CB_2023
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতিAll Topics

'ক কলেজ' শিক্ষা সফর হিসেবে কুয়াকাটায় দুই দিনের জন্য। ছাত্র-ছাত্রীদের নিয়ে গেলেন। সেখানে ছাত্র-ছাত্রীদের থাকার জন্য একটি হোটেলে আটটি রুম বুকিং দেওয়া ছিল। হোটেল ম্যানেজার ছাত্র-ছাত্রী, ম্যাডাম ও স্যারদের রুচি, পছন্দ ও চাহিদা বিবেচনা করে সর্বোচ্চ মান সম্পন্ন খাদ্য ও সেবা প্রদান করেন। অন্যদিকে 'খ কলেজ' শিক্ষা সফর হিসেবে কুয়াকাটা গিয়ে যথারীতি তাদের ন্যায় হোটেলে ওঠেন। হোটেল ম্যানেজার দেশি খাবারের পাশাপাশি চাইনিজ খাবারের আয়োজন করেন। তিনি খাবারগুলো এমনভাবে প্রস্তুত করেন যা স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। ফলে খাবারগুলো সবার কাছে সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। ক. বাজার কী? খ. "সকল ক্রেতাই ভোক্তা নয়" ব্যাখ্যা করো। গ. বিপণনের ধারণা অনুযায়ী উদ্দীপকে উল্লিখিত বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত বিপণনের কোন মৌলিক ধারণার কথা বলা হয়েছে? যৌক্তিক কারণগুলো বিশ্লেষণ করো।

Loading answers...