Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব কামাল একজন ফল ব্যবসায়ী। তিনি তার দোকানের একাই মালিক। যার ফলে সকল লাভ-ক্ষতি তিনি নিজেই বহন করেন। তার দোকানে বিভিন্ন রকমের ফল আছে, যা ভোক্তাদের কাছে বিক্রি করেন। তিনি ঝুঁকি কমানোর জন্য পণ্যের মাঝে বৈচিত্র্য রাখেন।

ক. সম্পদ সর্বাধিকরণ কী?

খ. সরকারি অর্থায়ন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জনাব কামাল কোন ধরনের ব্যবসায়ী? বর্ণনা করো।

ঘ. জনাব কামাল তার ব্যবসায়ের উন্নতির জন্য অর্থায়নের যে নীতি অবলম্বন করেছেন তা বর্ণনা করো।

JB_2022
Views: 834Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

ইউনিক কোম্পানি মোবাইল ফোন ব্যবসায় জড়িত। কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। নতুন পরিকল্পনায় কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। তাই তারা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়।

ক. অর্থায়ন কী?

খ. সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?

গ. ইউনিক কোম্পানির শেয়ার বিক্রয় কী ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।

ঘ. কোম্পানিটির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শেয়ার বিক্রি যুক্তিযুক্ত কি না? ব্যাখ্যা করো।

JB_2022
Views: 594Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

'XYZ' কোম্পানির আর্থিক ব্যবস্থাপক এ বছর অর্জিত মুনাফার ৬০% লভ্যাংশ হিসাবে শেয়ার মালিকদের মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেন এবং অবশিষ্ট অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এজন্য তার প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

ক. ব্যবাসয় অর্থায়ন কী?

খ. অর্থায়নের সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত 'XYZ' কোম্পানির ব্যবস্থাপকের সিদ্ধান্ত অর্থায়নের কোন কার্যাবলি? ব্যাখ্যা করো।

ঘ. 'XYZ' কোম্পানি অর্থায়নের মূল্য লক্ষ্য অর্জন করতে পেরেছে'— উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

BB_2022
Views: 265Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

মি. হাসান ও মি. সাদ দুজন ব্যবসায়ী। মি. হাসান শুধু চশমার ব্যবসায় করেন। অন্যদিকে, মি. সাদ চশমার ব্যবসায়ের সাথে কাপড়ের ব্যবসায়ও করেন। মি. সাদ মনে করেন, চশমার ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে কাপড়ের ব্যবসায় থেকে তা সমন্বয় হবে। মি. হাসান অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ কম হাতে রেখে অধিক বিনিয়োগ করেন।

ক. সরকারি অর্থায়ন কী?

খ. মূলধন বাজেটিং কেন করা হয়? ব্যাখ্যা করো।

গ. মি. সাদ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. মি. হাসানের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো।

BB_2022
Views: 248Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব আজিজ একজন ব্যবসায়ী। তার মোট মূলধন ১০ লক্ষ টাকার মধ্যে ৮ লক্ষ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তার বিবেচ্য চারটি কোম্পানির তথ্য নিম্নরূপ:

RWA44jDn

উপরোক্ত তথ্যাদি বিশ্লেষণ করে তিনি কোম্পানি খ-এ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশিষ্ট ২ লক্ষ টাকা দৈনন্দিন ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য তিনি সংরক্ষণ করে রাখেন। ক. লভ্যাংশ কী? খ. সরকার তার মূল লক্ষ্য অর্জনে কীভাবে অর্থায়ন করে থাকে? গ. জনাব আজিজ ব্যবসায় পরিচালনায় অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? ব্যাখ্যা করো। ঘ. জনাব আজিজের বিনিয়োগ সিদ্ধান্তটি কি সঠিক? যুক্তিসহ ব্যাখ্যা করো।

DB_2022
Views: 515Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব আজিজ, একজন সাধারণ ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। এজন্য তিনি তার ব্যবসায়ী বন্ধু জনাব আলমের নিকট হতে পরামর্শ গ্রহণ করেন। তিনি তাকে কাম্য পরিমাণ মূলধন বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু জনাব আজিজ অধিক লাভের আশায় সমুদয় মূলধন উক্ত প্রকল্পে বিনিয়োগ করেন এবং তার মূলধন ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তিনি বেশি চিন্তিত। ক. ব্যবসায় নৈতিকতা কী? খ. সরকারি ও বেসরকারি অর্থায়নের দুইটি পার্থক্য লেখো। গ. জনাব আজিজকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণেরপরামর্শ দিয়েছিলেন তা ব্যাখ্যা করো। ঘ. সমুদয় মূলধন বিনিয়োগের ক্ষেত্রে উপরোক্ত নীতির যৌক্তিকতা মূল্যায়ন করো।

CB_2022
Views: 858Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

wFLq1VLo

ক. অর্থায়ন কী? খ. "তারল্য ও মুনাফার মধ্যে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান"- ব্যাখ্যা করো। গ. কোম্পানি A অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছে? ব্যাখ্যা করো। ঘ. সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম? বিশ্লেষণ করো।

CB_2022
Views: 598Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

কর্ণফুলী কোম্পানি লি. একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রতিষ্ঠানটির বর্জ্য ও দূষিত পানি নদীতে, পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হয়ে পরিবেশের ক্ষতি করছে। পরিবেশ রক্ষার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ১০ কোটি টাকার প্রয়োজন এবং এর আয়ুষ্কাল ২০ বছর। প্রতিষ্ঠানটি সরকারকে যথারীতি কর প্রদান করে ও নদীর তীরে বনায়ন প্রকল্প হাতে নেয়।

ক. অর্থায়ন কী?

খ. পোর্টফোলিও নীতি কেন গ্রহণ করা হয়? ব্যাখ্যা করো।

গ. প্রতিষ্ঠানটির পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী কোম্পানি লি.-এর কার্যক্রম অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ করো।

DB_2021
Views: 749Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব আরমান তার ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে ২০ লক্ষ টাকা দিয়ে একটি নতুন মেশিন ক্রয় করেন। মেশিন ক্রয়ের পরও তার হাতে নগদ অর্থ থাকে। অন্যদিকে, জনাব পারভেজ বেশি লাভের আশায় মূলধনের পুরাটাই তার ব্যবসায়ে বিনিয়োগ করেন। ফলে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না এবং কাঁচামাল ক্রয় করতেও ব্যর্থ হয়ে ক্ষতির সম্মুখীন হন।

ক. ব্যবসায় অর্থায়ন কী?

খ. মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়? ব্যাখ্যা করো।

গ. জনাব আরমানের মেশিন ক্রয়ের সিদ্ধান্তটি অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব পারভেজ অর্থায়নের কোন নীতি অনুসরণ না করার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন? যুক্তিসহ মতামত দাও।

DB_2021
Views: 749Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব নবীন এবং জনাব ফরিদ দুজনই পাইকারি ব্যবসায় করেন। জনাব নবীন কাপড়ের ব্যবসায় করেন। অন্যদিকে জনাব ফরিদ একই সাথে কাপড় এবং জুতার ব্যবসায় করেন। জনাব ফরিদ মনে করেন একটি ব্যবসায় ক্ষতি হলে অন্য ব্যবসায় দিয়ে যেন তা পুষিয়ে নেওয়া যায়। জনাব নবীন বেশি মুনাফার আশায় হাতে অল্প কিছু নগদ অর্থ রেখে সম্পূর্ণ বিনিয়োগ করেন।

ক. মুনাফা সর্বাধিকরণ কী?

খ. তারল্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব ফরিদ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব নবীনের বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো।

DB_2021
BB_2019
Views: 751Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব সমীর একজন নামকরা গার্মেন্টস ব্যবসায়ী। তার গার্মেন্টস পণ্য আন্তর্জাতিক মানের। তাপরদিকে জনাব শিহার গার্মেন্টস ব্যবসার পাশাপাশি বিভিন্ন নামকরা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে থাকেন। গত বছর কোভিড--১৯ এর কারণে গার্মেন্টস সেক্টরে ব্যাপক ক্ষতি হয়। ফলে জনাব সমীর তার ব্যবসায়ের মূলধন হারিয়ে পথে বসেন। অপরদিকে জনাব শিহাব ব্যবসায়ে পূর্বের মত লাভ না করতে পারলেও ক্ষতির সম্মুখীন হয়নি।

ক. ঝুঁকি কী?

খ. সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব সমীর তার ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সমীরের তুলনায় জনাব শিহাবের বিনিয়োগ সিদ্ধান্তটি যুক্তিসংগত কেন? বিশ্লেষণ করো।

DB_2021
Views: 764Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের সাথে একটি ঋণচুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু বিশ্বব্যাংকে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করায় বাংলাদেশ সরকার অর্থায়নের বিকল্প উৎস হিসাবে নিজস্ব অর্থায়নের কথা ভাবলো। সরকার নিজস্ব এবং বেসরকারি সহায়তায় অর্থায়নের মাধ্যমে সেতুটি নির্মাণের উদ্যোগ নিলো।

ক. তারল্য নীতি কী?

খ. অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কেন?

গ. পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথমে কোন ধরনের অর্থায়নের উদ্যোগ গ্রহণ করা হয়? বর্ণনা করো।

ঘ. পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়নের উদ্যোগ গ্রহণ ব্যবস্থা যুক্তিসঙ্গত কিনা? বিশ্লেষণ করো।

MSB_2021
Views: 822Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

কুশিয়ারা কোম্পানি লি.-এর শেয়ার প্রতি আয় ২০ টাকা, লভ্যাংশ আয় বণ্টনের হার ১০০%। পক্ষান্তরে মধুখালী কোম্পানি লি.- এর শেয়ার প্রতি আয় ৩০ টাকা, লভ্যাংশ বণ্টনের হার ২৫%। এছাড়াও মধুখালী কোম্পানী লি. দেশের বিভিন্ন সৌন্দর্যবর্ধন প্রকল্পের জন্য আর্থিক অনুদান দেয় এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।

ক. EPS কী?

খ. “সম্পদ সর্বোচ্চকরণ মুনাফা সর্বোচ্চকরণের চেয়ে উত্তম”— কেন?

গ. মধুখালী কোম্পানি লি. কোন ধরনের দায়িত্ব পালন করছে তা বর্ণনা করো।

ঘ. কোন কোম্পানিটি সম্পদ সর্বোচ্চকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে বলে তুমি মনে করো? যুক্তি প্রদর্শন করো।

MSB_2021
Views: 269Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব আব্দুর রহমান মিঞা আকাশ টেল কোম্পানির ব্যবস্থাপক। কাঁচামালের মূল্য কমে যাওয়ায় অধিক মুনাফার আশায়। তিনি কোম্পানির মোট মূলধনের সিংহভাগ দিয়ে কোম্পানির জন্য কাঁচামাল কিনে রাখেন। কিন্তু কয়েক মাস পর তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। এতে কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ক. ব্যবসায় অর্থসংস্থান কী?

খ. ব্যবসায়ে নৈতিকতা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপক অনুযায়ী জনাব আব্দুর রহমান মূলত কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন? ব্যাখ্যা করো।

ঘ. অর্থসংস্থানের কোন নীতি না মানার কারণে তাকে এসব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? উদ্দীপকের আলোকে মন্তব্য করো।

MSB_2021
JB_2019
Views: 654Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

মি. আরেফিন ভোগ্যপণ্যের আমদানিকারক। তিনি বিদেশ থেকে সম্প্রতি ৫০০ টন পেঁয়াজ আমদানি করে দেশীয় বাজারে বিক্রয় করে প্রচুর মুনাফা করেন। পেঁয়াজের বাজারদর ঊর্ধ্বমুখী থাকায় তিনি আরও ১,০০০ টন পেঁয়াজ আমদানি করেন। কিন্তু সরকারের খোলাবাজারে পেঁয়াজ বিক্রয়ের কারণে পেঁয়াজের দাম নিম্নগামী হয়। এতে জনাব আরেফিন ব্যাপক ক্ষতির মুখে পড়েন। অপরদিকে জনাব আমান প্রসাধনী পণ্যের ব্যবসায়ের পাশাপাশি সম্প্রতি শেয়ারবাজারেও কিছু মূলধন বিনিয়োগ করেন। কিন্তু শেয়ারের মূল্য পতনজনিত কারণে তিনি কিছুটা চিন্তিত হলেও হতাশ নন।

ক. মূলধন রেশনিং কী?

খ. মুনাফা সর্বাধিকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব আমানের আর্থিক কার্যক্রমে অর্থায়নের কোন নীতি "প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. অর্থায়নের কোন নীতি অনুসরণের মাধ্যমে জনাব আরেফিন বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

RB_2021
Views: 109Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

রাফি লি.-এর শেয়ার প্রতি আয় ৮০ টাকা। লভ্যাংশ বণ্টনের হার ৯০%। কিন্তু বিগত তিন বছরের পরিসংখ্যানে দেখা যায় তাদের শেয়ার এর বাজারদর ২,০০০ টাকা থেকে আর বাড়েনি। অপরদিকে, ফাহিম লি.-এর শেয়ার প্রতি আয় ৮০ টাকা এবং তাঁরা শেয়ারহোল্ডারদের মধ্যে ৭০% লভ্যাংশ বণ্টন করেন। তথাপিও বিগত তিন বছরের পর্যালোচনায় দেখা যায় তাদের শেয়ারের বাজারদর ১০% হারে বেড়েছে। ফাহিম লি, তাদের শ্রমিকদের নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা ও ন্যায্য মজুরি প্রদানে সর্বদা সচেতন।

ক. প্রাইভেট অর্থায়ন কী?

খ. ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা করো ।

গ. রাফি লি. অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করেছে? ব্যাখ্যা করো।

ঘ. সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ উত্তম হবে বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।

RB_2021
Views: 72Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব কাদের ARC Ltd.-এর আর্থিক ব্যবস্থাপক হলেও পণ্যের গুণগত মান বজায় রেখে ক্রেতাসন্তুষ্টি অর্জনের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন। এতে কোম্পানির শেয়ারহোল্ডারগণের আস্থা বৃদ্ধি পায়। সম্প্রতি তিনি মুনাফার একটি অংশ রাস্তার পাশে বনায়নে ব্যয় করেন। অপরদিকে জনাব আলফাজ PRM লি.-এর আর্থিক ব্যবস্থাপক। তিনি পণ্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে মুনাফা বাড়ানোর দিকে সর্বদা সচেষ্ট। সম্প্রতি তিনি ব্যবসায় সম্প্রসারণের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ কোটি টাকা ঋণ নেওয়ার চিন্তা করছেন।

ক. পারিবারিক অর্থায়ন কী?

খ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. ARC Ltd. বনায়নে অর্থসংস্থান করে কোন ধরনের দায়িত্ব পালন করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত দুইটি কোম্পানির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘ মেয়াদে সুফল পাবে বলে তুমি মনে করো? মতামতের পক্ষে যুক্তি দাও।

RB_2021
Views: 262Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব সেলিম একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের অর্থের সংস্থানসহ কোন উৎস বেশি লাভজনক হবে তা নির্ণয় করেন। অতঃপর যথাসময়ে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি প্রথমেই সেখানে জমি ক্রয়, ভবন নির্মাণ, মেশিন ক্রয়সহ দীর্ঘমেয়াদী খরচ কী করতে হবে তা হিসাবে আনেন। প্রত্যাশিত আয় কী হবে সেগুলোও হিসাবে নিয়ে আসেন। সেই আলোকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে।

ক. ব্যবসায় অর্থায়ন কী?

খ. অর্থায়নে বৈচিত্ৰ্যায়নের নীতি কেন অনুসরণ করা হয়?

গ. উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব সেলিম প্রথমত অর্থায়নের কোন কাজ করেন তা ব্যাখ্যা করো।

ঘ. জনাব সেলিম কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন— তুমি কী এ বক্তব্যের সাথে একমত? মতামতের সপক্ষে যুক্তি দাও৷

DiB_2021
Views: 125Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব আদনান একজন পাইকারী ব্যবসায়ী। তার অদূরদর্শিতার কারণে কোম্পানিতে কখনো কাঁচামাল ক্রয়ের অর্থ থাকতো না। আবার কখনো পণ্য গোডাউনে রয়ে যেত। এজন্য তিনি ব্যবসায়ের অর্থব্যবস্থা কিছুটা পরিবর্তন করেন। এখন তিনি আশানুরূপ মুনাফা পাচ্ছেন। তিনি এখন ব্যবসায় সম্প্রসারণের পাশাপাশি সম্পদও বৃদ্ধি করতে পেরেছেন।

ক. তারল্য কী?

খ. ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা করো।

গ. জনাব আদনান কোন নীতি অনুসরণ করায় আশানুরূপ ফল পাচ্ছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আদনান ব্যবসায়ের মূল লক্ষ্য অর্জন করতে পেরেছেন কী? যুক্তি দেখাও।

DiB_2021
Views: 311Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

মি. রহিম ও মি. করিম দুইজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পড়ালেখা করছেন। তারা দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে, উভয়ে তাদের টিউশনির সংগৃহীত টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবে। মি. রহিম তার পুঁজি দিয়ে একটিমাত্র কোম্পানির শেয়ার ক্রয় করল। অন্যদিকে, মি. করিম তার পুঁজি দিয়ে পাঁচটি কোম্পানির শেয়ার ক্রয় করেন।

ক. সরকারি অর্থায়ন কী?

খ. সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

গ. মি. করিম বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে শেয়ার বাজারে বিনিয়োগর ক্ষেত্রে কার বিনিয়োগ অধিক যৌক্তিক বলে তুমি মনে করো?বিশ্লেষণপূর্বক মতামত দাও।

DiB_2021
SB_2018
RB_2018
DB_2018
DiB_2018
Views: 737Answers: 0Bookmarks: 0Asked to solve: 0