ChB_2021
তুর্য বেকারির স্বত্বাধিকারী জনাব লিটন দীর্ঘদিন যাবৎ তার ব্যবসায়টি চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই তিনি তার পণ্যের মান ও পরিবেশনের প্রতি সচেতন। তিনি সবসময় ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন এবং ন্যায্যমূল্যে বিক্রি করেন। এছাড়া তিনি তার বেকারিতে এমনভাবে পণ্য উৎপাদন এবং মোড়কিকরণ করেন, যা স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। ফলে সকলের কাছে তার পণ্য সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে ওঠেছে। ক. বাজার তথ্য কী? খ. উৎপাদনের বিভিন্ন পর্যায়ের ব্যয় বিভিন্ন রকম হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বিপণনের কোন মৌলিক ধারণাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. "তুর্য বেকারির পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ার মূলে আছে সামাজিক বিপণন মতবাদ"-তুমি কি একমত? যুক্তি দাও।
Loading answers...