ChB_2022
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণাAll Topics

মিরন খয়রাবাদ নদীর পূর্ব পারে ২০ বিঘা জমি কিনে পুকুর খনন করে মাছ চাষ করেছেন। তিনি পুকুর পাড়ে বিভিন্ন দেশি ও বিদেশি ফুল-ফলের বাগান করেছেন এবং সুন্দর বাংলো তৈরি করে বনভোজনের জন্য ভাড়া দেন। মিরনের বাবা-দাদার আদি ব্যবসায় হলো ভারত থেকে আমদানি করে উন্নত বীজ, সার ও গাছের কলম বিক্রি করা। তিনি উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ দিয়ে তাদের কাছে নিজস্ব গাড়িতে করে মালামাল সরবরাহ করেন।ক. প্রত্যক্ষ সেবা কী?খ. প্ৰজনন শিল্প বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে মিরনের প্রথম ব্যবসায়টি আওতা বিবেচনায় কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে মিরনের পরবর্তী ব্যবসায়টি জাতীয় উন্নয়নে কি গুরুত্বপূর্ণ? যুক্তিযুক্ত বিশ্লেষণ করে তোমার মতামত ব্যক্ত করো।

Loading answers...