RB_2021
জনাব এ্যাপোলো একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি কর্মীদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হলেও কাজের ব্যাপারে ছাড় দেন না। ২০১৯ এর শেষের দিকে যখন কোভিড মহামারী শুরু হয়, তিনি বুঝতে পারেন এটি দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। তাই তিনি তার কর্মীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব সে বিষয়ে প্রশিক্ষণ দিলেন। প্রযুক্তি বিষয়ে নিজের জ্ঞান থাকায় সকল কর্মীকে বিশেষ করে প্রযুক্তিতে দুর্বল কর্মীদের আলাদাভাবে সময় দিয়ে শেখালেন। তাই করোনা মহামারীর সময়েও তার প্রতিষ্ঠানে নিয়মমাফিক কাজ চলতে লাগল। ক. নেতৃত্ব কী?খ. "সঠিক নেতৃত্ব কার্যক্ষেত্রে সুষ্ঠু সমন্বয়ে সহায়ক"- করো। ব্যাখ্যাগ. দৃষ্টিভঙ্গি বিচারে জনাব এ্যাপোলোর মধ্যে কোন ধরনের নেতৃত্ব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো। ঘ. নেতৃত্বের গুণাবলির আলোকে জনাব এ্যাপোলোকে আদর্শ নেতা বলা যায় কী? তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও ।
Loading answers...