Questions in this chapter
সম্প্রতি জনাব রাতুল ব্যবস্থাপকের সুপারিশে সাঙ্গু ব্যাংকের চট্টগ্রাম শাখায় অফিসার হিসেবে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তাকে ব্যাংকের ক্যাশ শাখা, ঋণ শাখা এবং বৈদেশিক বিনিময় শাখায় পর্যায়ক্রমে কয়েক মাস কাজ করতে হয়। ছয় মাস পর তাকে চাকরিতে নিয়মিতকরণ করে ব্যাংকের প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়।
ক. কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তা কে?
খ. “ব্যক্তিগত ঝুঁকি হ্রাসের জন্য কমিটি ব্যবহার করা হয়”— ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে বর্ণিত ব্যাংকে কর্মী সংগ্রহের কোন উৎস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের জনাব রাতুলের ব্যাংকের বিভিন্ন শাখায় কাজ করার কার্যকারিতা প্রশিক্ষণ পদ্ধতির আলোকে মূল্যায়ন করো ।
'ABC লিমিটেড' একটি বৃহদায়তন উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক জনাব রফিক আহমেদ ৫০ জন কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় । বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ১,০০০ জন প্রার্থী আবেদন করেন। আবেদনপত্রগুলো বাছাই করে পরবর্তীতে তিনি ৮১৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য চিঠি ইস্যু করেন। এতে বিপুল সংখ্যক কর্মীর সাক্ষাৎকার নিতে গিয়ে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয় এবং প্রতিষ্ঠানটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয় ।
ক. কর্মীসংস্থান কী ?
খ. মানবসম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে কর্মী সংগ্রহের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি কোন ধরনের উৎস ? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে কর্মী নির্বাচনের ক্ষেত্রে জনাব রফিক কোন কোন পদ্ধতি অবলম্বন করলে প্রতিষ্ঠানটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতো না বলে তুমি মনে করো? যুক্তি উপস্থাপন করো।
ইউনিক লেদার ইন্ডাস্ট্রিজ'-এর ব্যবস্থাপনা পরিচালক মি. রাইসুল। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের এক পদ থেকে অন্য পদে স্থানান্তর করে অভিজ্ঞ তত্ত্বাবধানের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ধরনের কার্যসম্পাদনে তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলেন। এতে কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি মনোবল ও মানসিক অবস্থার উন্নতি ঘটে।
ক. সরলরৈখিক সংগঠন কী?
খ. পদোন্নতি বলতে কী বোঝায় ?
গ. মি. রাইসুল কোন পদ্ধতিতে কর্মীদের প্রশিক্ষণ দেন? ব্যাখ্যা করো ।
ঘ : উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ কর্মীদের মনোবল উন্নয়নে কতটুকু সহায়ক বলে তুমি মনে করো? মতামত দাও ৷
আশ্রাফ লি. কোম্পানি বিপণন ব্যবস্থাপক ও ICT বিশেষজ্ঞ পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দেয়। প্রতিষ্ঠানটিতে সহকারী বিপণন ব্যবস্থাপক পদে কর্মরত জনাব কাশেম ও জনাব জাহাঙ্গীরের মধ্যে কাজের দক্ষতা বিবেচনা করে, জনাব জাহাঙ্গীরকে বিপণন ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। অন্যদিকে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ জনাব শিহাবকে ICT বিশেষজ্ঞ নিয়োগ দিলে কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
ক. প্রবণতা পরীক্ষা কী?
খ. মানবসম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জনাব জাহাঙ্গীরকে পদোন্নতির কোন ভিত্তিটি অনুসরণ করে পদোন্নতি দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টির কারণ উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
নিশান লি. কোম্পানি দক্ষ ও অভিজ্ঞ নির্বাহীর তত্ত্বাবধানে কর্মীদের অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বাড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত হাতে-কলমে প্রশিক্ষণ দেয়। অপরদিকে, হক লি. কোম্পানি একই ধরনের নির্বাহীর অধীনে বেশি দায়িত্বপূর্ণ পদের কর্মীদের উন্নয়ন ও প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ক. সেমিনার কী?
খ. কর্মীসংস্থান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের নিশান লি. কোম্পানি প্রশিক্ষণের কোন পদ্ধতিটি অনুসরণ করছে? ব্যাখ্যা করো ।
ঘ. হক লি. কোম্পানির গৃহীত প্রশিক্ষণ পদ্ধতিটির ধরন উল্লেখপূর্বক এর যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ক. কর্মী সংগ্রহ কী?
খ. প্রশিক্ষণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ. চিত্রে প্রদর্শিত ব্যবস্থাপনার প্রক্রিয়া ব্যবস্থাপনার কোন কাজের সাথে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো ।
ঘ. প্রতিষ্ঠানের সফলতার জন্য উদ্দীপকে প্রদর্শিত শেষ ধাপটির যথার্থতা মূল্যায়ন করো ।
প্রদত্ত ছক :

ক. শিল্প বিপ্লব কী?
খ. কর্মী সংগ্রহকে ইতিবাচক বলে ধরা হয় কেন?
গ. উদ্দীপকের ছকে বর্ণিত প্রক্রিয়াটি কর্মীসংস্থানের কোন দিকের সাথে সাদৃশ্য? বুঝিয়ে লেখো ।
ঘ.“প্ৰদত্ত 'ছকে 'E' চিহ্নিত কাজটি উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটিকে 66 সম্পূর্ণতা দান করে।”— উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

মি. হারিস ও মি. জসিম ২০২০ সালে ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
ক. শুষ্ক পদোন্নতি কী?
খ. বাহ্যিক উৎস থেকে কখন বাধ্যতামূলকভাবে কর্মী সংগ্রহ করতে হয়? ব্যাখ্যা করো।
গ. কিসের ভিত্তিতে মি. জসিমকে পদোন্নতি দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. মি. হারিসের পদোন্নতির ধরন উল্লেখপূর্বক যৌক্তিকতা মূল্যায়ন করো ।
মি. সুজন সরকার ও মি. সুমন চৌধুরী ভিন্ন ভিন্ন দুইটি প্রতিষ্ঠানের মালিক। মি. সুজন সরকার তার প্রতিষ্ঠানের কোনো পদ শূন্য হলে অপেক্ষাকৃত যোগ্য কর্মীকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে উক্ত শূন্যপদ পূরণ করে থাকেন। অপরদিকে মি. সুমন চৌধুরী তার প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিপুল সংখ্যক কর্মীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য কর্মী বাছাই করেন। পরে কর্মীদেরকে সমপর্যায়ের বিভিন্ন পদে বাস্তব কাজ করার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে অল্প সময়েই কর্মদক্ষ করে তোলেন ।
ক. যোগাযোগ কী?
খ. পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝায়?
গ. মি. সুজন সরকার শূন্যপদ পূরণের কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে মি. সুমন চৌধুরীর গৃহীত পদক্ষেপের ভূমিকা বিশ্লেষণ করো।
যোগ্য কর্মী নিয়োগের উদ্দেশ্যে 'X' লি. জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয়। পরবর্তীতে নতুন নিয়োগ প্রাপ্ত কর্মীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ফলে প্রতিষ্ঠানে অপচয় কম হয় এবং সহজেই লক্ষ্য অর্জন হয়।
ক. কর্মীসংস্থান কী ?
খ. কর্মী নির্বাচনকে নেতিবাচক বলা হয় কেন?
গ. উদ্দীপকে কর্মী সংগ্রহে কোন উৎস অনুসরণ করা হয়? ব্যাখ্যা করো ।
ঘ. “উপযুক্ত প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠানকে ফলপ্রসূ করে” —উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ করো।
'Z' লি. একটি স্বনামধন্য ও উৎপাদনমুখী প্রতিষ্ঠান ব্যবসায়ের অবস্থা ভালো হওয়ায় প্রতিষ্ঠানে ৫০টি নতুন পদ সৃষ্টি করা হয়। উক্ত পদসমূহের জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে দক্ষ লোক না থাকায় পরীক্ষা পদ্ধতির মাধ্যমে বাইরে থেকে লোক নিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তাদেরকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ৫ মাস প্রশিক্ষণ দেওয়ার পর স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কয়েক বছর পর কর্মদক্ষতার ভিত্তিতে ৩০ জনকে পদোন্নতি দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে ।
ক. কর্মী সংগ্রহ কী?
খ. কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
গ. 'Z' লি.-এ কোন পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়? বর্ণনা করো ।
ঘ. 'Z' লি.-এ কর্মীদের মধ্যে অসন্তোষ কমানোর জন্য পরামর্শ দাও।
মি. কামাল তার নতুন প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের জন্য একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত হিসাবরক্ষণ কর্মকর্তা খুঁজছেন। প্রতিষ্ঠানের ম্যানেজার পুরনো প্রতিষ্ঠানের অভিজ্ঞ এক ব্যক্তিকে নিয়োগের কথা বললেন। মি. কামাল এতে সম্মত হন। এছাড়া তিনি নতুন প্রতিষ্ঠানে কিছু সংখ্যক কনিষ্ঠ নির্বাহী নিয়োগের জন্য পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের গেটে নিয়োগ বিজ্ঞপ্তি টানিয়ে দিতে ম্যানেজারকে নির্দেশ দেন।
ক. প্রশিক্ষণ কী?
খ. পদ আবর্তন পদ্ধতি কাকে বলে?
গ. ” উদ্দীপকে মি. কামাল কোন উৎস থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেন ? ব্যাখ্যা করো ।
ঘ. বিশ্ববিদ্যালয়ের গেটে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কনিষ্ঠ নির্বাহী সংগ্রহের যে উৎস বিবেচনা করা হয়েছে— উদ্দীপকের আলোকে এর তাৎপর্য মূল্যায়ন করো।
‘রাজশাহী সাইবার ক্যাফে' তাদের কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহককে আরও বেশি সেবা দেওয়ার লক্ষ্যে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাঁচজন লোক নিয়োগ করেন। এতে ব্যয় এবং সময় একটু বেশি লাগলেও প্রতিষ্ঠানটি মনে করছে তাদের ‘সিদ্ধান্তটি সঠিক হয়েছে।
ক. কর্মী নির্বাচন কী?
খ. কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া' – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন উৎস হতে কর্মী সংগ্রহ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. কোন বিষয় বিবেচনা করে প্রতিষ্ঠানটি মনে করছে তাদের সিদ্ধান্ত সঠিক? বিশ্লেষণ করো।
ডেলটা প্রাইভেট লি.-এর সংগঠন কাঠামো নিম্নরূপ:

সম্প্রতি উৎপাদন ব্যবস্থাপক এবং কর্মী-৫ এর পদ দু'টো শূন্য হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যান পদ দু'টো পূরণের ব্যবস্থা গ্রহণ করেছেন ৷
ক. পদাবনতি কী?
খ. কর্মী নির্বাচন প্রক্রিয়াকে ‘নেতিবাচক' বলা হয় কেন?
গ. ব্যবস্থাপনার কোন কাজ দ্বারা ডেলটা প্রাইভেট লি. শূন্য পদ দু'টো পূরণ করবে? ব্যাখ্যা করো ।
ঘ, শূন্যপদ দুটো পূরণে কর্মী সংগ্রহের উপযুক্ত উৎসগুলো উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
কর্মীসংস্থান কী ?
কর্মী সংগ্রহ কী?
পদোন্নতি কী ?
পদোন্নতির ভিত্তি কী ?
শুষ্ক পদোন্নতি কী ?
পদোন্নতির ভিত্তি কয়টি ?