Questions in this chapter
মি. কালাম একটি বেকারির মালিক। প্রতিষ্ঠানের কর্মীরা মি. কালামের নির্দেশনা মোতাবেক কাজ করতে অভ্যস্ত। কারণ মি.। কালাম নির্দেশ দেওয়ার বেলায় জটিলতা পরিহার করেন এবং সহজ ভাষায় নির্দেশ দেন যাতে কর্মীদের কাছে বোধগম্য হয়। মি. কালাম বিভিন্ন নির্দেশ প্রদানের মাধ্যমে সংগঠনকে গতিশীল করে রাখেন। তিনি কর্মীদের সাথে আলোচনা করে ১০% উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী নির্দেশনা জারি করেন।
ক. নির্দেশনা কাকে বলে?
খ. লাগামহীন নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির নির্দেশনা কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. "সঠিক নির্দেশনা প্রতিষ্ঠানে কার্য প্রবাহ তৈরি করে”— উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
মি. জাকির 'BD' কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় কোম্পানি কর্মীদের জন্য শুধু লক্ষ্য নির্ধারণ করে দেন এবং নিজে বাস্তবায়নে কোনো ভূমিকা রাখেন না। কর্মীরা নিজ উদ্যোগে কাজ করে। অন্যদিকে, মি. রেজা 'নদী' কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। যিনি অধস্তন কর্মীদের সাথে কাজের বিষয়ে আলাপ-আলোচনা করেন এবং তাদের মতামতের ভিত্তিতে নির্দেশনা দিয়ে থাকেন ।
ক. কর্তৃত্ব কী?
খ. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত "BD কোম্পানিতে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. মি. রেজা যে ধরনের নেতৃত্ব দিয়ে 'নদী' কোম্পানি পরিচালিত করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
মি. জামান করতোয়া লি.-এর প্রধান নির্বাহী। তিনি তার প্রতিষ্ঠানে অধস্তনদের প্রতি অত্যন্ত সদয় থাকেন। তাদের অভাব- অভিযোগ ও মতামত শোনেন এবং তাদের প্রতি সদয় থাকেন। দীর্ঘদিন ধরে তিনি এভাবেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।
ক. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে?
খ. পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝায়?
গ. মি. জামানের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো উদ্দীপকের প্রতিষ্ঠানে বিদ্যমান নেতৃত্ব একটি প্রতিষ্ঠানের জন্য সবসময় মঙ্গলজনক? তোমার মতামত দাও।
'PBX' লিমিটেড একটি বৃহদায়তন কোম্পানি। কর্তৃপক্ষ উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন বাড়াতে কর্মঘন্টা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল। কিন্তু এ ব্যাপারে শ্রমিক-কর্মীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষের ফলে অস্থিরতা বিরাজ করছে।
ক. নেতৃত্ব কী?
খ. লাগামহীন নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. PBX' লি.-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ নিরসনে তোমার মতামত বিশ্লেষণ করো।
X ট্রেডার্স-এর এম.ডি. মি. মোমিন শুধু প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে দেন। কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তিনি কোনো ভূমিকা রাখেন না। সবকিছু অধস্তনদের ওপর ছেড়ে দেন। ফলে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। পক্ষান্তরে Y ট্রেডার্স এর এম.ডি. মি. নিখিল সব ক্ষমতা নিজে রেখে দেন। তিনি সিদ্ধান্ত নিতে অধস্তনদের সাথে পরামর্শ করেন না। যেভাবেই হোক তিনি কর্মীদের দিয়ে কাজ আদায় করে নেন। বিগত দুই বছরে ফল ভালো হলেও বর্তমানে কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে।
ক. নেতা কাকে বলে?
খ. একজন নেতাকে ধৈর্যশীল হতে হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে X ট্রেডার্স এর নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. মি. নিখিলের নেতৃত্বের ভবিষ্যৎ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মি. অর্ণব অধস্তনদের প্রতি খুবই সদয় থাকেন। তাদের অভাব-অভিযোগের প্রতি মনোনিবেশ করেন এবং স্নেহ ও মমতার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। কিন্তু এক্ষেত্রে তিনি আশানুরূপ ফল পাচ্ছেন না। তাই তিনি নেতৃত্বের ধরনে পরিবর্তন আনার চিন্তা করছেন। যেখানে সব বিষয়ে অধস্তনদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এতে ফলাফল ইতিবাচক হবে বলে তিনি আশাবাদী। ।
ক. নেতৃত্ব কী?
খ. একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন?
গ. উদ্দীপকের প্রথম পর্যায়ে মি. অর্ণবের নেতৃত্বের ধরন কীরূপ ছিল? ব্যাখ্যা করো।
ঘ. “নেতৃত্বের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত মি. অর্ণবের প্রতিষ্ঠানে ইতিবাচক ফল বয়ে আনবে" উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব লোহানী মির্জা সাউদ বাংলা প্রাইভেট লি. এর ম্যানেজার। প্রতিষ্ঠানের প্রয়োজনে তিনি দিন-রাত কাজ নিয়ে যথাসাধ্য ব্যস্ত থাকেন। প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে জনাব লোহানী কর্মীদের মতামতের গুরুত্ব দেন। অপরদিকে, জনাব লালখান অন্য একটি প্রতিষ্ঠানের এমডি। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের ভালো-মন্দ বিবেচনার চাইতে তাদের থেকে কাজ আদায়কে বেশি গুরুত্ব দেন।
ক. নেতৃত্ব কাকে বলে?
খ. আনুষ্ঠানিক নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত জনাব লোহানী মির্জার প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? আলোচনা করো।
ঘ. উদ্দীপকে জনাব লালখান দৃষ্টিভঙ্গির বিচারে কোন ধরনের নেতৃত্ব দিয়েছেন? তার কার্যকারিতা মূল্যায়ন করো।
নবীন স্টাইল লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় ২,০০০ কর্মী কর্মরত আছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনে করেন কর্তৃপক্ষের বেশি সহানুভূতির সুবাদে কর্মীরা দিন দিন অলস হয়ে পড়ছে এবং কাজ এড়িয়ে চলায় প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা অনেক কমে গেছে। তাই তিনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে কর্মীদের থেকে কাজ আদায় করতে চান এবং কোনো পরিকল্পনা প্রণয়নে কর্মীদের অংশ নিতে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।
ক. কর্মকেন্দ্রিক নেতৃত্ব কী?
খ. লাগামহীম নেতৃত্ব কেন কার্যকর হয় না? ব্যাখ্যা করো।
গ. নবীন স্টাইল লি -এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান আছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের নেতৃত্ব অধিক যৌক্তিক বলে তুমি মনে করো? আলোচনা করো।
জনাব জাহিদ 'সুরমা ব্যাংক' এর শাখা ব্যবস্থাপক। তিনি অফিসে নিজের খেয়াল খুশিমতো আসেন। তার অধীনে কর্মীরা নিজেদের ইচ্ছামাফিক কাজ করেন। ফলে ব্যাংকটি বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। অপরদিকে, 'কর্ণফুলী ব্যাংক'-এর শাখা ব্যবস্থাপক জনাব আকবর কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে নিবিড় তত্ত্বাবধানে সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন।
ক.কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কী?
খ. স্বৈরাচারী নেতৃত্ব স্বল্পমেয়াদে কার্যকর" ব্যাখ্যা
গ. উদ্দীপকে বর্ণিত জনাব জাহিদের নেতৃত্ব কর্তৃত্ব প্রয়োগের করো। ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত কোন প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে উত্তম? যুক্তিসহ মতামত দাও।
জনাব এ্যাপোলো একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি কর্মীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হলেও কাজের ব্যাপারে ছাড় দেন না। ২০১৯ এর শেষের দিকে যখন কোভিড মহামারী শুরু হয়, তিনি বুঝতে পারেন এটি দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। তাই তিনি তার কর্মীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব সে বিষয়ে প্রশিক্ষণ দিলেন। প্রযুক্তি বিষয়ে নিজের জ্ঞান থাকায় সকল কর্মীকে বিশেষ করে প্রযুক্তিতে দুর্বল কর্মীদের আলাদাভাবে সময় দিয়ে শেখালেন। তাই করোনা মহামারীর সময়েও তার প্রতিষ্ঠানে নিয়মমাফিক কাজ চলতে লাগল।
ক. নেতৃত্ব কী?
খ. "সঠিক নেতৃত্ব কার্যক্ষেত্রে সুষ্ঠু সমন্বয়ে সহায়ক"- করো। ব্যাখ্যা
গ. দৃষ্টিভঙ্গি বিচারে জনাব এ্যাপোলোর মধ্যে কোন ধরনের নেতৃত্ব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. নেতৃত্বের গুণাবলির আলোকে জনাব এ্যাপোলোকে আদর্শ নেতা বলা যায় কী? তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও ।
জনাব মাসুদ রেজা 'ভিক্টর এন্ড কোম্পানির' ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার অধীনস্থদের সাথে কোনো প্রকার আলাপ- আলোচনা না করেই নির্দেশনা দেন। অবশ্য তিনি আন্তরিক ব্যবহারের মাধ্যমে তাদের ওপর প্রভাব সৃষ্টি করেন ও কাজ আদায় করেন। অন্যদিকে, জনাব জুবায়ের তার প্রতিষ্ঠানের কর্মীদের শুধু লক্ষ্য নির্ধারণ। করে দেন কিন্তু উক্ত লক্ষ্য বাস্তবায়নে তেমন কোনো ভূমিকা রাখেন না, বরং নিজেকে দূরে সরিয়ে রাখেন।
ক. পিতৃসুলভ নেতৃত্ব
খ. “নেতৃত্ব ছাড়া দলবদ্ধ প্রচেষ্টা অসম্ভব”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত প্রথম কোম্পানিতে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. জনাব জুবায়েরের নেতৃত্বের ধরনটি কি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য উপযোগী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
এমবিএ পাস করার পর জনাব রিপন দেওয়ান একটি বহুজাতিক কোম্পানিতে এমডি হিসেবে যোগদান করেন। মিষ্টভাষী রিপন সকলের সামনে আগামীর পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেন না বরং কর্মচারীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। তবে প্রতিষ্ঠানের স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে তিনি কুণ্ঠাবোধ করেন না ।
ক. নেতৃত্ব কী?
খ. লাগামহীন নেতৃত্ব কার্যকর হয় না কেন?
গ. রিপন দেওয়ান কোন ধরনের নেতা? ব্যাখ্যা করো।
ঘ, আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব রিপন দেওয়ানকে মূল্যায়ন করো।
মি. শিপন কিওর ফার্মাসিউটিক্যালস এ আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তিনি তার অঞ্চলের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি করেন। এজন্য তিনি প্রচুর তথ্য সংগ্ৰহ করেন। তিনি তার অধীনস্থ সকল বিক্রয় প্রতিনিধিকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেন এবং তাদের দেওয়া পরামর্শ গ্রহণ করেন। এজন্য তিনি সকলের কাছে গ্রহণীয়। তিনি উৎপাদন বিভাগকে ভবিষ্যৎ বাজার সম্পর্কে আগেই জানিয়ে দেন। সে অনুযায়ী উৎপাদন বিভাগ উৎপাদন কাজ পরিচালনা করে।
ক. ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে নেতৃত্ব কত প্রকার?
খ. নেতৃত্বের বিকাশে পরিবেশগত সমস্যা কী?
গ. মি. শিপনের নেতৃত্বের ধরন কী? ব্যাখ্যা করো।
ঘ. নেতা হিসেবে মি. শিপন কতটা দূরদর্শী? আলোচনা করো।
জনাব আরিফ মিলিনিয়াম প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামক একটি কার্টন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি তার। ৬ প্রতিষ্ঠানের বিক্রি বাড়ানোর জন্য সর্বদা কর্মীদের বকাঝকা করেন, তাদের সাথে কোনো সিদ্ধান্ত গ্রহণে আলোচনা করেন না এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা করেন। কিন্তু তিনি লক্ষ করলেন তার প্রতিষ্ঠানের বিক্রি দিন দিন বাড়লেও কর্মীদের প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার প্রবণতা বেশি। অপরদিকে, জনাব কামরুজ্জামান এস. জো কোম্পানি লি. নামে অন্য একটি কার্টন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি সর্বদা কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। যেকোনো বিষয়ের সিদ্ধান্ত তাদের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে ঠিক করেন। ফলে তার প্রতিষ্ঠানের সুনাম। উত্তরোত্তর বাড়ছে।
ক. নেতৃত্ব কী?
খ. অনানুষ্ঠানিক নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব আরিফের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা
ঘ. উদ্দীপকের আলোকে জনাব আরিফ ও জনাব কামরুজ্জামানের করো নেতৃত্বের ধরনের মধ্যে কোনটি তোমার কাছে বেশি। গ্রহণযোগ্য? বিশ্লেষণ করো।
আশা টেক্সটাইল এর কর্ণধার মিসেস ফারহানা রহমান সবসময় ইতিবাচক মানুষ। যেকোনো পরিস্থিতিতেই তিনি নিজের ওপর আস্থা রাখেন এবং যুক্তিপূর্ণভাবে সব কাজ পরিচালনা করেন। তিনি অধস্তনদের সাথে ভালো আচরণ করেন। তার প্রতিষ্ঠানের জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সাথে আলাপ আলোচনা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেন। ফলে তার প্রতিষ্ঠানের সাফল্যও অনেক।
ক. কর্মকেন্দ্রিক নেতৃত্ব কী?
খ. লাগামহীন নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে মিসেস ফারহানা রহমানের নেতৃত্বগুণ ব্যাখ্যা করো।
ঘ. যে ধরনের নেতৃত্ব উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে সফলতা দিয়েছে তা বিশ্লেষণ করো।
জনাব নিগাত করতোয়া লি. কোম্পানির ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের কাজের প্রতি খুব একটা নজর দেন না, বরং কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিজে নিশ্চিন্ত থাকতে চান। ফলে কর্মীরাও অবাধ স্বাধীনতা.. ভোগ করে। অপরপক্ষে, জনাব নিগাতের বন্ধু জনাব নিগার মধুমতি কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের স্বার্থে সব গুরুত্বপূর্ণ দায়িত্ব, ধৈর্য ও ঝুঁকি নিয়ে পালন করেন এবং কর্মীদের লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করেন। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন নিশ্চিত করে প্রচুর মুনাফা অর্জন করছে।
ক. অনানুষ্ঠানিক নেতৃত্ব কী?
খ. লক্ষ্য অর্জনে নেতৃত্ব কেন গুরুত্বপূর্ণ?
গ. উদ্দীপকে বর্ণিত জনাব নিগাতের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. "জনাব নিগারের নেতৃত্বের গুণাবলির কার্যকর প্রয়োগই মধুমতি কোম্পানির সফলতার কারণ।”— উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
মি. সিয়াম আহমেদ একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য তার কর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন, যা পালনে কর্মীরা বাধ্য থাকে। তিনি সিদ্ধান্ত নিতে কর্মীদের মতামত প্রকাশের সুযোগ দেন না। এর ফলে প্রশাসনের প্রতি কর্মীদের অসন্তোষ বেড়ে যায় এবং উৎপাদন ক্রমাগত কমতে থাকে।
ক, নেতৃত্ব কী?
খ. একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন?
গ. উদ্দীপকে মি. সিয়াম আহমেদ কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোন ধরনের নেতৃত্ব বেশি যৌক্তিক বলে তুমি মনে করো? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও ।
ওসান লিমিটেড'-এর ব্যবস্থাপক জনাব ইমন অধস্তন কর্মীদের সাথে পরামর্শ করে বিভিন্ন সিদ্ধান্ত নেন। কর্মীরাও প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে স্বতঃস্ফূর্ততার সাথে কাজ করে। তবে তিনি আবেগের বশে কোনো কাজ না করে প্রতিষ্ঠান ও কর্মীদের স্বার্থকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। সাম্প্রতিককালে উৎপাদন বিভাগে নতুন স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করেন। বিষয়টি নিয়ে তিনি শঙ্কিত থাকলেও তার সুযোগ্য নেতৃত্বে সকল কর্মীরা সিদ্ধান্তটিকে সহজভাবে নিয়েছে।
ক. কর্মকেন্দ্রিক নেতৃত্ব কী?
খ. লাগামহীন নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. দৃষ্টিভঙ্গির বিবেচনায় জনাব ইমনের নেতৃত্বের ধরন ধ্যাখ্যা করো ?
ঘ. আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ইমনের নেতৃত্বকে মূল্যায়ন করো।
একতা ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মিল তাহসিন। "একজন দক্ষ সংগঠক। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে তিনি কার্যসংশ্লিষ্ট কর্মীদের মতামত নেন। এতে প্রতিষ্ঠানের প্রতি কর্মীরা বেশ সন্তুষ্ট। ফলে উৎপাদিত পণ্যের গুণগতমানের কারণে প্রতিষ্ঠানটি বাজারে অবস্থান সুসংহত করেছে। কিন্তু ইদানীং কিছু সংখ্যক কর্মী প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে প্রতিষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে।
ক. আনুষ্ঠানিক নেতৃত্ব কী?
খ. " একজন নেতার যোগাযোগ দক্ষতা থাকতে হয়”— ব্যাখ্যা করো।
গ. একতা ইন্ডাস্ট্রিজ-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দমনে কোন নেতৃত্ব কার্যকর, হবে বলে তুমি মনে করো? যুক্তি দেখাও।
লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব জায়েফ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের সাথে পরামর্শ। করেন। অন্যদিকে, জনাব আরিফ তার প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধীনস্থদের মতামতকে গুরুত্ব দেন না। তিনি ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চেষ্টা করেন।
ক. দূরদর্শিতা কী?
খ. কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জনাব জায়েফ কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে জনাব আরিফের নেতৃত্বের ধরনটির কার্যকারিতা মূল্যায়ন করো।