Questions in this chapter
ক লিমিটেড ০১,০১,০৬ তারিখে একটি মেশিন ক্রয় করে, যার উপর ১০% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করা শুরু করে।
৩১-১২-০৯ তারিখে সমাপ্ত বছরের অবচয় ১৪,৫৮০ টাকা হলে, মেশিনটির ক্রয়মূল্য কত?
সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচিত হয় না?
একটি যন্ত্রের ৫ম বছরের অবচয় ২৫০৫৬.৩০ টাকা।
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার ১৫%। ক্রয়মূল্য কত?
অবচয় নির্ণয়ের ক্ষেত্রে নীচের কোনটিতে ক্ষয়ানুপাতিক পদ্ধতি ব্যবহার করা হয়?
প্রাণ লিমিটেড ১,০০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে।
সম্পত্তিটি ০১/০২/২০১২ তারিখ হতে ব্যবহার উপযোগী করার জন্য আরো ১০,০০০ টাকা ব্যয় করে।
সম্পত্তির আয়ুষ্কাল ১০ বছর। ২০১০ সালের শেষে এর অবচয় কত হবে?
একটি কোম্পানী ১ জুলাই ২০০৮ তারিখে ৪,০০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করে।
যন্ত্রপাতির প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা এবং প্রত্যাশিত আয়ুষ্কাল ৫ বছর।
২০০৯ সালের ৩১শে ডিসেম্বর ক্রমযোজিত অবচয় হবে কত, যদি সরল রৈখিক অবচয় পদ্ধতি অনুসরণ করা হয় তবে?
নিম্নের কোনটির ক্ষেত্রে ক্রয়মূল্য, ভগ্নাবশেষ মূল্য এবং আনুমানিক জীবনকাল বিবেচিত হয়-
আসবাবপত্রের প্রারম্ভিক উদ্বৃত্ত ৬০,০০০ টাকা। বছরের মাঝামাঝি ১৫,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় করা হল।
অবচয়ের হার ৫% হলে, উক্ত বছরের মোট অবচয়ের পরিমাণ কত?
৮৮,০০০ টাকায় ক্রয়কৃত মেশিনের নিঃশেষ মূল্য ৪,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৭ বছর হলে,
সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর কত টাকা অবচয় হবে?
কোনটি 'অবচয়' ধার্যের পদ্ধতি না?
২০২১ সালের ১ জানুয়ারি তারিখে রাকিব.এন্ড কোং ২,১০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিনটি আনয়ন বাবদ ১৫,০০০ টাকা এবং সংস্থাপন বাবদ ২৫,০০০ টাকা ব্যয় হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৩০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির হিসাবকাল ৩১ ডিসেম্বর শেষ হয় এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় কর।।
খ. ২০২১ সালের প্রয়োজনীয় জাবেদা দেখাও।
গ. প্রথম ৩ বছরের জন্য একটি অবচয় সারণি তৈরি কর।
সুরমা কোম্পানি ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। পরিবহন ব্যয় বাবদ ৬০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৯০,০০০ টাকা প্রদান করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল সমাপ্তি ধরা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার গণনা কর।
খ. ২০২০ এবং ২০২১ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা লেখ।
গ. ২০২০ এবং ২০২১ সালের অবচয় খরচ ও অবচয় সঞ্চিতি হিসাব তৈরি কর।
২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তামিম এন্টারপ্রাইজ ২,৯০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। সংস্থাপন বাবদ খরচ হলো ৪০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক উৎপাদন ক্ষমতা ৬০,০০০ একক। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ৩০,০০০ টাকা। ২০২০ এবং ২০২১ সালে মেশিনটির উৎপাদন যথাক্রমে ৮,০০০ একক এবং ৯,০০০ একক।
ক. এককপ্রতি অবচয় নির্ণয় কর।
খ. ২০২০ এবং ২০২১ সালের দুই বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
গ. ২০২০ এবং ২০২১ সালের আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
পলাশ ট্রেডার্স ২০২০ সালের ১ এপ্রিল তারিখে ৫,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ২০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ১,২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয়। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম দু বছরের অবচয় সারণি প্রস্তুত কর।
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম দু বছরের জাবেদা প্রস্তুত কর।
গ. ২০২২ সাল পর্যন্ত মেশিন হিসাব প্রস্তুত কর।
হামিম ট্রেডার্স ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে ১,৮০,০০০ টাকায় একটি মেশিন কুর করেন। মেশিনটির সংস্থান ব্যয় বাবদ ২০.০০০ টাকা ব্যয় করেন। মেশিনটির আয়ুষ্কাল ১০ বৎসর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে মেশিনটি ১,৫০,০০০ টাকায় বিক্রয় করেন। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করেন এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচর ধার্য করেন।
ক. মেশিনটির অবচয়যোগ্য মূল্যের পরিমাণ নির্ণয় কর।
খ. প্রতিষ্ঠানের হিসাব বইতে ২০২১ ও ২০২২ সালের জাবেদা দাও।
গ. চলমান জের ছকে ২০২১ ও ২০২২ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব ও মেশিন হিসাব তৈরি কর।
২০২০ সালের জানুয়ারি ১ তারিখে মেঘনা কোম্পানি ৬,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। উক্ত তারিখের মেশিনটির পরিবহন ব্যয় বাবদ ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা প্রদান করে। মেশিনটির ১ বছরের বিমা খরচ বাবদ সাধারণ বিমাকে ২০,০০০ টাকা প্রদান করে। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ডিসেম্বর মাসের ৩১ তারিখে হিসাব সমাপ্ত করে এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে।
ক. মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. প্রথম তিন বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।
গ. মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব (মেশিন) প্রস্তুত কর (তিন বছরের)।
ইসলাম ট্রেডার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। উক্ত মেশিনের সংস্থাপন ব্যয় ৬,০০০ টাকা ও পরিবহন ব্যয় ৪,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বৎসর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে ২৭,৬০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক ২৫% হারে অবচয় ধরা হয়। প্রতি বৎসর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়।
ক. মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় কর।
খ. অবচয় সারণি প্রস্তুত কর।
গ. প্রথম দুই বৎসরের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
আহম্মদ ট্রেডার্স ২০২২ সালের ১ জুলাই নগদ ৫,৬০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন। ইহার পরিবহন ব্যয় ৪০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা। যন্ত্রপাতির আয়ুষ্কাল ১০ বছর। ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত কর।
ক. সরলরৈখিক পদ্ধতিতে প্রথম ২ বছরের অবচয় নির্ণয় কর।
খ. সরলরৈখিক পদ্ধতিতে প্রথম ২ বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি কর।
গ. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম ২ বছরের অবচয় তালিকা প্রস্তুত কর।
রাফি এন্ড সন্স ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আমদানি শুল্ক, পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. মেশিনটির মোট ক্রয়মূল্য নির্ণয় কর।
খ. প্রথম চার বছরের অবচয় সারণি প্রস্তুত কর।
গ. প্রথম দুই বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত কর।
২০১৯ সালে ১ জানুয়ারি তারিখে কেয়া কোম্পানি ৩,৬০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন ব্যয় ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বৎসর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে এবং বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয়।
ক. মেশিনের প্রারম্ভিক মূল্য নির্ণয় কর।
খ. প্রথম ৪ বছরের জন্য অবচয় সারণি তৈরি কর।
গ. মেশিন হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর। (প্রথম ২ বছরের জন্য