ChB_2022
রাফি এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি ১৬,৫০,০০০ টাকা মূল্যের একটি মেশিন জাপান থেকে আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক ২,০০,০০০ টাকা, পরিবহন খরচ ১,০০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৫০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে ২,৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। রাফি এন্টারপ্রাইজ স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।ক. ২০২০ সালের বার্ষিক অবচয় খরচের পরিমাণ নির্ণয় কর।খ. ২০২০ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।গ. ২০২০ এবং ২০২১ সালের জন্য মেশিন হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।
Loading answers...