RB_2023
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রঅধ্যায়-০১ঃ বিপণন পরিচিতিAll Topics

জনাব সমীর একটি দুগ্ধ খামারের মালিক। উৎপাদন খরচের তুলনায় দুধের দাম কম হওয়ায় তিনি দুগ্ধজাত পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিভিন্ন ধরনের মিষ্টি, ছানা, দই উৎপাদন করে দোকানে বিক্রয় করেন। এ কাজে মুনাফা অর্জনের পাশাপাশি তার অন্যতম উদ্দেশ্য হলো ক্রেতার সন্তুষ্টি অর্জন। তাই তিনি ক্রেতাদের রুচি ও পছন্দ বিবেচনা করে পণ্য প্রস্তুত করে থাকেন। বর্তমানে ডিনি একজন সফল ব্যবসায়ী। ক. খুচরা ব্যবসায় কী? খ. বাজার তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়? গ. জনাব সমীরের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো। ঘ. ব্যবসায়ে সফলতা অর্জনে জনাব সমীরের গৃহীত পদক্ষেপ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মতামত দাও।

Loading answers...