JB_2021
নাহিদ ফুড কোম্পানি সারা দেশের ক্রেতাদের জন্য গুণগতমানের খাদ্যসামগ্রী উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৫,০০০ কর্মী কাজ করে। করোনা ভাইরাসের কারণে যখন বেকারত্ব বাড়ছে তখনও প্রতিষ্ঠানটি কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে বিপণন কর্মকাণ্ড পরিচালনা করছে। উপরন্ত প্রতিষ্ঠানটি করোনার কারণে নিয়ে হয়ে পড়া অসহায় মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ করে। এছাড়া প্রতিষ্ঠানটি সরকারকে নিয়মিত আয়কর দেয়। ক. সেবা কী? খ. "অভাবের সাথে সংস্কৃতির সম্পর্ক বিদ্যমান" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে বিপণনের কোন মৌলিক ধারণাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. "বিপণন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে"- নাহিদ ফুড কোম্পানির দৃষ্টিকোণ থেকে উক্তিটি মূল্যায়ন করো।
Loading answers...