ষণ করেন। পরবর্তীতে চাল তৈরি করে সারা বছর বাজারে বিক্রি করেন। সাফল্যের ধারাবাহিকতায় তার কর্মচারীর সংখ্যা ২০ থেকে বেড়ে ১০০ জন হয়েছে। সম্প্রতি তিনি চাল রপ্তানি শুরু করেছেন।

ক. ব্যবসায় কী?

খ. কর্মসংস্থানে শিল্প গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রথম পর্যায়ে জনাব মাহবুবের প্রতিষ্ঠান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনাব মাহবুবের ব্যবসায় কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? মতামত দাও।

JB_2022
Views: 597Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

শিপনকে ব্যবসায়িক উদ্দেশ্যে মাঝে মাঝে জাপান যেতে হয়। সেখানকার স্ট্রবেরির স্বাদ তাকে খুবই আকৃষ্ট করে। এই স্বাদের কথা মাথায় রেখে তিনি ভেবেছিলেন, দেশে এই ফলের চাষ শুরু করবেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে বাণিজ্যিক উদ্দেশ্যে স্ট্রবেরির চাষ শুরু করেন। ফলন বেশ ভালো হচ্ছে। বিক্রিও অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি বিদেশে স্ট্রবেরি রপ্তানির কথা ভাবছেন।

ক. প্রমিতকরণ কী?

খ. ব্যবসায়কে সর্বোত্তম পেশা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. শিপনের ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।

ঘ. তুমি কি মনে করো, শিপন স্ট্রবেরি রপ্তানি করে সাফল্য অর্জন করতে পারবে? সম্ভাবনার যৌক্তিকতা তুলে ধরো।

BB_2022
Views: 786Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

কুমিল্লা ভিউ' চীন থেকে বিভিন্ন পার্টস এনে সাইকেল তৈরি করে ভারতে বিক্রি করে। কিন্তু গত মাসে পার্টস আনার সময় জাহাজ দুর্ঘটনায় পড়লে মালামাল নদীগর্ভে তলিয়ে যায়। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতিতে পতিত হয়।

ক. অন্ট্রাপো কী?

খ. ব্যবসায়কে স্বাধীন পেশা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. কুমিল্লা ভিউ' কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা করো।

ঘ. ভবিষ্যতে কুমিল্লা ভিউ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বিনিময় সহায়ক হিসেবে কোন কাজটি ভূমিকা রাখতে পারে বলে তোমার মনে হয়? ব্যাখ্যা করো।

BB_2022
Views: 862Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মি. শাহেদ নিজ উদ্যোগে খাবার স্যালাইন তৈরি করে উপদ্রুত এলাকায় বিনামূল্যে বিতরণ করতে থাকলেন। অথচ তারই বন্ধু মি. সাদেক সরকারি অনুমোদন নিয়ে খাবার স্যালাইন তৈরি করে বিক্রয়কর্মী রেখে বিক্রি করে অর্থ উপার্জন করতে থাকলেন এবং অল্প দিনেই মি. সাদেক একজন সফল ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি পেলেন ।

ক. ব্যবসায় কী?

খ. ‘মানুষের অভাববোধ' কেন হয়? বুঝিয়ে লেখো।

গ. উদ্দীপকে মি. শাহেদের কাজের মধ্যে কোন বৈশিষ্ট্য দেখা যায়? ব্যাখ্যা করো।

ঘ. “মি. সাদেক ব্যবসায়িক কাজের একজন প্রধান প্রতিনিধি বিশ্লেষণ করো।

DB_2021
Views: 846Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব মামুন দিনাজপুরে একটি রাইস মিল স্থাপন করেছেন। তিনি তার এলাকার বিভিন্ন স্থানে চাল বিক্রি করেন। তিনি অভিজ্ঞতার মাধ্যমে কাজে বেশ উন্নতি করেছেন। তিনি এখন একটি স্বয়ংক্রিয় রাইস মিল স্থাপন করতে চান। কিন্তু এজন্য তার যথেষ্ট সক্ষমতা নেই।

ক. প্রমিতকরণ কী?

খ. বিমা কীভাবে বাধা দূর করে? ব্যাখ্যা করো।

গ. জনাব মামুন কী ধরনের শিল্প স্থাপন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব মামুনের সমস্যা সমাধানে তোমার পরামর্শ যুক্তিসহকারে বিশ্লেষণ করো।

DB_2021
BB_2017
Views: 220Answers: 0Bookmarks: 0Asked to solve: 0