Questions in this chapter
লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করার প্রক্রিয়াটি হচ্ছে-
মি. কুদ্দুস একটি টেক্সটাইল মিলের শ্রমিক সুপারভাইজার। ব্যবস্থাপনার কোন কাজে তাকে অধিক সময় ব্যয় করতে হয়?
পরিস্থিতি প্রেক্ষিত নেতৃত্ব তত্ত্বের প্রবক্তা কে?
কোন গুণাবলি দ্বারা একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রভাবিত করবে?
কোনটি নেতার পেশাভিত্তিক গুণাবলি?
অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে কি বলা হয়?
প্রেষণা ব্যবস্থাপনা প্রক্রিয়া কোন প্রধান কাজের আওতাধীন?
RNL বলপেন লি.-এর ব্যবস্থাপক জনাব রাফসান তার প্রতিষ্ঠানের কর্মীদের সামর্থ্যের ওপর আস্থা রাখেন না এবং সিদ্ধান্ত গ্রহণে তিনি কর্মীদের পরামর্শ গ্রহণ করেন না। এতে দ্রুত প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদিত হলেও কর্মীরা সন্তুষ্ট নয়। অপরদিকে, BSB কোম্পানির কর্ণধার বিচিত্রা সেন কর্মীদের কাজে কোনো পরামর্শ দেন না, কর্মীরাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
ক. বাজেট কী?
খ. কখন নেতিবাচক নেতৃত্ব প্রয়োজন হয়?
গ. জনাব রাফসান ক্ষমতার বিচারে কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. “সৃজনশীলতার বিকাশে BSB কোম্পনির বিচিত্রা সেন অনুসৃত নেতৃত্বের ধরনটি বিশেষ ভূমিকা রাখলেও দলীয় সংহতি রক্ষায় এটি তেমন কার্যকরী পদ্ধতি নয়"— তুমি কি একমত? যুক্তি দাও ।
বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধান জনাব জাহিন মনে করেন কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করে। তাই তিনি কর্মীদের সাথে সম্পর্ক স্বাভাবিক রেখে কাজ করতে পছন্দ করেন। আবার উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান জনাব রিফাত কর্মীদের সবসময় কিছুটা চাপে রেখে তাদের কাছ থেকে কাজ আদায় করেন। তিনি মনে করেন কর্মীদের চাপে রাখলে তারা মনোযোগ দিয়ে কাজ করে।
ক. নেতৃত্ব কী?
খ. ব্যবস্থাপনায় নেতৃত্ব গুরুত্বপূর্ণ কেন?
গ. ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে জনাব জাহিনের নেতৃত্বের ধরন
কোনটি? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রিফাতের মাঝে কি একজন আদর্শ নেতার গুণাবলি। বিদ্যমান? উত্তরের পক্ষে যুক্তি প্রদর্শন করো।
বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশে ফিরে জনাব জাহিদ AB গ্রুপে যোগদান করেন। তিনি কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের নির্দেশনা দেন। তিনি মনে করেন কর্মীদের মতামতকে গুরুত্ব দিলে তারা আরও আগ্রহী হয়ে কাজে অংশগ্রহণ করবে।
ক. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী?
খ . "গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম”— ব্যাখ্যা করো ।
গ. জনাব জাহিদ কোন ধরনের নির্দেশনা দেন? ব্যাখ্যা করো।
ঘ. এ ধরনের নির্দেশনা কি সব প্রতিষ্ঠানে সমান সুফল বয়ে নিয়ে' আসে? তোমার মতামত দাও।
মি. রেজাউল একটি প্রতিষ্ঠানের কর্ণধার। সিদ্ধান্ত গ্রহণে তিনি কারো সাথে পরামর্শ করেন না। তিনি নিজের ক্ষমতা ও সামর্থ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠান পরিচালনা করেন। অপরদিকে, মি. আশ্রাফ অন্য একটি প্রতিষ্ঠানের কর্ণধার। মি. আশ্রায় কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। কোনো কর্মী কিছু জানতে চাইলে তিনি বুঝিয়ে দেন। ফলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করে ।
ক. কর্মকেন্দ্রিক। নেতৃত্ব কী?
খ. কেন একজন নেতাকে দূরদর্শী হতে হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মি. রেজাউলের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো ।
ঘ. “প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য মি. আশ্রাফের নেতৃত্বের ধরনটি অধিক উপযোগী” তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
'নীলাচল ইন্ডাস্ট্রিজ লিমিটেড'-এর মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী জনাব কাউছার আলম। তিনি কর্মীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন, স্নেহ-মমতা দিয়ে কাজ আদায় করে নেন। কোনো কর্মী ভুল করলে সংশোধন করে দেন। তাছাড়া যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেন । এজন্য সবাই তাকে সমীহ করে।
ক. স্থায়ী পরিকল্পনা
খ. নেতৃত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের জনাব কাউছার আলম প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করছেন? ব্যাখ্যা করো । ঘ. “নেতৃত্বের বিশেষ গুণাবলির জন্য জনাব কাউছার আলমকে সবাই সমীহ করে” – উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
হ্যাভেন ভালুকায় অবস্থিত একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবস্থাপকগণ অধস্ত কর্মীদের মতামতকে গুরুত্ব দেন না। ফলে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
ক. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
খ. প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পরিচালনায় নেতৃত্ব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. 'গণতান্ত্রিক নেতৃত্বই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম'— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
নাঈম ও তামিম দুই ভাই। তারা দুজনেই পাশাপাশি দুটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করেন। নাঈম ব্যবসায় পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। অন্যদিকে তামিম নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে কর্মীদের ওপর চাপিয়ে দেন। তিনি এর প্রভাব সম্পর্কে সচেতন নন।
ক. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী?
খ. নেতিবাচক নেতৃত্বের প্রতি কর্মীদের শ্রদ্ধাবোধ থাকে না কেন?
গ. উদ্দীপকের আলোকে জনাব নাঈমের নির্দেশনার ধরনটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব তামিমের ব্যবসায় সাফল্য লাভের ক্ষেত্রে তার নির্দেশনার প্রভাব বিশ্লেষণ করো।
মি. ফয়েজ উদ্দিন একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানটিতে এক মাসের মধ্যে পণ্য উৎপাদনের পরিমাণ ২৫% বাড়াতে পরিকল্পনা করেন। এ লক্ষ্যে তিনি বিভাগীয় পর্যায়ে কর্মরত নির্বাহীদের এককভাবে নির্দেশ দিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পরও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। পরবর্তীতে চাপ সৃষ্টি করেও ফল পাওয়া যায়নি। তাই তিনি প্রতিষ্ঠানে কর্মরত নির্বাহীদের নিয়ে বসলেন এবং তাদের মতামত অনুযায়ী লক্ষ্যমাত্রা ১০% নির্ধারণ করলেন। নির্ধারিত সময় পর দেখা যায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
ক. স্বৈরাচারী নির্দেশনা কী?
খ. "নিদেশনা সবসময় নিম্নগামী হয়”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রথমে যে নির্দেশ দিয়েছিলেন তা কোন ধরনের নেতৃত্বের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে মি. ফয়েজ উদ্দিন পরবর্তী সময়ে যে নির্দেশনা কৌশল ব্যবহার করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।
মি. সুমন একজন জেনারেল ম্যানেজার। তিনি কারখানার বিভাগীয় প্রধানদের সাথে প্রায়শই সভা করেন। সকলের পরামর্শ শোনেন এবং করণীয় নির্বাচন করেন। কিন্তু কারখানায় উৎপাদন ব্যবস্থাপক কারো সাথে আলাপ না করে নিজেই লক্ষ্য নির্ধারণ করেন এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করেন। প্রথমদিকে কারখানায় উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও পরে তা কমে যায়।
ক. নেতৃত্ব কী?
খ. লক্ষ্য অর্জনে নেতৃত্ব গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. সুমনের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপকের নেতৃত্বের ধরনটি তুমি কি সমর্থন করো? যুক্তি সহকারে ব্যাখ্যা করো।
সুপ্রভা একটি উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি প্রতিটি স্তরের কর্মীদের সাথে ভালো ব্যবহার করেন। তিনি কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেন। প্রয়োজনে তিনি কর্মীদের পরামর্শ দেন। তবে কাজ শেষে কর্মীদেরকে তার কাছে রিপোর্ট করতে হয়। এর ফলে উচ্চ পর্যায়ের কিছু দক্ষ কর্মীর কাজের মান ভালো হলেও, অধিকাংশ কর্মীর কাজের মান ও উৎপাদনশীলতা কমে যাচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানে ভালো ব্যবস্থাপক তৈরি হচ্ছে না। বিষয়টি নিয়ে সুপ্রভা চিন্তিত।
ক. নেতৃত্ব কী?
খ. ব্যবস্থাপনায় নেতৃত্ব গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে সুপ্রভার নেতৃত্ব কোন ব্যাখ্যা করো। ধরনের?
ঘ. সুপ্রভার প্রতিষ্ঠানের নেতৃত্ব বিকাশের মূল সমস্যাটি বিশ্লেষণ করো।
ড. রশিদ একটি কলেজের বিভাগীয় প্রধান। তিনি শিক্ষা সংক্রান্ত সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রায়শ বিভাগের সকল শিক্ষকের সঙ্গে বৈঠক করেন। আলোচনার মাধ্যমে কর্মপদ্ধতি নির্ধারণ করেন এবং শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। এর ফলে কর্মীদের কাজের ধারণা ও মুক্ত আলোচনা করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তবে তারা মনে করেন তাদের অনেক সময়ের অপচয় হচ্ছে এবং কাজের দীর্ঘসূত্রতা বৃদ্ধি পাচ্ছে। তাই শিক্ষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
ক. অনানুষ্ঠানিক নেতৃত্ব কী?
খ. "নির্দেশনা সর্বদা নিম্নগামী প্রক্রিয়া " ব্যাখ্যা করো।
গ. ড. রশিদের নির্দেশনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. ড. রশিদের বিভাগের সমস্যাটি সমাধানের উপায় সম্পর্কে মতামত দাও।
জনাব আশিক ও জনাব ফয়সাল যথাক্রমে তারিন লিমিটেড ও তাসিন লিমিটেড-এর স্বত্বাধিকারী। জনাব আশিকের উদাসীনতার সুযোগে তারিন লিমিটেড-এর ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ নিজেদের খেয়াল-খুশিমতো কার্যপরিচালনা করেন। ফলে উক্ত প্রতিষ্ঠানটির সাফল্য দিন দিন হ্রাস পাচ্ছে। পক্ষান্তরে, জনাব ফয়সাল তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাদেরকে সাথে নিয়ে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করায় তাসিন লিমিটেড-এর সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ক. গণতান্ত্রিক নেতৃত্ব কী?
খ. নির্দেশনাকে প্রশাসনের হৃদপিণ্ড বলা হয় কেন?
গ. তারিন লিমিটেড-এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. "পরামর্শমূলক নির্দেশনাই তাসিন লিমিটেড-এর সফলতার কারণ”— উদ্দীপকের আলোকে যুক্তি দেখাও।
আকরাম চৌধুরী ডি.এস.আর.এম. রঙ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। শ্রমিক-কর্মীদের মতামতের গুরুত্ব দিয়ে তিনি সব কাজ পরিচালনা করেন। কর্মীদের অভাব অভিযোগ শুনে তিনি তা সমাধানের চেষ্টা করেন। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নিতে মতামত দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরাও কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি সনদ লাভ করে। তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়।
ক. নেতৃত্ব কী?
খ. নির্দেশনাকে নিম্নগামী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো ।
গ. ডি.এস.আর.এম. রড ইন্ডাস্ট্রিজ-এ কোন ধরনের নির্দেশনা বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কোন ধরনের নেতৃত্ব বেশি কার্যকর বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।