ChB_2016
রিতুর মামা ইংল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দীর্ঘদিন পরে তিনি দেশে ফিরেছেন। তিনি ঢাকা শহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত বেদখল, রাস্তা পারাপারে ট্রাফিক সিগন্যাল না মানাসহ নানা অব্যবস্থাপনা দেখে আহত হন। তিনি বাসায় ফিরে রিতুকে বলেন, এখানে নাগরিকদের সচেতনতার অভাব রয়েছে। তিনি মনে করেন। সচেতনতা বৃদ্ধির জন্য বিষয়গুলোকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত । ক. সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখো। খ. “স্বচ্ছতা” কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।গ. উদ্দীপকে মামা কী কী বিষয় কোন্ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত করেছেন এবং কেন? বর্ণনা করো ।ঘ. মামা বর্ণিত বিষয়গুলোকে কোন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে? উক্ত পাঠ্যপুস্তকের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো।
Loading answers...