Questions in this chapter
তাহসিন ফ্যাশন লি.' এর মালিক মি. মিনহাজ উৎপাদন; শিল্পের ব্যবসায় পরিচালনা করছেন। বিভিন্ন উৎস থেকে তিনি প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করেন। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের যোগদানের সময় বিবেচনা করে নিয়মিত পদোন্নতি দিয়ে থাকেন। ফলে অধিকতর যোগ্য ও দক্ষ কর্মীদের মধ্যে হতাশা লক্ষ্য করা যায়।
ক. কর্মী ব্যবস্থাপনার জনক কে?
খ. 'প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে'- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে পদোন্নতির কোন ভিত্তি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. পদোন্নতির পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে বিদ্যমান সমস্যা দূর করা সম্ভব'- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও ।
ডায়মন্ড কোম্পানিতে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার ভিত্তিতে শূন্য পদের বিপরীতে নতুন কর্মী নির্বাচন ও নিয়োগ করা হয়।। নিয়োগকৃতদের প্রতিষ্ঠানের কার্যসম্পাদন দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন পদে স্থানান্তর করা হয়। কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল উৎপাদন কৌশলের সাথে তাল মিলানোর জন্য এই পদ্ধতি যথেষ্ট হচ্ছে না। ফলে প্রতিষ্ঠানটির দক্ষতা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় হ্রাস পাচ্ছে।
ক. কর্মী সংগ্রহ কী?
খ. সংগঠনে কার্যবিভাজন অপরিহার্য কেন?
গ. ডায়মন্ড কোম্পানিতে প্রশিক্ষণের কোন পদ্ধতি ব্যবহার করা
ঘ. হয়েছে? ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধির জন্য করণীয়- বিষয় বিশ্লেষণ করো।
মি. কাশেম একটি কলেজের অধ্যক্ষ। তিনি শিক্ষাসংক্রান্ত। বিভিন্ন পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশনা দেন। মি. শাহীন ব্যবস্থাপনা বিভাগের প্রধান। অধ্যক্ষের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রয়োজন মোতাবেক শিক্ষকদের মধ্যে কোর্স বণ্টন করেন। ইদানীং পাওয়ার পয়েন্টে ক্লাস নিতে শিক্ষকদের সমস্যা হচ্ছে। তাই অধ্যক্ষ ইন-হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ফলে পাঠদানের মান বৃদ্ধি পায়।
ক. ব্যবস্থাপনা কী?
খ. "ব্যবস্থাপনা চক্র একটি চলমান প্রক্রিয়া" ব্যাখ্যা করো।
গ. মি. শাহীন কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রশিক্ষণের কার্যকারিতার যথার্থতা মূল্যায়ন করো।
মি. কাজল যমুনা ফার্মাসিউটিক্যালের প্রধান নির্বাহী। তিনি তার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবস্থাপকদের সাথে সুসম্পর্ক রাখেন। তবে তিনি অন্যান্য প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের সাথে যোগাযোগ রাখেন। অন্য প্রতিষ্ঠানের দক্ষ ও যোগ্য ব্যবস্থাপক পেলে প্রয়োজনমতো ব্যবস্থাপকদের উচ্চ পদ ও বেতন-ভাতা দিয়ে তার প্রতিষ্ঠানে নিয়োগ দেন। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উচ্চ ও মধ্যম স্তরের দক্ষ ব্যবস্থাপকদের তত্ত্বাবধানে কয়েকজন কর্মীকে সংযুক্ত করে দেন। সেই কর্মীদের তারা কাজ শেখায় এবং ভুল-ত্রুটি হলে শুধরে দেয়। এতে প্রতিষ্ঠানটি দ্রুত উন্নতি করেছে।
ক. কর্মী নিয়োগ কী?
খ, “অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ প্রতিষ্ঠানের কর্মীদের মনোবল উন্নয়ন করে”- ব্যাখ্যা করো।
গ. কর্মী সংগ্রহের ক্ষেত্রে মি. কাজল কোন উৎস ব্যবহার। করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. কাজল, তার প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে প্রশিক্ষণের যে ধরনটি ব্যবহার করেছেন তা বিশ্লেষণ করো।
মহিউদ্দিন একটি রপ্তানিমুখী ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পূর্ব সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কাজ যথাসময়ে সম্পাদন করার চেষ্টা করেন। প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হওয়ায় প্রায়ই তিনি নির্ধারিত লক্ষ্যার্জনে পৌঁছাতে পারেন না। এ অবস্থা মোকাবিলায় তিনি ব্যবস্থাপনা প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছেন।
ক. ব্যবস্থাপনা কী?
খ. ফোরম্যানকে ব্যবস্থাপনার নিম্নস্তরের ব্যবস্থাপক বলা হয় কেন?
গ. কোন প্রক্রিয়া বাস্তবায়নের ত্রুটির কারণে মহিউদ্দিন যথাসময়ে কার্য সম্পাদনে ব্যর্থ হন? ব্যাখ্যা করো।
ঘ. কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে মহিউদ্দিন কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন= বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
মি. খান স্টার ব্যাংকের এমডি। তিনি চান তার ব্যাংকের সকল অফিসারকে সবরকম কাজ জানতে হবে। মি. কাওসার ব্যাংকের এ সিনিয়র অফিসার। তিন বছরে তার ঋণদান বিভাগ ও বৈদেশিক বিনিময়ের মতো দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করতে হয়েছে। মি. খান তার প্রতিষ্ঠানে পদোন্নতির একটি তালিকা প্রণয়ন করেছেন। এতে বেশকিছু জুনিয়র ও সিনিয়র একই তালিকায় রয়েছেন। সাধারণভাবে - বেমানান মনে হলেও দু'ধরনের কর্মকর্তারাই খুশি।
ক কর্মী সংগ্রহ কী?
খ. কর্মী নির্বাচন বলতে কী বোঝায় ?
গ. মি. কাওসার অল্প সময়ে একাধিক বিভাগে কাজ করার জন্য কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে? ব্যাখ্যা করো। ঘ. ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মি. কাওসার কর্তৃক গৃহীত পদ্ধতিটিই সর্বোৎকৃষ্ট— তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও ।
মি. থাকের 'এবিসি কোম্পানিতে গত সপ্তাহে নিয়োগ প্রান্ত পাঁচজনের মধ্যে অন্যতম একজন কনিষ্ঠ নির্বাহী কর্মকর্তী। যিনি একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কোম্পানিতে আবেদন কিরেছিলেন। 'এবিসি' কোম্পানি কর্তৃপক্ষ সদ্য যোগদানকৃত পাঁচজন। কনিষ্ঠ নির্বাহী কর্মকর্তাকে কাজ শেখানোর জন্য বিভিন্ন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তার অধীনে পালাক্রমে তিন মাস কাজ করানোর সিদ্ধান্ত নো।
ক. কর্মীসংজ্ঞান কী?
খ. কাজের মাধ্যমে প্রশিক্ষণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে 'এবিসি' কোম্পানি কোন উৎস হতে মি. বাকেরকে নিয়োগ দান করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'এবিসি' কোম্পানি কর্মকর্তাদের প্রশিক্ষণে যে পদ্ধতি নির্বাচন করেছে তা বিশ্লেষণ করো।
মি. রাজিব একটি দুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানের নির্দেশ জারির জন্য আধুনিক প্রযুি ব্যবহার শুরু করেন। নিতুন ব্যবস্থায় দক্ষ না হওয়ায় কালে সমস্যা দেখা দেয়। মি. বালিৰ উৎপাদন বিভাগের জরুরি প্রয়োজনে অল্প সময়ে একটান টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত নেন।
ক. কর্মী নির্বাচন কী?
খ. আউটসোর্সিং বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. রাজিব কোন উৎস ব্যবহার করলে স্বয় সময়ে টেকনিশিয়ান নিয়োগ দিতে পারবে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রযুক্তির মাধ্যমে নির্দেশ জারির ফলে উদ্ভূত সমস্যা সমাধানে করণীয় কাজের গুরুত্ব বিশ্লেষণ করো।
'সুপ্রিয় জুট মিলস লি. এর কর্মীদের এক পদ থেকে অন্য পদে কিংবা এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কর্মীরা ভিন্ন ভিন্ন পরিবেশে কাজ করার সুযোগ পেয়ে উপকৃত হয় ।
ক. কর্মী সংগ্রহ কী ?
থ, কর্মী নির্বাচন বলতে কী বোঝায়?
গ. সুপ্রিয় জুট মিলের শুর্মীদের কোন পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করা হয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ পদ্ধতিটি কতটুকু বাস্তবসাত বলে তুমি মনে করো? মতামত দাও।
হিমালয় পি ব্যবস্থাপক নিয়োগের জন্য পরিবার বিভান্তি প্রদান করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু পরিবার নিষ্পত্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ফলে প্রতিষ্ঠানের নিম্ন পদস্থ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
ক.প্রশিক্ষণ কী?
খ. শিক্ষানবিশ প্রশিক্ষন কলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানে কোন উৎস হতে কর্মী করা ? ব্যাখ্যা করো।
ঘ. নিম্ন পদস্থ কর্মকর্তাদের অসন্তুষ্টির কারণ কি যৌক্তিক ? মতামত পার।
মি. সুমন একটি ঔষধ কোম্পানির মানবসম্পদ ব্যবস্থাপক। প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলেই তিনি পদোন্নতির মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করেন অথবা নিয়োজিত কর্মীদের সুপারিশের ভিত্তিতে নতুন কর্মী নিয়োগ দেন। ফলে যোগ্য কর্মীর অভাব পরিলক্ষিত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি লাভের পরিবর্তে লোকসানের দিকে ধাবিত হচ্ছে।
ক. কর্মী সংগ্রহ কী?
খ. কমী নির্বাচন নেতিবাচক' কেন?
গ. উদ্দীপকে মানবসম্পদ ব্যবস্থাপক কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করেন? ব্যাখ্যা করো ।
ঘ. “যোগ্য কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস অধিক ফলপ্রসূ”— উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
আশা ফুড প্রোডাক্টস এ কিছু বিক্রয়কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি নিয়োগ বোর্ড গঠন করলেন। উক্ত বোর্ড তাদের কাজ সম্পন্ন করার জন্য যথারীতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেন। পরবর্তীতে নিয়োগকৃত কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম নেয় । এতে প্রতিষ্ঠান সফল হয়।
ক. লক্ষ্য কী?
খ. সংগঠনে কার্য বিভাজন অপরিহার্য কেন ?
গ. উদ্দীপকে নিয়োগের ক্ষেত্রে আশা লিমিটেড কোন ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করেছে? ব্যাখ্যা করো ।
ঘ. “প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী প্রতিষ্ঠানকে সফল করে তুলতে সহায়তা করে”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো । আলোকে বিশ্লেষণ করে।
করার গ্রুপ কিছু দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয়। নিয়োগের পর কর্মীদের আরো দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ লক্ষ্যে কর্মীদের একজন উচ্চ পর্যায়ের নির্বাহীর অধীনে রেখে কার্যক্ষেত্রে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। ফলে প্রতিষ্ঠানে অপচয় কম হয় এবং সহজেই লক্ষ্য অর্জিত হয়।
ক. কোচিং কী?
খ. কাজের মাধ্যমে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকের কর্মী সংগ্রহ ও নিয়োগ ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ব্যাখ্যা করো ।
ঘ. যে প্রশিক্ষণ পদ্ধতি উদ্দীপকের প্রতিষ্ঠানকে ফলপ্রসূ করেছে— উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ করো।
স্মার্টভিউ লিমিটেড একটি বৃহৎ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি তিনজন সহকারী ব্যবস্থাপকের মধ্য থেকে মি. সাকিবকে ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেয়। মি. সাকিব গত ১০-০৩-২০১৮ তারিখে সহকারী ব্যবস্থাপক হিসেবে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন। যেখানে একই পদমর্যাদায় অন্য দুইজন সহকারী ব্যবস্থাপক তার এক বছর আগে থেকেই অত্র প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে। অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পদোন্নতির বিদ্যমান নীতি বা ভিত্তিকে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানাচ্ছেন ।
ক. নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ কোনটি?
খ. কর্মী নির্বাচন নেতিবাচক প্রক্রিয়া কেন? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে কর্মী সংগ্রহের কোন মৌলিক উৎস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. প্রাতিষ্ঠানিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উদ্দীপকের পদোন্নতির বিদ্যমান নীতি পরিবর্তনের যে অনুরোধ জানানো হয়েছে তা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো?
মুগ্ধ ফার্মাসিউটিক্যালস লি. এ 'মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক' ও ‘সুপারভাইজার' এর দুটি পদ শূন্য হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সুপারিশে এ দুটি পদে দুজন লোক নিয়োগ দেওয়া হয়। সুপারভাইজার তার কাজ কোনোভাবে সামলে নিতে পারলেও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক এর এ বিষয়ে পূর্ব-অভিজ্ঞতা না থাকায় তিনি কার্যসম্পাদনে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হলেন ৷
ক. কর্মী সংগ্রহ কী?
খ. কমিটি সংগঠনে অন্তর্ভুক্তিকরণকে প্রশিক্ষণ পদ্ধতি হিসেবে গণ্য করা যায় কি? কেন?
গ. উদ্দীপকে প্রধান নির্বাহীর কাজকে ব্যবস্থাপনার কোন কাজের প্রতি ইঙ্গিত করা করা হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদসমূহে যে উৎস থেকে কর্মী নিয়োগ করা হয়েছে তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
জনাব আরিয়া একটি কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক। তিনি ছয় মাসের জন্য চিকিৎসা ছুটিতে। গেলে তার স্থানে জনাব জুমাইরাংকে ছয় মাসের জন্য উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। জনাব জুমাইরাহ'র কর্মকালীন সময়ে BISE থেকে একটি প্রশিক্ষণ কোর্সে মেংশগ্রহণের চিঠি আসে, যেখানে প্রশিক্ষক শিক্ষার্থীদের সামনে তার বক্তব্য উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দেয়। কর্তৃপক্ষ জনাব জুমাইরাকে উত্ত প্রশিক্ষণে অংশ নিতে নির্দেশ দেন।
ক. প্ৰশিক্ষণ কী ?
খ. খেলোয়াড়দের জন্য উপযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি কোনটি? ব্যাখ্যা
গ. উদ্দীপকে কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জনান জুমাইরাহ'র নিরোগের ধরনটি বিবেচনা করে উত্ত প্রশিক্ষণে তার অংশগ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
মি. শাকিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক। তিনি বিক্রয় প্রতিনিধিদের মাঝে ঘোষণা দিলেন যে, লক্ষ্যমাত্রার চেয়ে যে ২০% বেশি বিক্রি করবে তাকে আঞ্চলিক ব্যবস্থাপক পদে পদোন্নতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন। কিছুদিন পর প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আঞ্চলিক বিপণন ব্যবস্থাপকের দুটি শূন্য পদে বিপণন ব্যবস্থাপকের সুপারিশকৃত দুজনকে নিয়োগ দেয় ।
ক. প্রশিক্ষণ কী?
খ. বক্তৃতা পদ্ধতি প্রশিক্ষণ বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দুইজন আঞ্চলিক ব্যবস্থাপকের নিয়োগের জন্য কোন অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানটি যে সুবিধা ভোগ করবে তা মূল্যায়ন করো।
রতন ও স্বপন দুই বন্ধু একই তারিখে নর্থওয়েস্ট ব্যাংকে যোগদান করে। যোগদান করার পর স্বপন কিছুদিনের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে। ঋণদান, আদায় ও গ্রাহকের সাথে সম্পর্কসহ সবক্ষেত্রে স্বপন দক্ষতার পরিচয় দিয়েছে। কর্তৃপক্ষ এসব বিবেচনায় তিন বছরের মাথায় তাকে সিনিয়র অফিসার পদে পদোন্নতি দেয়। অন্যদিকে, রতনের পদোন্নতি হয় পাঁচ বছর পর। ইতোমধ্যে রতনও অভিজ্ঞ হয়ে ওঠে। কিন্তু পদোন্নতি পাওয়ার পর কিছুদিনের মধ্যে সে নর্থওয়েস্ট ব্যাংকে ইস্তফা দিয়ে অন্য একটি ব্যাংকে চলে যায়। এ অবস্থা উত্তরণে কর্তৃপক্ষ পদোন্নতির অন্য উপায় খুঁজছে, যেখানে কমীর চাকরির মেয়াদকাল ও দক্ষতা উভয়কেই বিবেচনায় নিয়ে আসা যায়।
ক. পদোন্নতির ভিত্তি কী?
খ. মানবসম্পদ বলতে কী বোঝায়?
গ. নর্থওয়েস্ট ব্যাংকের পদোন্নতির ভিত্তি কী? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাংকটির বর্তমান সংকট মোকাবেলার উপায় নির্দেশ করো।
“বাহারী সিরামিকস” নতুন কর্মীসংস্থানের জন্য কারখানা গেটে একটি আবেদন বক্স রাখে। এ বছর ঈদের আগে নিয়োগ বক্স থেকে কিছু আবেদনপত্র নিয়ে যাচাই-বাছাই করে কিছুসংখ্যক নতুন কর্মী নিয়োগ করে। তাদেরকে পরের দিনই কাজে যোগদান করতে বলা হয়। কিন্তু নতুন শ্রমিক নিয়োগ করে প্রতিষ্ঠানটি নানা বিপত্তিতে পড়ে। চাকরি ছেড়ে চলে যাওয়া, কাঁচামাল অপচয় করা, মেশিন নষ্ট করা এগুলো এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা উত্তরণে মানবসম্পদ বিভাগ নতুন শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে।
ক. কর্মী সংগ্রহ 'কী? "
খ. মনস্তাত্ত্বিক অভীক্ষার প্রয়োজনীয়তা কী?
গ. বাহারী সিরামিকস কর্মীসংস্থানের কোন বাহ্যিক উৎস ব্যবহার করেছে? ব্যাখ্যা করো ।
ঘ. “সমস্যা উত্তরণে প্রশিক্ষণ যথেষ্ট সহায়ক।”— যুক্তিসহ তোমার মতামত দাও ।
জনাব জামিল চৌধুরী একটি গার্মেন্টস ফ্যাক্টরির মানবসম্পদ ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে তিনি শুধু সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকেই উক্ত পদ পূরণ করেন। এতে তার কর্মী পেতে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। কিন্তু দেখা যায় এতে অনেক অযোগ্য লোক নিয়োগ পেয়ে যাচ্ছে। সমস্যা সমাধানে তিনি শূন্য পদ পূরণে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেন। ফলে আগের চেয়ে তিনি যোগ্য ও দক্ষ কর্মী পাচ্ছেন।
ক. কর্মী সংগ্রহ কী?
খ. কর্মী নির্বাচন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব জামিল চৌধুরী প্রথমে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করতেন? ব্যাখ্যা করো ।
ঘ. "অধিক যোগ্যতাসম্পন্ন কর্মী সংগ্রহে বাহ্যিক উৎস উত্তম” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।