JB_2016
জনাব আলম অটোমোবাইল যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করেন। পরবর্তীতে নিজে এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে তা বিক্রি করেন। বিক্রি বাড়ানোর জন্য তিনি বিজ্ঞাপন প্রচার এবং দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করেন। শারীরিক অক্ষমতার কারণে তিনি তার বড় ছেলে হাবীবকে ব্যবসায়ের দায়িত্ব দেন। হাবীব অটোমোবাইলে ডিপ্লোমা পাস করেছে এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে তার যথেষ্ট জ্ঞান আছে। দায়িত্ব নেওয়ার পর সে তার বাবার সুনাম ও নিজের যোগ্যতায়। ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করেন এজন্য আগের ব্যবস্থা ছাড়াও Facebook, Google, Youtube, Twitter প্রভৃতি ব্যবহার করেন। ক. বিপণন কী? খ. ক্রেতা সন্তুটি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. জনাব আলম বিপণন ক্রমবিকাশের কোন যুগে অবস্থান করেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত হাবীব এবং তার পিতার গৃহীত পদক্ষেপসমূহ বিপণন ক্রমবিকাশের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।
Loading answers...