SB_2023

ঢাকা লিমিটেড ২০১৯ সালের জুলাই ১ তারিখে ১০,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি আমদানি করে। এটির আমদানি শুল্ক, বহন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে ১,০০,০০০ টাকা; ৮০,০০০ টাকা ও ১,২০,০০০ টাকা। যন্ত্রপাতিটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। প্রতি বছর ডিসেম্বর ৩১ তারিখে হিসাবকাল শেষ হয়। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক ২০% হারে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করে।ক. যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।খ. ২০১৯ ও ২০২০ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।গ. ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।

Loading answers...