JB_2021
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৫ঃ কর্মীসংস্থানAll Topics

'ABC লিমিটেড' একটি বৃহদায়তন উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক জনাব রফিক আহমেদ ৫০ জন কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় । বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ১,০০০ জন প্রার্থী আবেদন করেন। আবেদনপত্রগুলো বাছাই করে পরবর্তীতে তিনি ৮১৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য চিঠি ইস্যু করেন। এতে বিপুল সংখ্যক কর্মীর সাক্ষাৎকার নিতে গিয়ে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয় এবং প্রতিষ্ঠানটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয় ।\\ ক. কর্মীসংস্থান কী ? খ. মানবসম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায় ? গ. উদ্দীপকে কর্মী সংগ্রহের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি কোন ধরনের উৎস ? ব্যাখ্যা করো । ঘ. উদ্দীপকে কর্মী নির্বাচনের ক্ষেত্রে জনাব রফিক কোন কোন পদ্ধতি অবলম্বন করলে প্রতিষ্ঠানটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতো না বলে তুমি মনে করো? যুক্তি উপস্থাপন করো।

Loading answers...