DiB_2022
জনাব আবেদীন স্থানীয় বাজারে একটি ঘর ভাড়া করে তাতে মানুষের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী ওঠালেন এবং দোকানের নাম দিলেন 'আবেদীন স্টোর'। তিনি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা মূল্যে ক্রেতা/ ভোক্তার কাছ বিক্রয় করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে ব্যবসায় পরিচালনা করার কারণে তার ব্যবসায়ের পরিচিতি ও বিক্রয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অর্থসংকটের কারণে মানুষের বাড়তি চাহিদা পূরণ করা তার জন্য কঠিন হয়ে পড়ছে।ক. বাণিজ্য কী?খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বর্ণিত জনাব আবেদীন কোন ধরনের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা করো।ঘ. “অর্থসংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণই জনাব আবেদীনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে"-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...