Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

সুরমা লিমিটেড বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে। ১৫% লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে সুরমা লিমিটেড-এর সুনাম বাড়ার কারণে শেয়ারের মূল্য বেড়ে যায়। কোম্পানির পরিচালনা পর্ষদ স্বাভাবিকভাবেই ভবিষ্যতে উপকৃত হবেন।

ক. অর্থায়ন কী?

খ. লভ্যাংশ নীতি ব্যাখ্যা করো।

গ. সুরমা লিমিটেড অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে সুরমা লিমিটেড বিনিয়োগকারীদের কথা বিবেচনা করার কারণ কী? বিশ্লেষণ করো।

CB_2021
Views: 582Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

পদ্মা কোম্পানি এবং শাপলা কোম্পানি উভয়ই উৎপাদনকারী প্রতিষ্ঠান। পদ্মা কোম্পানি জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ করে থাকে এবং অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে থাকে। অন্যদিকে শাপলা কোম্পানিটি জামানত ছাড়াই অর্থসংস্থান করে থাকে এবং ব্যয় নির্ধারণ করে অর্থসংস্থান করে থাকে।

ক. পোর্টফোলিও নীতি কী?

খ. মুনাফা সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে পদ্মা কোম্পানি কোন ধরনের অর্থসংস্থান করে থাকে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে পদ্মা কোম্পানি ও শাপলা কোম্পানির মধ্যে কোন কোম্পানি জনগণের কল্যাণ সাধনের জন্য অধিক ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।

CB_2021
Views: 609Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

আজিজ লি. একটি স্বনামধন্য প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের সকল সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকে। এই প্রতিষ্ঠানটি কর্মীদের চিকিৎসা-সেবা প্রদান, তাদের সন্তানদের শিক্ষা ও নিয়মিত খেলাধুলা করার জন্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি মুনাফার একটি অংশ সাধারণ সঞ্চিতি তহবিলে জমা রাখে। পক্ষান্তরে সাজ্জাদ কোং লি. বিখ্যাত তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের সুযোগ-সুবিধার প্রতি তেমন মনোযোগ না দিলেও শেয়ার মালিকদের নিয়মিত ও সন্তোষজনক লভ্যাংশ প্রদান করে। ফলে বাজারে শেয়ারের চাহিদা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে। উভয় কোম্পানি ব্যবসায় সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে নতুন করে মূলধনের চাহিদা সৃষ্টি হচ্ছে।

ক. তহবিল বণ্টন কী?

খ. ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করে? উদ্দীপকের আলোকে যুক্তি দেখাও।

ঘ. উদ্দীপকে সাজ্জাদ কোং লি.-এর ব্যবসায় সম্প্রসারণের জন্য কীভাবে মূলধন সংগ্রহ করা উচিত বলে তুমি মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও।

ChB_2021
Views: 795Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব আহসান তার নিকট সঞ্চিত অর্থ বিনিয়োগ করে নতুন প্রকল্প শুরু করতে আগ্রহী । এই বিষয়ে সে তার প্রতিষ্ঠিত ব্যবসায়ী বন্ধু মি. সজলের পরামর্শ চাইলে বন্ধু তাকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেন। কিন্তু তিনি অধিক লাভের আশায় তার সম্পূর্ণ মূলধন একটি প্রকল্পে বিনিয়োগ করেন এবং লোকসানের সম্মুখীন হন।

ক. অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা কী?

খ. “বিনিয়োগের লক্ষ্য অর্জনে অর্থায়নের নীতিসমূহ মানা প্রয়োজন”- ব্যাখ্যা করো।

গ. জনাব আহসানাকে তার বন্ধু অর্থায়নের যে নীতি অনুসরণের পরামর্শ দিয়েছিলেন তা ব্যাখ্যা করো।

ঘ. মূলধন বিনিয়োগের ক্ষেত্রে জনাব আহসানের গৃহীত নীতির যৌক্তিকতা বিশ্লেষণ করো৷

ChB_2021
Views: 390Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জিহাদ ও সিজান দুই বন্ধু। তারা দুজনেই মুরগির খামারী এবং সমপরিমাণ মূলধন নিয়ে তারা ব্যবসায় আরম্ভ করেন। জিহাদের খামারটি ব্রয়লার মুরগির। তিনি একটি নির্দিষ্ট সময় পর সেগুলো বাজারজাত করেন। বিক্রয়করণের ২০/২৫ দিন পূর্ব থেকেই প্রায় অর্থ সংকটে পড়েন। অপরদিকে জিসান তার খামারে ব্রয়লার মুরগির পাশাপাশি লেয়ার মুরগি ও মুরগির খাবার তৈরি করে বিক্রয় করেন। এতকিছু করার পর জিসানকে কখনো অর্থ সংকটে পড়তে হয়নি।

ক. মূলধন রেশনিং কী?

খ. পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কী বোঝায়?

গ. জিহাদের খামারে অর্থ সংকটের কারণ কী? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।

ঘ. জিসান কেন অর্থ সংকটে পড়েননি? বিশ্লেষণ করো।

SB_2021
Views: 738Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জি. মোবাইল লি. ও বি. মোবাইল লি. একই ধরনের পণ্য বাজারজাতকরণ করে। জি. মোবাইল লি. ব্যয় সংকোচন নীতি অনুসরণ করতে গিয়ে অন্যান্য সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনায় শ্রমিকদের মজুরি কম দেয়। অন্যদিকে বি. মোবাইল লি.-এর মজুরি কাঠামো অন্য সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনায় বেশ ভালো। তাছাড়া প্রতিষ্ঠানটি এইচএসসি পর্যায়ে প্রায় ২ কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে। এ কারণে পণ্যের উৎপাদন ব্যয় বেশি এবং পণ্যের বিক্রয়মূল্যও বেশি। কিন্তু প্রতিষ্ঠানটির সমাজে ইতিবাচক ভাবমূর্তির কারণে বিক্রয়ের পরিমাণও বেশি।

ক. ব্যবসায় অর্থায়ন কাকে বলে?

খ. ঝুঁকি ও মুনাফার মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।

গ. “উদ্দীপকে জি. মোবাইল লি.-এর কার্যক্রমে ব্যবসায়িক মূল্যবোধের লঙ্ঘন ঘটেছে” –ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বি. মোবাইল লি.-এর লাভজনকতায় সামাজিক দায়বদ্ধতার প্রভাব রয়েছে – বিশ্লেষণ করো।

JB_2021
Views: 178Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব আমান ও জনাব জামান দু'জন পাইকারি ব্যবসায়ী। জনাব আমান জুতার ব্যবসায় করেন'। অন্যদিকে, জনাব জামান জুতার ব্যবসায়ের পাশাপাশি ঔষধ ও মোবাইল এর ব্যবসায়ও করেন। জনাব আমান সর্বোচ্চ মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে অধিক পরিমাণ মূলধন ব্যবসায়ে বিনিয়োগ করেন। অন্যদিকে, জনাব জামান মনে করেন, জুতার ব্যবসায়ে যদি ক্ষতি হয় তবে উক্ত ক্ষতি ঔষধ ও মোবাইলের ব্যবসায় থেকে অর্জিত মুনাফার সাথে সমন্বয় করা যাবে।

ক. তারল্য কী?

খ. একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত? ব্যাখ্যা করো।

গ. জনাব আমানের অধিক বিনিয়োগ ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব জামান অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? বিশ্লেষণ করো।

JB_2021
ChB_2017
Views: 462Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

পদ্মা ইলেক্ট্রনিক লি. বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন ও বিক্রয় করে। সম্প্রতি কোম্পানিটি ময়মনসিংহের ত্রিশালে একটি বৃহৎ কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নেয়। কোম্পানির ব্যবস্থাপক প্রত্যাশা করছেন যে, নতুন কারখানায় উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে। অন্যদিকে, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য কোম্পানিটি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে তাদের উৎপাদিত বেশ কিছু সংখ্যক অক্সিজেন ভেন্টিলেশন যন্ত্র দান করেছে।

ক. ব্যবসায় অর্থায়ন কী?

খ. তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে পদ্মা ইলেক্ট্রনিক্স লি.-এর সিদ্ধান্তটি অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. “পদ্মা ইলেক্ট্রনিক লি. সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে”—উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

BB_2021
Views: 89Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

অগ্রণী গ্রুপ লি. স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল, হাউজিং, সিমেন্ট, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ইত্যাদি খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটি শিল্প মন্ত্রণালয় থেকে যানবাহন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ট্রেডমার্ক সনদ সংগ্রহ করেছে। ফলে কোম্পানিটি নিজস্ব ব্রান্ডে বাইসাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক, ভ্যানসহ আকাশ ও নৌযান উৎপাদন ও বিপণন করতে পারবে। এই সংবাদটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকে শেয়ার বাজারে কোম্পানির শেয়ারের মূল্য ক্রমাগত বাড়ছে।

ক. সরকারি অর্থায়ন কী?

খ. “মুনাফা সর্বোচ্চকরণ অর্থের সময় মূল্য বিবেচনা করে না”– ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে অগ্রণী গ্রুপ লি. ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে অগ্রণী গ্রুপ লি. কি ব্যবসায় অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য, অর্জন করতে পেরেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

BB_2021
Views: 480Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

আলফা লি. তার অর্থ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছে। কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং কম ঝুঁকিপূর্ণ। কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ। আবার কিছু প্রকল্প আছে যেখানে কোনো ঝুঁকি নেই। কিন্তু বেটা লি. সমুদয় অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেছে। প্রকল্পটি অধিক মুনাফাজনক' এবং অধিক ঝুঁকিপূর্ণ । বেটা লি.-এর আর্থিক ব্যবস্থাপক তার নগদ অর্থ এমনভাবে ব্যবহার করেন যাতে তার কারবার পরিচালনায় কোনো সমস্যা না হয়। তিনি কারবারে কোনো অলস অর্থ সংরক্ষণ করেন না।

ক. ব্যবসায় অর্থায়ন কী?

খ. বিনিয়োগ সিদ্ধান্ত কী? ব্যাখ্যা করো ।

গ. আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি আলোচনা করো।

ঘ. বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ তুলনামূলকভাবে আলোচনা করো।

DB_2019
Views: 297Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব সাজু সোনালী এন্টারপ্রাইজের মালিক। তিনি ব্যবসায়ের উন্নয়নের জন্য বন্ধুদের সাথে পরামর্শ করেন। তার বন্ধু জনাব আরমান পরামর্শ দিলেন যে, তোমার ব্যবসায়ে স্থায়ী সম্পদ পর্যাপ্ত নয়। ফলে বছর শেষে তুমি আশানুরূপ মুনাফা অর্জন করতে পারবে না। তাই তিনি স্থায়ী সম্পদ বৃদ্ধির জন্য ১৫ বছর মেয়াদি একটি প্রকল্পে ১৫ লাখ টাকা বিনিয়োগ করেন। কিন্তু এক মাস পরে ব্যবসায়ে নগদ টাকার ঘাটতিসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।

ক. ব্যবসায় অর্থায়ন কী?

খ. ব্যবসায় অর্থায়নের লক্ষ্য কী কী হওয়া উচিত?

গ. উদ্দীপকে অর্থায়নের কোন কার্যাবলির ইঙ্গিত দেওয়া, হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে অর্থায়নের কোন নীতির ব্যত্যয় ঘটেছে? তোমার মতামত দাও।

JB_2023
Views: 453Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব সান ও মুন দুইজন ব্যবসায়ী। জনাব সান কম্পিউটার ব্যবসায়ী। অন্যদিকে, জনাব মুন মোটরসাইকেলের পাশাপাশি মোবাইলেরও ব্যবসায় করেন। উল্লেখ্য, জনাব সান অধিক লাভের আশায় তার সমুদয় তহবিল কম্পিউটার ব্যবসায়ে বিনিয়োগ করেন।

ক. সরকারি অর্থায়ন কী?

খ. সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়?

গ. জনাব মুন বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সানের কম্পিউটার ব্যবসায়ে সমুদয় অর্থ বিনিয়োগ করা কি যুক্তিসংগত? বিশ্লেষণ করো।

RB_2019
Views: 127Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

জনাব মেহেদুল ইসলাম ও জনাব আফজাল হোসেন সদ্য অবসর গ্রহণকারী দুইজন সহকর্মী। জনাব মেহেদুল ইসলাম তাঁর অবসর তহবিল থেকে প্রাপ্ত ত্রিশ লক্ষ টাকা দিয়ে শাপলা লি.-এর শেয়ার ক্রয় করলেন। জনাব আফজাল হোসেন শাপলা লি., পদ্মা লি. ও মেঘনা লি. প্রতিটি কোম্পানি দশ লক্ষ টাকার শেয়ার ক্রয় করলেন। বছর শেষে দেখা গেল শাপলা লি. লোকসানে থাকায় জনাব মেহেদুল ইসলাম কোনো লভ্যাংশ পেলেন না। কিন্তু জনাব আফজাল হোসেন অন্য দুইটি কোম্পানি থেকে প্রত্যাশিত লভ্যাংশ পেলেন।

ক. মুনাফা সর্বাধিকরণ কী?

খ. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?

গ. জনাব আফজাল হোসেন বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের দুইজন সহকর্মীর মধ্যে কার বিনিয়োগ সিদ্ধান্তকে তুমি উৎকৃষ্ট মনে করো? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

DiB_2019
Views: 12Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

রাঙামাটি কোম্পানি লি. একটি স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। কোম্পানিটি ভোগ্যপণ্য, আবাসন, গণমাধ্যম, ইস্পাত, সিমেন্ট ও ফার্মাসিউটিক্যালস প্রভৃতি খাতে বিনিয়োগ করেছে। কোম্পানিটির প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়ছে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ বিদ্যুৎ খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর প্রভাবে কোম্পানির শেয়ারের বাজারমূল্য বেড়েছে।

ক. ব্যবসায় অর্থায়ন কী?

খ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা কেন জরুরি? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত রাঙামাটি কোম্পানি লি. বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করতে কি সক্ষম হয়েছে? অর্থায়নের উপযুক্ত লক্ষ্যের আলোকে মতামত দাও৷

CB_2019
Views: 839Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

মহসিন ও তার বন্ধু সিরাজ দুজনই মুদি দোকানি। তারা দুজনই তাদের মোট মূলধন বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। দুবন্ধুর কেউই মূলধন বাজার সম্পর্কে তেমন অভিজ্ঞ নয়। মহসিন তার মোট মূলধন দিয়ে ৪টি কোম্পানির সমপরিমাণ শেয়ার কেনে পক্ষান্তরে সিরাজ অতিরিক্ত মুনাফার আশায় সম্পূর্ণ মূলধন দিয়ে একটি কোম্পানির শেয়ার কেনে।

ক. প্রাথমিক বাজার কী?

খ. মানি লন্ডারিং বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের আলোকে মহসিনের বিনিয়োগকে কী ধরনের বিনিয়োগ বলা যায়? বর্ণনা করো।

ঘ. উদ্দীপক অনুযায়ী সিরাজের বিনিয়োগ সিদ্ধান্তটি কি যথাযথ হয়েছে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

JB_2019
Views: 818Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

অর্থায়ন কী?

DiB_2023
DiB_2022
JB_2022
ChB_2022
SB_2022
DB_2022
SB_2021
CB_2021
ChB_2019
DiB_2017
JB_2017
CB_2017
BB_2017
JB_2016
BB_2016
CB_2016
Views: 572Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

লভ্যাংশ কী?

RB_2023
DB_2022
Views: 146Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

ব্যবসায় অর্থায়ন কী?

DB_2023
MSB_2023
SB_2023
BB_2023
JB_2023
CB_2021
DB_2021
MSB_2021
DiB_2021
JB_2021
BB_2021
DB_2019
SB_2019
BB_2019
CB_2019
JB_2019
DiB_2018
SB_2018
JB_2018
RB_2018
DB_2018
DB_2017
ChB_2017
Views: 823Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

সরকারি অর্থায়ন কী?

DB_2023
BB_2023
ChB_2023
MSB_2023
DiB_2022
DiB_2021
RB_2021
RB_2019
ChB_2016
Views: 301Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনা
All Topics
View

তারল্য নীতি কী?

ChB_2023
MSB_2021
Views: 490Answers: 0Bookmarks: 0Asked to solve: 0