ChB_2019
একাদশ শ্রেণির শিক্ষার্থী 'M' পাঠ্য হিসেবে পৌরনীতি ও সুশাসনের পাশাপাশি আরো দুটি বিষয় নিয়েছে। যার প্রথমটির আলোচনার পদ্ধতি গাণিতিক। এ বিষয়টি উৎপাদন, বণ্টন, ভোগ ইত্যাদি নিয়ে আলোচনা করে। বিষয়টি পড়ে 'M' বুঝতে পারে কেন দ্রব্যমূল্য বাড়ে বা কমে। অপরদিকে দ্বিতীয় বিষয়টি অতীতের স্মারকলিপি। এ বিষয়টির আলোচনার পদ্ধতি তথ্য ও বর্ণনামূলক। বিষয়টি রাজনৈতিক ঘটনাবলির পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করে ।ক. পৌরনীতি কী?খ. সামাজিক সাম্য বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের ‘M’ প্রথম বিষয় হিসেবে কোন বিষয়টি নিয়েছে? পৌরনীতি ও সুশাসনের সাথে তার সম্পর্ক দেখাও।ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় বিষয়টির জ্ঞান ব্যতীত পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন অসম্পূর্ণ? মতামত দাও।
Loading answers...