DiB_2017BB_2016
জনাব মারুফ একজন বেকারি ব্যবসায়ী। তিনি কারখানায় নিজ পরিচালনায় বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটি তৈরি করেন। এরপর তা বাজারের বিভিন্ন দোকানে বিক্রি করেন। ক্রেতা সন্তুষ্টি অর্জন করা তার ব্যবসায়ের মূল লক্ষ্য। সেই জন্য ক্রেতার চাহিদা ও রুচি অনুযায়ী তিনি পণ্য উৎপাদন করেন। ফলে তার বাবসায়ের সুনাম দিন দিন বাড়ছে। ক. বিপণন কী? খ. "বাজার ও বিপণন এক নয়" চিহ্নিত করো। গ. জনাব মারুফের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে যে দিকটির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা ব্যবসায়ের সাফল্য অর্জনে কতটা সঠিক? মতামত দাও।
Loading answers...