MSB_2021
কুশিয়ারা কোম্পানি লি.-এর শেয়ার প্রতি আয় ২০ টাকা, লভ্যাংশ আয় বণ্টনের হার ১০০%। পক্ষান্তরে মধুখালী কোম্পানি লি.- এর শেয়ার প্রতি আয় ৩০ টাকা, লভ্যাংশ বণ্টনের হার ২৫%। এছাড়াও মধুখালী কোম্পানী লি. দেশের বিভিন্ন সৌন্দর্যবর্ধন প্রকল্পের জন্য আর্থিক অনুদান দেয় এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। ক. EPS কী?খ. “সম্পদ সর্বোচ্চকরণ মুনাফা সর্বোচ্চকরণের চেয়ে উত্তম”— কেন?গ. মধুখালী কোম্পানি লি. কোন ধরনের দায়িত্ব পালন করছে তা বর্ণনা করো।ঘ. কোন কোম্পানিটি সম্পদ সর্বোচ্চকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছে বলে তুমি মনে করো? যুক্তি প্রদর্শন করো।
Loading answers...