Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব কামাল স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে খুলনায় আজাদ হ্যাচারি থেকে ডিম সংগ্রহ করে নিজ পুকুরে মাছের পোনা উৎপাদন ও চাষ শুরু করেন। তার উৎপাদিত মাছের পোনা তার কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। জনাব কামালের উৎপাদিত মাছের পোনা সতেজ থাকায় ক্রেতাদের চাহিদা বাড়তে থাকে। অল্প পুঁজির কারণে ক্রেতাদের বাড়তি চাহিদা মেটানো তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

ক. শিল্প কী?

খ. সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব কামাল কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা করো।

ঘ. ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণে জনাব কামালের করণীয় কী? যুক্তিসহ ব্যাখ্যা করো।

MSB_2021
Views: 539Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মিস লায়লা স্নাতক পাস করার পর চাকরির আশায় বসে না থেকে রাজশাহী শহরে একটি বুটিক হাউজ প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি ১০ জন নারী-পুরুষ শ্রমিক নিয়োগ করেন। পণ্যের গুণগত মান ও ডিজাইনের কারণে অল্প দিনেই তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। এ কারণে বর্তমানে তিনি রাজশাহীসহ পাবনা ও সিরাজগঞ্জে আরও তিনটি কারখানা স্থাপন করে ২০০ জন নারী-পুরুষ শ্রমিক নিয়োগ দেন তিনটি কারখানার জন্য ৩ জন, ম্যানেজারও নিয়োগ দেন। তার উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফ্যাশন হাউজের মাধ্যমে বিক্রি হয়ে থাকে।

ক. উৎপাদনের বাহন কী?

খ. পুনঃরপ্তানি বলতে কী বোঝায়?

গ. মিস লায়লার ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের বাণিজ্যের সাথে সম্পর্কিত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. মিস লায়লার উদ্যোগটি কি দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে? উদ্দীপকের আলোকে মতামত দাও।

MSB_2021
Views: 334Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মি. করিম এক সময় তার কৃষি জমিতে উৎপাদিত আখ সুগার মিলে সরবরাহ করতেন। মিল বন্ধ হয়ে যাওয়ায় তিনি পুরাতন পদ্ধতিতে হালের গরু ব্যবহার করে কেমিক্যাল বিহীন লাল গুড় উৎপাদন করা শুরু করলেন। চাহিদা বেড়ে যাওয়ায় তিনি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বড় আকারে উৎপাদন শুরু করলেন। তিনি তার উৎপাদিত গুড় অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি শুরু করলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

ক. ব্যবসায় কী?

খ. প্রজনন শিল্প বলতে কী বোঝায়?

গ. মি. করিমের গৃহীত কার্যক্রম কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো মি. করিমের ব্যবসায়টি দেশের কর্মসংস্থানের জন্য অনেক গুরুত্বপূর্ণ? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যাখ্যা করো।

RB_2021
Views: 30Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মি. পারভেজ একজন ব্যবসায়ী। তিনি চুয়াডাঙ্গার স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু কিনে নিজস্ব ট্রাকে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালো মুনাফা হয় । এছাড়াও তিনি শীতকালে কম দামে আলু কিনে সংরক্ষণ করেন। এভাবে তিনি তার ব্যবসায়ে সফলতা লাভ করে চলেছেন।

ক. ট্রেড কী?

খ. শিল্প বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের মি. পারভেজের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? বিশ্লেষণ করো।

DiB_2021
Views: 850Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মি. স্বাধীন ঢাকার কারওয়ান বাজারের বড় ফল ব্যবসায়ী। তিনি আপেল, আঙুর, কমলা প্রভৃতি সারা বছর বিদেশ থেকে আমদানি করেন। মৌসুমে রাজশাহীর বিভিন্ন আমবাগান থেকে তিনি আম সংগ্রহ করেন। এরপর তিনি আমগুলো বিভিন্ন সাইজে ভাগ করে তা ঝুড়িতে ভরে ট্রাকে করে ঢাকায় নিয়ে আসেন। বিভিন্ন ফল সংরক্ষণের জন্য তাকে পৃথক পৃথক ব্যবস্থা গড়ে তুলতে হয়েছে। এতে খুচরা ফল ব্যবসায়ীরা তার কাছ থেকে ফল কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ক. সামাজিক ব্যবসায় কী?

খ. প্রত্যক্ষ সেবা কেন সংরক্ষণ অযোগ্য? ব্যাখ্যা করো।

গ. মি. স্বাধীন ঝুড়িতে আম ভরার আগে ব্যবসায়ের কোন কাজটি করেন? ব্যাখ্যা করো।

ঘ. মি. স্বাধীন ফল সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন তা বিশ্লেষণ করো।

CB_2021
CB_2019
Views: 884Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

গণি মিয়া একজন কৃষক। তিনি জমি চাষ করার জন্য একজোড়া গরু কিনলেন। তার স্ত্রী বাজার থেকে কাপড় কিনে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করলেন এবং কিছু জামা বাজারে বিক্রি করে বেশ মুনাফাও করলেন।

ক. সামাজিক ব্যবসায় কী?

খ. “ঝুঁকি নেওয়ার পুরস্কার হলো মুনাফা”- ব্যাখ্যা করো।

গ. গণি মিয়ার গরু কেনার কাজটি ব্যবসায় কি না? ব্যাখ্যা করো।

ঘ. গণি মিয়ার স্ত্রীর কাজটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন করো।

DiB_2021
DiB_2017
Views: 252Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

নরসিংদীর মেয়ে আসমা লেখাপড়া শেষে চাকরির পিছনে না ছুটে, তার বাবার ব্যবসায় শাড়ি কুটির' পরিচালনার দায়িত্ব নেন। আগে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে ক্রেতার চাহিদা, রুচি ও মানসিকতার পরিবর্তনে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হচ্ছে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য তিনি কর্মীদের "আর্থিক ও অন্যান্য সুবিধা বাড়ান এবং প্রযুক্তির দিক থেকেও প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করেন।

ক. একমালিকানা ব্যবসায় কী?

খ. বাণিজ্য বলতে কী বোঝ?

গ. চাকরি না করে আসমা ব্যবসায়কে পেশা হিসেবে কেন বেছে নিলেন? ব্যাখ্যা করো।

ঘ. প্রতিষ্ঠানটির সমস্যা উত্তরণে আসমার গৃহীত ব্যবস্থা কি যথেষ্ট? উদ্দীপকের আলোকে তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

ChB_2021
Views: 231Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব সামসুল হক একজন চাল ব্যবসায়ী। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে চাল সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের পর যুক্তরাষ্ট্র- ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করেন। এই বছর তিনি যে চাল সরবরাহ করেছেন তা যদি আর ২/৩ মাস পর যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বিক্রি করতে পারতেন, তাহলে প্রচুর মুনাফা অর্জন করতে পারতেন। কিন্তু সরবরাহকৃত চাল রাখার উপযুক্ত ব্যবস্থা করতে না পারার দরুন তিনি বেশি লাভের চিন্তা না করে নির্দিষ্ট সময়ের আগেই চাল বিক্রি করে দিলেন।

ক. ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?

খ. প্রাথমিক শিল্প বলতে কী বোঝায়?

গ. জনাব সামসুল হক কোন ধরনের ব্যবসায় করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সামসুল হক যে সুবিধার অভাবে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 73Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব রোদ একটি পুকুর লিজ নিয়ে হ্যাচারি থেকে পোনা কিনলেন। তিনি নিয়মিত মাছের পরিচর্যা করেন ও খাবার দেন। মাছ বড় হলে তিনি তৃপ্তি সহকারে খান ও আত্মীয়-স্বজনকে উপহার দেন । তিনি বৈজ্ঞানিক উপায়ে বাণিজ্যিকভাবে মাছ চাষে আগ্রহী। সেজন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় পুঁজির অভাবে কাজ শুরু করতে পারছেন না। আবার মাছ চুরি ও মড়কের ক্ষতির ভয়ও আছে। তিনি এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সাহায্যের কথা ভাবছেন।

ক. আমদানি কী?

খ. শিল্পের কাজকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন?

গ. জনাব রোদের মাছ চাষ কি ব্যবসায়ের পর্যায়ে পড়ে? ব্যাখ্যা করো। ৩

ঘ. জনাব রোদের বাণিজ্যিকভাবে মাছ চাষের সমস্যার সমাধানে বাণিজ্য সহায়ক কার্যাবলির ভূমিকা তুলে ধরো।

SB_2021
Views: 39Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

নিজস্ব কারখানায় মানসম্মত সুতা উৎপাদন করে জনাব শফিক বিভিন্ন বৃহদায়তন শিল্প কারখানায় সরবরাহ করে থাকেন। উন্নতমানের হওয়ায় শফিকের উৎপাদিত সুতা বিভিন্ন পোশাক শিল্প কারখানায় ব্যাপকভাবে সমাদৃত। নিজস্ব তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনার কারণে ধীরে ধীরে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন সুতা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে তার আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা আছে।

ক. সামাজিক ব্যবসায় কী?

খ. ‘সেবা অস্পর্শনীয়'— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বৈদেশিক বাণিজ্যের কোন শাখার সাহায্য নিতে হবে? মতামতের সপক্ষে যুক্তি দাও।

JB_2021
Views: 328Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব মিজান প্রতিদিন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সবজি কিনে এনে চট্টগ্রামের বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করেন। দৈনিক বেচা-কেনা যা হয় এতে তার ভালো লাভ থাকে। মাঝে-মধ্যে অবিক্রীত সবজি পচে নষ্ট হওয়ার কারণে কিছুটা লোকসানের সম্মুখীন হতে হয়। লোকসানের ঝুঁকি সামলাতে তিনি সবজি সংরক্ষণের উপায় নিয়ে ভাবছেন এবং পাশাপাশি আরও বড় পরিসরে ব্যবসায় করার কথা চিন্তা করছেন। কিন্তু প্রয়োজনীয় মূলধন এক্ষেত্রে বড় বাধা।

ক. বিশ্লেষণ শিল্প কী?

খ. বাণিজ্যকে ব্যবসায়ের বন্টনকারী শাখা বলা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. জনাব মিজানুর রহমানের কর্মকাণ্ড কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

ঘ. জনাব মিজানুর রহমানের ব্যবসায় সম্প্রসারণে বাঁধা দূরীকরণের জন্য করণীয় ব্যাখ্যা করো।

JB_2021
Views: 487Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মিসেস রেবেকা একজন বুটিক হাউজের মালিক। তিনি ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করে সেগুলো যথাসময়ে সরবরাহ করেন। তার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকে এবং অল্প কিছুদিনের মধ্যে তার ব্যবসায়িক সুনাম বেড়ে যায়। এজন্য তিনি বিভিন্ন এলাকায় তার বুটিক হাউজের কয়েকটি শাখা স্থাপন করেন।

ক. ব্যবসায় কী?

খ. শিল্প বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে মিসেস রেবেকার ব্যবসায়ে ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. বেকার সমস্যা সমাধানে তার এই ব্যবসায়ের ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

BB_2021
Views: 72Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

নিতাই ঘোষ একজন দই ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকা থেকে দুধ সংগ্রহ করে দই তৈরি করেন। তার কর্মীরা তাকে এই কাজে সহায়তা করেন। তার দোকানে অনেক কাস্টমার আসে। কিন্তু অর্থের অভাবে সবার চাহিদা পূরণ করতে পারেন না।

ক. ঝুঁকি কী?

খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়?

গ. নিতাই ঘোষের কার্যাবলি বাণিজ্যের কোন শাখার মধ্যে পড়ে? ব্যাখ্যা করো।

ঘ. নিতাই ঘোষের ব্যবসায়ের বাধাটি দূরীকরণের উপায় ব্যাখ্যা করো।

BB_2021
Views: 824Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

বরিশালের আর্থিকভাবে অসচ্ছল ও ব্যবসায় সহায়ক কার্যাবলির সুবিধাবঞ্চিত মাছ ব্যবসায়ীদের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে। কারণ নদীগুলোতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। দেশি ও বিদেশি বাজারে এই মাছের ব্যাপক সুনাম আছে। শুধু স্থানীয় বাজারে ব্যাপক মাছ বিক্রি করলেও তাদের মুনাফার পরিমাণ খুব সামান্য হচ্ছে। এ অবস্থার উন্নয়নের জন্য তাৎক্ষণিক উপায় হিসেবে জেলা প্রশাসক মহোদয় কোল্ড স্টোরেজগুলো শুধু মাছ ব্যবসায়ীদের ব্যবহারের অনুমতি দেন। কিন্তু এরপরও মাছ ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মুনাফা লাভ করতে পারছে না।

ক. ব্যবসায় কী?

খ. ব্যবসায় জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক কেন? ব্যাখ্যা করো।

গ. জেলা প্রশাসক মহোদয়ের গৃহীত পদক্ষেপ ব্যবসায়ের কোন বাধা দূরীকরণে সহায়ক? ব্যাখ্যা করো।

ঘ. উল্লিখিত মাছ ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত মাত্রায় মুনাফা পাওয়ার জন্য কোন প্রকার বাণিজ্য গুরুত্বপূর্ণ? মতামত দাও।

DB_2019
Views: 894Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

উত্তরা ইপিজেড-এ তুহিনের একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তিনি বিদেশ থেকে সুতা, কাপড় ও অন্যান্য উপকরণ কিনে এনে পোশাক তৈরি করে ইউরোপের বাজারে বিক্রি করেন। মান উন্নত হওয়ায় তার তৈরি পোশাক কেনার ব্যাপারে উত্তর ও দক্ষিণ আমেরিকার ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে তুহিন সেখানে বাজার সম্প্রসারণ করতে পারছেন না।

ক. বিনিময় কী?

খ. প্রমিতকরণ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে ব্যবসায়ের কোন কাজের বর্ণনা দেওয়া হয়েছে? র‍্যাখ্যা করো।

ঘ. তুহিন কীভাবে এ সমস্যা থেকে উত্তরণ লাভ করতে পারে ? ব্যাখ্যা করো।

RB_2019
Views: 439Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব রশিদ কুষ্টিয়ার একজন চাল ব্যবসায়ী। তিনি চাল আমদানি করে বাছাই করেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন ভাগে ভাগ করে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। তার গুদামে বর্তমানে ২ হাজার মেট্রিক টন চাল মজুদ আছে। কিন্তু বাজারে চালের দাম কমে যাওয়াতে তিনি চিন্তিত হয়ে পড়েন। পরবর্তী সময়ে তিনি গুদামের চাল প্যাকেটজাত করে মধ্যপ্রাচ্যে বাজারজাতকরণের উদ্যোগ নেন।

ক. বাণিজ্য কী?

খ. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত জনাব রশিদ চাল বস্তায় ভরার আগে ব্যবসায়ের কোন কাজ সম্পাদন করেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব রশিদের মধ্যপ্রাচ্যে চাল বাজারজাতকরণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

ChB_2019
DiB_2016
Views: 409Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

মি. কায়েশের "TO' কোম্পানি ভিয়েতনাম থেকে বিভিন্ন ধরনের চাল আমদানি করে বাছাইয়ের পর গ্রেডিং করে। এরপর প্যাকেটজাত করে বিভিন্ন মানের চাল মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি করে। মি. কায়েশ টিভি চ্যানেল ও বিলবোর্ডের মাধ্যমে তার কোম্পানির প্যাকেটজাত চালের তথ্য মধ্যপ্রাচ্যে জনসাধরণের কাছে তুলে ধরেন। এতে তার কোম্পানির প্যাকেটজাত চালের চাহিদা বাড়ে। 'TQ' কোম্পানির মুনাফা ধীরে ধীরে বাড়তে থাকে।

ক. বাণিজ্য কী?

খ. প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে মি. কায়েশের TQ' কোম্পানি বাণিজ্যের কোন কাজটি সম্পন্ন করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানির বেশি মুনাফা অর্জনের ক্ষেত্রে বাজারজাতকরণ প্রসারের তাৎপর্য মূল্যায়ন করো।

SB_2019
Views: 566Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জনাব কবির ১০,০০,০০০ টাকা পুঁজি নিয়ে সিলেটে একটি বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। তিনি কারখানায় উৎপাদিত বিভিন্ন আসবাবপত্র ঢাকা শহরের বিভিন্ন দোকানে সরবরাহ করেন। দেখতে সুন্দর, টেকসই অথচ দামে সস্তা এসব পণ্য সম্পর্কে ক্রেতা সাধারণের তেমন একটা ধারণা নেই। ফলে এসব পণ্যের বিক্রির পরিমাণ খুবই কম।

ক. ব্যবসায় কী?

খ. বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয় কেন?

গ. জনাব কবির কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা করো।

ঘ. যথাযথ বিজ্ঞাপন ও প্রচারই উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের উপায় হতে পারে— যুক্তিসহ তোমার মতামত দাও।

BB_2019
Views: 591Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

জুনায়েদ একজন ব্যবসায়ী। তিনি মিয়ানমার থেকে চাল আমদানির পর প্রক্রিয়াজাত করে শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন তা আর কয়েক মাস পর বিক্রি করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চাল সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকায় আগেভাগেই বিক্রি করে দিতে হয়।

ক. শিল্প কী

খ. পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

গ. জুনায়েদের ব্যবসায়িক কাজ বাণিজ্যের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. জুনায়েদের সমস্যা থেকে উত্তরণের উপায় সুপারিশ করো।

BB_2018
RB_2018
CB_2018
ChB_2018
RB_2017
Views: 345Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০১ঃ ব্যবসায়ের মৌলিক ধারণা
All Topics
View

ক, খ, গ তিন বন্ধু। ক তার হ্যাচারিতে আলো, তাপ ও বায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম থেকে মুরগির বাচ্চা পেয়ে থাকেন। গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি তথ্য লিখন ও প্রক্রিয়াকরণের ব্যবসায়ে নিয়োজিত। খ ক-এর হ্যাচারি থেকে পণ্য সংগ্রহ করেন। খ উক্ত পণ্যের চাহিদা, মূল্যস্তর, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় তথ্য গ-এর কাছ থেকে সংগ্রহ করে তা সারাদেশে সরবরাহ করে থাকেন।

ক. ব্যবসায় কী?

খ. পুনঃরপ্তানি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে গ-এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. উপযোগ সৃষ্টির ভিত্তিতে ক ও খ-এর কাজের ব্যাপারে তুলনামূলক মতামত দাও।

SB_2017
Views: 60Answers: 0Bookmarks: 0Asked to solve: 0