DiB_2021
জনাব সেলিম একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের অর্থের সংস্থানসহ কোন উৎস বেশি লাভজনক হবে তা নির্ণয় করেন। অতঃপর যথাসময়ে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি প্রথমেই সেখানে জমি ক্রয়, ভবন নির্মাণ, মেশিন ক্রয়সহ দীর্ঘমেয়াদী খরচ কী করতে হবে তা হিসাবে আনেন। প্রত্যাশিত আয় কী হবে সেগুলোও হিসাবে নিয়ে আসেন। সেই আলোকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে।ক. ব্যবসায় অর্থায়ন কী?খ. অর্থায়নে বৈচিত্ৰ্যায়নের নীতি কেন অনুসরণ করা হয়?গ. উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব সেলিম প্রথমত অর্থায়নের কোন কাজ করেন তা ব্যাখ্যা করো।ঘ. জনাব সেলিম কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন— তুমি কী এ বক্তব্যের সাথে একমত? মতামতের সপক্ষে যুক্তি দাও৷
Loading answers...