Questions in this chapter
মিসেস হেলালী প্রতিষ্ঠানের সব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি অধীনস্থদের মতামতের কোনো গুরুত্ব দেন না এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অধীনস্থদের কাজ করিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য ঠিকই অর্জন করেন। মিসেস হেলালীর ভবিষ্যৎ উপলব্ধি ও অনুমান করার সামর্থ্য প্রবল হওয়ায় সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। ফলে উল্লিখিত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি অনেক ক্ষেত্রে যোগ্য ও সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত।
ক. কর্মকেন্দ্রিক নেতৃত্ব কাকে বলে?
খ. স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. মিসেস হেলালীর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন গুণটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. মিসেস হেলালীর নেতৃত্বকে অধীনস্থদের এক অংশের অপছন্দ করার কারণ বিশ্লেষণ করো।
জনাব রফিক নির্দেশ দেওয়ার আগে অনেক সময় অধীনস্থদের সাথে নির্দেশনার বিষয়ে আলাপ-আলোচনা করেন। তবে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণের অধিকার তিনিই সংরক্ষণ করেন। ফলে অধস্তনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্দেশনা পালনে অংশগ্রহণ করেন। অপরদিকে জনাব আসাদ তার প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে যোগ্য ব্যক্তিদের মধ্যে সুনির্দিষ্টভাবে বন্টন করে। দেন। ফলে কাজের তত্ত্বাবধান ও জবাবদিহিতা আদায় সহজ হয়।\
ক. আদর্শ নির্দেশনা কী?
খ. নির্দেশনার সহজবোধ্যতা বলতে কী বোঝ ?
গ. জনাব আসাদ ব্যবস্থাপনার কোন নীতিটি অবলম্বন করেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রফিক যে ধরনের নির্দেশনা ব্যবহার করেন পরিকল্পনার উৎকর্ষতা বাড়াতে তার ভূমিকা বিশ্লেষণ করো।
ABC লি.-এর প্রধান নির্বাহী বিভাগীয় প্রধানদের সাথে প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয় নিয়ে পারস্পরিক মত বিনিময় করেন। তারপর প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আবার প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক মি. সাকিব উৎপাদন সংক্রান্ত সব বিষয়ে অধস্তনদের সাথে আলাপ- আলোচনা করে সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সকলেই আন্তরিক থাকে। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা খুব সহজেই অর্জিত হয়।
ক. নেতৃত্ব কী ?
খ. নির্দেশনাকে প্রশাসনের হূৎপিণ্ড বলা হয় কেন ?
গ. উদ্দীপকের প্রধান নির্বাহী কোন ধরনের নির্দেশনা দেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. সাকিবের যে নেতৃত্ব উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক, উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ করো।
জনাব মাহিন ও জনাব রবিন একটি মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। জনাব মাহিন তার অধীনে কর্মরত কর্মীদের সাথে উত্তম ব্যবহার করে কাজ আদায়ের চেষ্টা করেন। তিনি কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন করেন না, শাস্তিও দেন না। অপরদিকে জনার রবিন কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন, ভয়-ভীতি প্রদর্শন করেন ও শাস্তির ভয় দেখিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন।
ক. নেতৃত্ব কী?
খ. নির্দেশনা কী? ব্যাখ্যা করো।
গ. জনাব মাহিনের নেতৃত্বের ধরন বর্ণনা করো।
ঘ. জনাব মাহিন ও জনাব রবিনের নেতৃত্বের কার্যকারিতা তুলনামূলক বিশ্লেষণ করো।
জনাব নাসির একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনে দিন-রাত কাজ করেন। নির্ভুল ও যথাসময়ে কাজ করায় তিনি ব্যস্ত। প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে জনাব নাসির কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। পক্ষান্তরে জনাব ফাহিম অন্য একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি আন্তরিকতার সাথে কর্মীদের সুযোগ-সুবিধা বিবেচনা করেন। তার ধারণা কর্মীরা দক্ষ ও আন্তরিক হলে প্রতিষ্ঠানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে ।
ক. যোগাযোগ কী?
খ. ব্যবস্থাপনায় সর্বজনীনতা ব্যাখ্যা করো।
গ. জনাব নাসিরের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব কার্যকর? ব্যাখ্যা করো।
ঘ. জনাব ফাহিম দৃষ্টিভঙ্গির বিচারে যেই ধরনের নেতৃত্ব দিচ্ছেন তার কার্যকারিতা মূল্যায়ন করো।
মি. রহমান একটি কৃষি ফার্মের মালিক। বর্তমানে তিনি পরিকল্পনা বাস্তবায়নে কোনো আপোষ করেন না। ফার্মের কর্মীদের সাথে কোনো ধরনের পরামর্শ না করেই সিদ্ধান্ত গ্রহণ করেন। কর্মীরা তাদের সুযোগ-সুবিধার ব্যাপারে আলাপ করার জন্য কোনো সাহস পান না। কিন্তু তারপরও কোনো অসন্তোষ তাদের মাঝে নেই। মি. রহমান সামনে দাঁড়ালেই সবাই কৃতজ্ঞচিত্তে আপন মনে কাজ করতে থাকেন।
ক. 'নেতৃত্ব' কী?
খ. 'আনুষ্ঠানিক নেতৃত্ব' বলতে কী বোঝায়?
গ. ক্ষমতা প্রয়োগের দৃষ্টিতে মি. রহমানের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো, মি. রহমানের নেতৃত্বের প্রতি অনুগত হয়েই কর্মীরা উৎসাহের সাথে অর্পিত দায়িত্ব পালন করেন? যুক্তিসহ তোমার মতামত দাও।
'M' একটি ওষুধ কোম্পানি। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য দেশে ও বিদেশে বাজারজাত করে থাকে। এ প্রতিষ্ঠানে ১০,০০০ জন কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের নির্বাহীরা কর্মীদের কাজের চাপে রাখতে চায়। তাছাড়া তারা অলস হয়ে পড়ে এবং তারা সর্বদা কাজে ফাঁকি দিতে চায়। তাই নির্বাহীরা প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করেন। কিন্তু এ পরিস্থিতিতে কর্মীদের উৎপাদনশীলতা ক্রমাগত কমে যাচ্ছে।
ক. নির্দেশনা কী?
খ. নেতৃত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. 'M' -এ কোন ধরনের নেতৃত্ব দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. 'M' এর কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে কোন পদ্ধতির নেতৃত্ব উত্তম? মতামত দাও ।
জনাব মারুফ দক্ষ ও পরিশ্রমী ব্যক্তি। তিনি কাজকে প্রাধান্য দেন। তিনি কর্তৃত্ব প্রয়োগ করে বা ভয়-ভীতি প্রদর্শন করেও কাজ আদায় করেন। সম্প্রতি তিনি একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি তার নেতৃত্বের ধরনে কিছুটা পরিবর্তন আনতে আগ্রহী হন। তিনি কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত। গ্রহণ করে নির্দেশনা দেন ।
ক. পরামর্শমূলক নির্দেশনা কী?"
খ. একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন?
গ. জনাব মারুফ দৃষ্টিভঙ্গি বিচারে কোন ধরনের নেতৃত্ব দান করেন? ব্যাখ্যা করো।
ঘ. প্রশিক্ষণ গ্রহণ শেষে জনাব মারুফ কোন ধরনের নেতৃত্ব দিতে আগ্রহী? উত্তরের পক্ষে যুক্তি দাও।
জনাব কবির 'অরুপ সিল্ক' ফ্যাক্টরিতে ব্যবস্থাপক পদে যোগদান করার পর লক্ষ করলেন, এখানকার বেশিরভাগ কর্মী যথেষ্ট পরিমাণে দক্ষ নয়। তাই কাজের প্রতিও তাদের অনাগ্রহ রয়েছে। জনাব কবির অভিজ্ঞ। তারপরও কর্মীরা তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। বিষয়টি উপলব্ধি। করে তিনি কর্মীদের সাথে আলোচনা করে নেতৃত্ব দিতে আগ্রহী।
ক. বোনাস কী?
খ. কার্যকর যোগাযোগে ফলাবর্তন অপরিহার্য কেন?
উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতাটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে গণতান্ত্রিক নেতৃত্ব কি বেশি কার্যকর হবে? মতামত দাও ।
নেতৃত্ব কী?
গণতান্ত্রিক নেতৃত্ব কী ?
অনানুষ্ঠানিক নেতৃত্ব কী?
কর্মকেন্দ্রিক নেতৃত্ব কী?
নির্দেশনা কী?
স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী?
দূরদর্শিতা কী ?
পিতৃসুলভ নেতৃত্ব কাকে বলে ?
আনুষ্ঠানিক নেতৃত্ব কী?
কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কী?
নেতা কাকে বলে ?