SB_2022
জনাব হুমায়ুন কবির কৃষি জমি চাষের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে ১ জোড়া হালের বলদ ক্রয় করেন। বড় ছেলেকে চাকরির জন্য সৌদি আরব পাঠাতে গিয়ে তিনি তার হালের গরু দুটি ১ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। তার ছেলে আবদুল করিম সৌদি আরবে চাকরির পাশাপাশি বাংলাদেশ থেকে কাঁচা সবজি কিনে নিয়ে ঐ দেশে পাইকারি বিক্রয়ের পরিকল্পনা করলেন।ক. পাইকারি ব্যবসায় কী?খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে জনাব হুমায়ূন কবিরের গরু বিক্রয়ের কাজটি ব্যবসায় কি-না? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে জনাব আবদুল করিম কর্তৃক গৃহীত পরিকল্পনার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো।
Loading answers...