Questions in this chapter
রাসেল ও পাভেল দুজন যমজ ভাই। একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। তারা এমন একটি বিষয়কে ঐচ্ছিক হিসেবে বেছে নিয়েছে যেটি অধ্যয়ন করে তারা সুনাগরিকতার জ্ঞান অর্জন করতে পারবে, অনুরূপ সে বিষয়ে ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে।
ক. 'Civis' শব্দের অর্থ কী?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. উদ্দীপকে যে বিষয়টি নির্দেশ করা হয়েছে তার গুরুত্ব ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নির্দেশিত বিষয়টি কীভাবে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে? যুক্তি দাও।
মিঃ 'X' সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে তাঁর এলাকায় অবৈধভাবে দখলকৃত রাস্তাঘাট, খাল ও সরকারি ভূমি উদ্ধারের জন্য সর্বাত্মক অভিযান পরিচালনা করেন। সড়কে কার পার্কিং বন্ধসহ চাঁদাবাজি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। নাগরিকদের হোল্ডিং ট্যাক্স ও পয়ঃনিষ্কাশনের বিল পরিশোধে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, আমরা এ নগরের মানুষের অধিকার রক্ষাসহ সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
ক. পৌরনীতির সংজ্ঞা দাও ।
খ. তুমি কেন পৌরনীতি পাঠ করবে?
গ. উদ্দীপকে আলোচিত বিষয়টি নাগরিকতার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত 'সুশাসন' পদবাচ্যটির পূর্বশর্তগুলো মূল্যায়ন করো।
একাদশ শ্রেণির শিক্ষার্থী 'M' পাঠ্য হিসেবে পৌরনীতি ও সুশাসনের পাশাপাশি আরো দুটি বিষয় নিয়েছে। যার প্রথমটির আলোচনার পদ্ধতি গাণিতিক। এ বিষয়টি উৎপাদন, বণ্টন, ভোগ ইত্যাদি নিয়ে আলোচনা করে। বিষয়টি পড়ে 'M' বুঝতে পারে কেন দ্রব্যমূল্য বাড়ে বা কমে। অপরদিকে দ্বিতীয় বিষয়টি অতীতের স্মারকলিপি। এ বিষয়টির আলোচনার পদ্ধতি তথ্য ও বর্ণনামূলক। বিষয়টি রাজনৈতিক ঘটনাবলির পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করে ।
ক. পৌরনীতি কী?
খ. সামাজিক সাম্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘M’ প্রথম বিষয় হিসেবে কোন বিষয়টি নিয়েছে? পৌরনীতি ও সুশাসনের সাথে তার সম্পর্ক দেখাও।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় বিষয়টির জ্ঞান ব্যতীত পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন অসম্পূর্ণ? মতামত দাও।
জনাব আজমল সাহেব শ্রেণিকক্ষে সুনাগরিকের গুণাবলি সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য পাঠ্য হিসেবে একটি বিশেষ বিষয় অধ্যয়নের ওপর গুরুত্ব দিয়েছেন।
ক. Civics শব্দটি কোন কোন শব্দ হতে এসেছে?
খ. আইনের শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে ইতিহাসের সম্পর্ক তুলে ধর ।
ঘ. সুনাগরিক সৃষ্টিতে উক্ত বিষয়টির গুরুত্ব আলোচনা কর।
রাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্তু বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার কাছে পরামর্শ চাইল। তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দিলেন। তখন রাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। রাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ আছে ।
ক. সুশাসন কী?
খ. আইনের শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রাফির বাবা যে বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর— বক্তব্যটি বিশ্লেষণ কর ।
তানভীর ও রাশেদ দুই বন্ধু। তারা দু'জনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এই সব বিষয়ের প্রতি তানভীরের আগ্রহ বেশি। অন্যদিকে রাশেদ সব সময় মুদ্রা ব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন ইত্যাদি
বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট। তাই কলেজে তারা পছন্দমত বিষয় নির্বাচন করে। তানভীর ও রাশেদ পাঠ্যবিষয় নিয়ে আলোচনা করে লক্ষ করল বিষয় দু'টি ভিন্ন হলেও উদ্দেশ্য এক।
ক. রাষ্ট্র কী?
খ. শব্দগত অর্থে পৌরনীতি বলতে কী বোঝায় ?
গ. তানভীর ও রাশেদ কোন দু'টি বিষয়ের প্রতি আগ্রহী? তোমার পাঠ্যবইয়ের আলোকে নির্ণয় কর।
ঘ. তানভীর ও রাশেদের মতো তুমিও কি মনে কর, বিষয় দুইটি ভিন্ন হলেও উদ্দেশ্য অভিন্ন? তোমার মতামত বিশ্লেষণ কর।
মা-তেং পার্বত্য চট্টগ্রামে বাস করে। সে এ বছর কলেজে ভর্তি হবে। মা-তেং তার মা-বাবাকে বলল, আমি কলেজে ভর্তি হয়ে এমন একটি বিষয় নেব, যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং যা আমাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
ক. Civitas শব্দের অর্থ কী?
খ. জবাবদিহিতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত মা-তেং এর পছন্দের বিষয়টির পরিধি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে? যুক্তি দাও ৷
কাওসার ও সুজন এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। ভবিষ্যতে তারা সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এ প্রসঙ্গে তাদের বাবা জনাব ফয়েজুর রহমান পাঠ্যসূচির অন্তর্ভুক্ত 'একটি বিষয়' নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তিনি মনে করেন 'ঐতিহাসিক তথ্যসমূহ উক্ত বিষয়টিকে পূর্ণতা দান করে।
ক. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
খ. যে চিন্তা ভাবনা মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত করে সেটি সম্পর্কে লেখো ।
গ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি পাঠের ফলে যে সকল সুফল লাভ করা যায় সেগুলো ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি বিশ্লেষণ করো ।
একাদশ শ্রেণির ছাত্রী আনিকা পাঠ্যবিষয় হিসেবে পৌরনীতির সাথে গভীরভাবে সম্পর্কিত একটি বিষয় নিয়েছে। সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে মানুষের অসীম অভাব দূর করা যায় বিষয়টি সেই শিক্ষা দিয়ে থাকে। সম্পদ, উৎপাদন, বণ্টন ব্যবস্থা, বাজেট প্রভৃতি নিয়ে বিষয়টি আলোচনা করে। বস্তুত এ বিষয়ের জ্ঞান ছাড়া নাগরিকদের কল্যাণ সাধন করা কঠিন।
ক. পৌরনীতি কী?
খ. পৌরনীতির সাথে ইতিহাসের দুটি সম্পর্ক লেখো ।
গ. আনিকা পাঠ্যবিষয় হিসেবে পৌরনীতির সাথে যে বিষয়টি নিয়েছে তার উপযোগিতা ব্যাখ্যা করো। ঘ. আনিকার পক্ষে কি সুনাগরিক হওয়া সম্ভব? যুক্তিসহ বিশ্লেষণ করো।
মা-তেং পার্বত্য চট্টগ্রামে বাস করে। সে এ বছর কলেজে ভর্তি হবে। সে তার মা-বাবাকে বলল, আমি কলেজে ভর্তি হয়ে এমন একটি বিষয় নিব, যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং যা আমাকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
ক. Civitas শব্দের অর্থ কী?
খ. জবাবদিহিতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত মা-তেং এর পছন্দের বিষয়টির পরিধি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কীভাবে প্রভাবিত করে? যুক্তি দাও ।
কাওসার ও সুজন এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। ভবিষ্যতে তারা সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশুনা করতে চায়। এ প্রসঙ্গে তাদের বাবা জনাব ফয়েজুর রহমান পাঠ্যসূচির অন্তর্ভুক্ত "একটি বিষয়" নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন যে, বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তিনি মনে করেন “ঐতিহাসিক তথ্যসমূহ উক্ত বিষয়টিকে পূর্ণতা দান করে। "
ক. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
খ. যে চিন্তা-ভাবনা মানুষের আচার আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত করে সেটি সম্পর্কে লেখো।
গ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠের ফলে যে সকল সুফল লাভ করা যায় সেগুলো ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি বিশ্লেষণ করো।
জনাব আয়াজ একজন শিক্ষিত ব্যক্তি। কিন্তু নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে তিনি খুব বেশি সচেতন নন। ভালো বেতনে চাকরি করার সুবাদে তিনি আরাম-আয়াসে দিন কাটাচ্ছেন। আয়কর প্রদান ও ভোট দিতে তার কোনো সদিচ্ছা নেই। 'সুনাগরিক ও সুশাসন' শীর্ষক এক সেমিনারে যোগদানের পর তার মানসিকতার ব্যাপক পরিবর্তন ঘটে। এখন তিনি মনে করেন যে, সুনাগরিক হতে হলে প্রত্যেকেরই তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন ।
ক. আমলাতন্ত্র কী?
খ. সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ করো।
গ. উদ্দীপকে কোন বিষয়ের জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে? ঐ বিষয়ের পরিধি আলোচনা করো।
ঘ. “উদ্দীপকে নির্দেশিত বিষয়ের অধ্যয়ন দায়িত্বশীল নাগরিক সৃষ্টিতে সহায়ক।”— তুমি কি একমত? যুক্তি দাও।
জনাব মহসিন পাড়ার যুব ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে তাদের উদ্দেশ্যে বললেন, “পরিবার, সমাজ এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে তোমাদের যেমন কিছু অধিকার রয়েছে তেমনি এগুলোর প্রতি তোমাদের কিছু কর্তব্যও রয়েছে। তবে এগুলো সম্পর্কে জানতে হলে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠার জন্যও এটি অপরিহার্য।”
ক. পৌরনীতি কী?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত মি. মহসিন কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের মি. মহসিন সাহেবের শেষোক্ত বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
'X' একজন শিক্ষক। তিনি শ্রেণিকক্ষে বলেন, রাষ্ট্র, সরকার, নাগরিকতা, ই-গভর্নেন্স ও সুশাসন সম্পর্কে জ্ঞান অর্জন করা সকল শিক্ষার্থীর জন্য অতীব জরুরি। তাছাড়া তিনি আরো বলেন, রাষ্ট্রের জনগণকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পৌরনীতি ও সুশাসন পাঠ আবশ্যক।
ক. পৌরনীতি কী?
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. মি. 'X' তার শিক্ষার্থীদের জন্য কোন বিষয়ের জ্ঞান অতীব জরুরি বলে মনে করেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়াবলির জ্ঞান সুনাগরিকতা বিকাশে সহায়তা করে বলে তুমি কি মনে করো? বিশ্লেষণ করো।
একাদশ শ্রেণির ছাত্রী আনিকা পাঠ্য বিষয় হিসাবে পৌরনীতির। সাথে গভীর সম্পর্কিত একটি বিষয় নিয়েছে। সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে মানুষের অসীম অভাব দূর করা যায় বিষয়টি সেই শিক্ষা দিয়ে থাকে। সম্পদ, উৎপাদন, বণ্টন ব্যবস্থা, বালেট প্রভৃতি নিয়ে বিষয়টি আলোচনা করে। বস্তুত এ বিষয়ের জ্ঞান ছাড়া নাগরিকদের কল্যাণ সাধন করা কঠিন।
ক. পৌরনীতি কী?
খ. পৌরনীতির সাথে ইতিহাসের দুটি সম্পর্ক লেখো ।
গ. আনিকা পাঠ্যবিষয় হিসাবে পৌরনীতির সাথে যে বিষয়টি নিয়েছে তার উপযোগিতা ব্যাখ্যা করো ।
ঘ. আনিকার পক্ষে কি সুনাগরিক হওয়া সম্ভব? যুক্তিসহ বিশ্লেষণ করো।
রিতুর মামা ইংল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দীর্ঘদিন পরে তিনি দেশে ফিরেছেন। তিনি ঢাকা শহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত বেদখল, রাস্তা পারাপারে ট্রাফিক সিগন্যাল না মানাসহ নানা অব্যবস্থাপনা দেখে আহত হন। তিনি বাসায় ফিরে রিতুকে বলেন, এখানে নাগরিকদের সচেতনতার অভাব রয়েছে। তিনি মনে করেন। সচেতনতা বৃদ্ধির জন্য বিষয়গুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত ।
ক. সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখো।
খ. “স্বচ্ছতা” কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকে মামা কী কী বিষয় কোন্ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত করেছেন এবং কেন? বর্ণনা করো ।
ঘ. মামা বর্ণিত বিষয়গুলোকে কোন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে? উক্ত পাঠ্যপুস্তকের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো।
একাদশ শ্রেণির পঠিতব্য বিষয়গুলোর মধ্যে রফিকের খুব ভালো লাগে একটি বিষয় যা নাগরিক ও নগররাষ্ট্র নিয়ে আলোচনা করে। ক্লাসে জব্বার স্যার যখন সুন্দরভাবে নাগরিক অধিকার, কর্তব্য, সাম্য, স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেন তখন সে নিজের অবস্থান নির্ধারণ করারও চেষ্টা করে। ক. Civitas শব্দের অর্থ কী?
খ. পৌরনীতি বলতে কী বুঝ ?
গ. উদ্দীপকের জব্বার স্যারের ক্লাস রফিককে আকৃষ্ট করে কেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. “শুধু রফিক নয়— সকল নাগরিকেরই এরূপ বিষয় অধ্যয়ন করা প্রয়োজন।” তুমি কি একমত?
মিতা ও মালা দুজন বন্ধু। উভয়ই বাংলাদেশে উচ্চ শিক্ষা অর্জন করেছে। মিতা বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা। মালা জাপানে চাকরি করছে। উভয়ের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ই-মেইলে যোগাযোগ হয়। দুজনে একাদশ মানবিক শাখায় পড়াশুনা করার কারণে এমন কিছু বিষয়ের সাথে পরিচিতি লাভ করে যা তাদেরকে রাষ্ট্রের সকল বিষয় সম্পর্কে সচেতন করে এবং সেগুলি রাষ্ট্রের উন্নয়নে আবশ্যক। মালা বিষয়গুলো স্বীকার করে জাপান থেকে সম্প্রতি মিতাকে ই-মেইল করে বলে, জাপান সরকারের বিভিন্ন কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বিদ্যমান। সে চায় বাংলাদেশেও জাপানের মত স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হউক সর্বক্ষেত্রে।
ক. পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?
খ. পৌরনীতি বলতে কী বুঝ?
গ. মিতা ও মালা কোন বিষয় পড়ে রাষ্ট্র সম্পর্কে সচেতন হয়েছে। এবং কীভাবে— ব্যাখ্যা করো।
ঘ. মালা মিতাকে জাপান সরকার সম্পর্কে যা বলেছে তা বাংলাদেশে চালু হলে কী প্রতিষ্ঠিত হবে মতামত দাও।
মি. পাভেল একজন সচেতন ব্যক্তি। তিনি রাষ্ট্রের প্রতি। দায়িত্ব পালন করার চেষ্টা করেন। দায়িত্ব পালনকালে তিনি এদেশের। অধিকাংশ লোকের মধ্যে রাষ্ট্রীয় বিষয়ে উদাসীনতা লক্ষ করেন, যা। তাঁকে ব্যথিত করে। তিনি মনে করেন এরূপ অবস্থা চলতে থাকলে এক সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটা সুসংহত ও উন্নত জাতি গঠন। করতে হবে। আর এ জন্য পৌরনীতির জ্ঞান প্রয়োজন। ক. পৌরনীতি কী?
খ. “পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান”- বুঝিয়ে লেখো
গ উদ্দীপকে উল্লিখিত মি. পাভেল এ দেশের মানুষের মধ্যে কোন্ উপলন্ধির অভাব লক্ষ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. কীভাবে একটি সুসংহত ও উন্নত জাতি গঠন করা সম্ভব? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
নাজনীন একজন শিক্ষক। তিনি তার ছাত্রদের নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেককেই নিজ নিজ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি বিশ্ব সভ্যতার উন্নয়নে কাজ করতে হবে।
ক. পৌরনীতির সংজ্ঞা দাও ।
খ. পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়ে ধারণা নেয়ার জন্য নাজনীনের ছাত্রদের কোন বিষয়ে জ্ঞানার্জন প্রয়োজন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়ের জ্ঞান বিশ্বসভ্যতার উন্নয়নে ভূমিকা রাখবে- তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি দাও ।