SB_2022
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণাAll Topics

জনাব রহিম মিয়া একজন টমেটো চাষি। চলতি মৌসুমে তার জমিতে প্রচুর টমেটো উৎপন্ন হয়। প্রতিদিন টমেটো বিক্রি করে তার যথেষ্ট পরিমাণ আয় হতে লাগল। কিন্তু মৌসুমের মাঝামাঝি সময়ে তিনি টমেটো নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাজারে টমেটোর যোগান বেড়ে যাওয়ায় মূল্য কমে গেল এবং কিছু পরিমাণ টমেটো অবিক্রীত থাকে। অবিক্রীত টমেটো যথাযথ সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়। এতে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হন।ক. বাণিজ্য কী?খ. পণ্য ক্রয়-বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত জনাব রহিম মিয়ার ব্যবসায় কার্যক্রম কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে উৎপাদিত টমেটোর ন্যায্যমূল্য প্রাপ্তি এবং প্রত্যাশিত লাভ পেতে হলে করণীয় কী? বিশ্লেষণ করো।

Loading answers...