SB_2022

ফাহাদ ট্রেডার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ১০,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন বাবদ আরও ১,০০,০০০ টাকা ব্যয় করেন। ২০১৮ সালের ১ এপ্রিল তারিখে প্রতিষ্ঠানটি ৩,০০,০০০ টাকা দিয়ে আরও একটি মেশিন ক্রয় করেন যার ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। উভয় মেশিনের আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিবছরের ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়।ক. দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।খ. প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও।গ.. ২০১৮ ও ২০১৯ সালের অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।

Loading answers...