RB_2021
মি. আরেফিন ভোগ্যপণ্যের আমদানিকারক। তিনি বিদেশ থেকে সম্প্রতি ৫০০ টন পেঁয়াজ আমদানি করে দেশীয় বাজারে বিক্রয় করে প্রচুর মুনাফা করেন। পেঁয়াজের বাজারদর ঊর্ধ্বমুখী থাকায় তিনি আরও ১,০০০ টন পেঁয়াজ আমদানি করেন। কিন্তু সরকারের খোলাবাজারে পেঁয়াজ বিক্রয়ের কারণে পেঁয়াজের দাম নিম্নগামী হয়। এতে জনাব আরেফিন ব্যাপক ক্ষতির মুখে পড়েন। অপরদিকে জনাব আমান প্রসাধনী পণ্যের ব্যবসায়ের পাশাপাশি সম্প্রতি শেয়ারবাজারেও কিছু মূলধন বিনিয়োগ করেন। কিন্তু শেয়ারের মূল্য পতনজনিত কারণে তিনি কিছুটা চিন্তিত হলেও হতাশ নন।ক. মূলধন রেশনিং কী?খ. মুনাফা সর্বাধিকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।গ. জনাব আমানের আর্থিক কার্যক্রমে অর্থায়নের কোন নীতি "প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. অর্থায়নের কোন নীতি অনুসরণের মাধ্যমে জনাব আরেফিন বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...