DB_2021
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ নেতৃত্বAll Topics

X ট্রেডার্স-এর এম.ডি. মি. মোমিন শুধু প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে দেন। কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তিনি কোনো ভূমিকা রাখেন না। সবকিছু অধস্তনদের ওপর ছেড়ে দেন। ফলে প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। পক্ষান্তরে Y ট্রেডার্স এর এম.ডি. মি. নিখিল সব ক্ষমতা নিজে রেখে দেন। তিনি সিদ্ধান্ত নিতে অধস্তনদের সাথে পরামর্শ করেন না। যেভাবেই হোক তিনি কর্মীদের দিয়ে কাজ আদায় করে নেন। বিগত দুই বছরে ফল ভালো হলেও বর্তমানে কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। \\ক. নেতা কাকে বলে?খ. একজন নেতাকে ধৈর্যশীল হতে হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে X ট্রেডার্স এর নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. মি. নিখিলের নেতৃত্বের ভবিষ্যৎ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

Loading answers...