DiB_2019
জনাব নাসির একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনে দিন-রাত কাজ করেন। নির্ভুল ও যথাসময়ে কাজ করায় তিনি ব্যস্ত। প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে জনাব নাসির কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। পক্ষান্তরে জনাব ফাহিম অন্য একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। তিনি আন্তরিকতার সাথে কর্মীদের সুযোগ-সুবিধা বিবেচনা করেন। তার ধারণা কর্মীরা দক্ষ ও আন্তরিক হলে প্রতিষ্ঠানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে । ক. যোগাযোগ কী?খ. ব্যবস্থাপনায় সর্বজনীনতা ব্যাখ্যা করো।গ. জনাব নাসিরের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব কার্যকর? ব্যাখ্যা করো।ঘ. জনাব ফাহিম দৃষ্টিভঙ্গির বিচারে যেই ধরনের নেতৃত্ব দিচ্ছেন তার কার্যকারিতা মূল্যায়ন করো।
Loading answers...