CB_2016
কাওসার ও সুজন এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। ভবিষ্যতে তারা সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশুনা করতে চায়। এ প্রসঙ্গে তাদের বাবা জনাব ফয়েজুর রহমান পাঠ্যসূচির অন্তর্ভুক্ত "একটি বিষয়" নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন যে, বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তিনি মনে করেন “ঐতিহাসিক তথ্যসমূহ উক্ত বিষয়টিকে পূর্ণতা দান করে। " ক. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী? খ. যে চিন্তা-ভাবনা মানুষের আচার আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত করে সেটি সম্পর্কে লেখো।গ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠের ফলে যে সকল সুফল লাভ করা যায় সেগুলো ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি বিশ্লেষণ করো।
Loading answers...