Questions in this chapter

HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

কাজল কম্পিউটারে প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্যকেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য, ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরির খবর এসব তথ্য কেন্দ্রের মাধ্যমে কারা সহজেই পেয়ে যায় এবং এভাবেই সে একদিন মালয়েশিয়ার একটি কলসেন্টারে চাকুরি পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকী জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুনা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি.এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।

ক. WWW কী?

খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।

ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভুমিকা পালন করেছে- তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 13Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রোকসানা রহমান ইতি বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করে। সে তার পড়াশুনার প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে সে তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ডাউনলোড করে। ইতি টার্ম পেপার তৈরির কাজে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে তবে সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। অপরদিকে ইতির বন্ধু বিথী কোনরূপ অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে সংরক্ষিত বিভিন্ন ফাইল ও সফটওয়্যার কপি করে নিয়ে যায় এমনকি ইন্টারনেটে প্রাপ্ত তথ্য কোনরূপ কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই নিজের নামে প্রকাশ করে।

ক. বায়োমেট্রিক্স কী?

খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লিখ।

গ. উদ্দীপকে ইতি কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।

ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে ইতি ও বিথীর আচরণ সম্পূর্ণ বিপরীত-যুক্তিসহ বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 335Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

১৯৯৬ সালে ১০ই ফেব্রুয়ারি গ্রান্ড মাস্টার গ্রারী কাসপারভ ডিপরু কম্পিউটারের সাথে দাবা খেলায় হেরে যায়। প্লাবন উইকিপিডিয়ায় এই তথ্য দেখে তার বাবাকে জিজ্ঞেস করল, “তাহলে কম্পিউটারের কী বুদ্ধি আছে”? উত্তরে বাবা বললেন, "বড় হলে বুঝবে। তাছাড়া দেখতেই তো পাচ্ছ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও গেমগুলোকে এখন অনেক আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলা হয়েছে। ফলে এসব খেলায় বাস্তবতার স্বাদ পাওয়া যায়।"

ক. বায়োইনফরমেটিক্স কী?

খ. বিদেশী বন্ধুদের সাথে গেমস খেলার কৌশল ব্যাখ্যা কর।

গ. প্লাবনের উক্তিটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

ঘ. মানব সম্পদ উন্নয়নে প্লাবনের বাবার উল্লেখিত প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 767Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ICT Education Foundation নামের প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ওয়েব সাইটে একটি ব্লগ চালু করেছেন। ইদানিং সন্ধ্যার পর Websiteটি খুব ধীর গতিসম্পন্ন হয়ে পড়েছে। সমস্যাটি সমাধানে প্রতিষ্ঠানটির অধিকর্তা লুবনা রহমান একটি সিদ্ধান্ত নিলেন যা অত্যন্ত ব্যয়বহুল। বিষয়টি নিয়ে তিনি তার বান্ধবী সাথীর সাথে আলাপ করেন, যিনি msoft.com নামের একটি আইটি প্রতিষ্ঠানে চাকুরী করেন। অবশেষে সাথী msoft.com এর মাধ্যমে খুব কম খরচে সমস্যাটির সমাধান করে দেন।

ক. ক্রায়োপ্রোব কী?

খ. নতুন প্রজাতি উদ্ভাবনে ব্যবহৃত প্রযুক্তিতে কী ধরনের সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।

গ. “লুবনা রহমানের প্রাথমিক সিদ্ধান্তটি অত্যন্ত ব্যয়বহুল"- সিদ্ধান্তটি কী হতে পারে তা ব্যাখ্যা কর।

ঘ. লুবনা রহমানের প্রাথমিক সিদ্ধান্ত এবং msoft.com এর কার্যাবলী মূল্যায়ন কর।

মুজিবুর স্যার
Views: 111Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাসে অধ্যক্ষ মহোদয় বললেন, “নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। একজনের উপস্থিতি যেন অন্য কেউ দিতে না পারে তার জন্য বিশেষ যন্ত্র আছে। শুধু তাই নয়, ক্লাসে উপস্থিত না হলে অভিভাবক তা স্বয়ংক্রিয়ভাবে সাথে সাথে জেনে যাবেন।”

ক. ক্রায়োসার্জারি কী?

খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে মানুষকে সহায়তা দিচ্ছে ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লেখিত কলেজে নিয়মিত উপস্থিতি নির্ণয়ের পদ্ধতিটি ব্যাখ্যা কর।

ঘ. "শিক্ষাজ্ঞানে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব"- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

মুজিবুর স্যার
Views: 144Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

মিসবাহ তার বাবার সাথে নভোথিয়েটারে গেল। সেখানে সে মহাকাশ ভ্রমণের অনুভূতি উপভোগ করল। তার বাবা তাকে বললেন একটি একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে করা হয়েছে এবং নভোথিয়েটার আমাদের শিক্ষার উন্নয়নে সহায়ক হবে।

ক. রোবটিক্স কী?

খ. কম্পিউটার প্রোগ্রাম ভিত্তিক যন্ত্র ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে কী প্রযুক্তি বর্ণিত হয়েছে তা ব্যাখ্যা কর।

ঘ. মহাকাশ বিষয়ক জ্ঞান দানের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির ভূমিকা আলোচনা কর।

মুজিবুর স্যার
Views: 237Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সাভারের রানা প্লাজা ধ্বসে নিহত বহু পোশাক শ্রমিকের পরিচয় প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে সরকারের সদিচ্ছায় উচ্চ প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ লাশ শনাক্ত করা সম্ভব হয়।

ক. ন্যানোটেকনোলজি কী?

খ. প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব'- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে শ্রমিকদের লাশ সনাক্তকরণের জন্য গৃহীত পদ্ধতি চিহ্নিত করে ব্যাখ্যা কর।

ঘ. উপরোন্ত পরিস্থিতিতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যম ঝুঁকি কমিয়ে আনা সম্ভব? বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 304Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সম্প্রতি রংপুরের কৃষাণী আফরোজা ৩০ শতাংশ জমিতে সরিষার আবাদ করেন। কিন্তু এ বছর যথেষ্ট ফুল না আসায় তিনি চিন্তিত। তিনি জমিতে বসেই ল্যাপটপ ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরিষা গাছের কিছু ভিডিও ফুটেজ পাঠিয়ে পরামর্শ চান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পেল ফুলের যথেষ্ট পরাগায়ণ হয়নি। চারাগুলো এক ধরনের কীট দ্বারা আক্রান্ত, জমিতে পর্যাপ্ত সেচ দেওয়া হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আফরোজাকে সাময়িক সমস্যা সমাধানে কিছু পরামর্শ দেন এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত জাতের বীজ সংগ্রহ করতে বলেন।

ক. ইন্টারনেট কী?

খ. ব্যপ্তি সনাক্তকরণের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বর্ণিত কৃষাণী তার সমস্যা কোন প্রযুক্তির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে অবগত করেন- ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ প্রদানের ক্ষেত্রে ICT এর সাম্প্রতিক প্রবণতার সম্পর্ক বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 119Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ছোট্ট গ্রামের আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষকের শিখিয়ে দেয়া কৌশলে আলিম এখন ঘরে বসেই নিজের প্রয়োজনীয় সকল তথ্য ল্যাপটপ ব্যবহার করে পেয়ে যায়। সে তার বাবাকে সবজি ক্ষেতের ক্ষতিকর কীটপতঙ্গ দমনে করণীয় সম্পর্কে তথ্য সরবরাহ করে দেয়। প্রযুক্তির সহায়তায়। গত কয়েকদিন আগে বাংলাদেশ টেলিভিশনের একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে এই গ্রামের মানুষ নিজের গ্রামে বসেই সরাসরি অনুষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে। এর উপকারিতা লক্ষ করে গ্রামের চেয়ারম্যান প্রতিমাসে ঢাকায় থাকা তার কয়েকজন পরিচিত ডাক্তার বন্ধুদের থেকে গ্রামের মানুষের জন্য অনুরূপ সেবা গ্রহণের ব্যবস্থা করে দেয়।

ক. টেলিমেডিসিন

খ. বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা- ব্যাখ্যা করো ।

গ. উদ্দীপকে আলিম কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে চেয়ারম্যানের গৃহীত ব্যবস্থা জীবনযাত্রার মান। উন্নয়নে কতটুকু সহায়ক? বিশ্লেষণ করো।

মুজিবুর স্যার
Views: 65Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

jYeHxLV3

'খ' ডিজিটাল মেলায় একটি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় কোনরূপ তথ্যসূত্র উল্লেখ ব্যতিত এবং কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই কিছু ছবি, অডিও, ভিডিও এবং তথ্য ব্যবহার করে। বিচারকগণ বিষয়টির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করলে সে এ বিষয়টি জানতো না বলে দুঃখ প্রকাশ করে।

ক. বায়োইনফরমেটিক্স কাকে বলে?

খ. চিকিৎসা সেবায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।

গ. দৃশ্যকল্প ১ এ কোন প্রযুক্তির প্রতি ইংগিত প্রদান করা হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. দৃশ্যকল্প ২ অনুযায়ী 'খ' এর আচরণ তথ্য প্রযুক্তির নৈতিকতার আলোকে মূল্যায়ন কর।

মুজিবুর স্যার
Views: 634Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রসুল্লাবাদ ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রটি এখন খুব জনপ্রিয়। সত্তোরোর্ধ আমেনা বেগম তার প্রবাসী ছেলে, ছেলের বউ ও নাতি- নাতনীকে সরাসরি দেখে কথা বলে এসেছেন। জরুরী একটি কাগজ স্ক্যান করে মুহূর্তে পাঠানো হলো শফিকের কাছে। এসব দেখে বৃদ্ধ জব্বার আলী বলে, “তাজ্জব ব্যাপার! আমাদের সময় চিঠি আসতেই লাগত সাতদিন।” উক্ত গ্রামের রাহেলা বিএ পাস করেও কোন চাকুরি না পেয়ে হতাশাগ্রস্ত। একদিন তার কলেজ শিক্ষক তাকে প্রশিক্ষণ গ্রহণ করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নারী উদ্যোক্তা হতে পরামর্শ দিলেন।

ক. ন্যানোটেকনোলজি কী?

খ. ই-কমার্স পণ্যের ক্রয়-বিক্রয়কে কিভাবে সহজ করেছে? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট কোন উপাদানটির প্রভাব লক্ষ করা যায়। ব্যাখ্যা কর।

ঘ. রাহেলার সমস্যা সমাধানে প্রদত্ত পরামর্শের কার্যকারিতা বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 461Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সাব্বির ও আসিফ দুই বন্ধু। পড়াশুনা শেষ করে সাব্বির নিজে একটি ব্যবসা শুরু করল। ব্যবসার পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় ও অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজস্ব ওয়েবসাইট ও ই-মেইল একাউন্ট খুলে পণ্য দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে অল্প সময়ে সে ব্যবসায় উন্নতি ও খ্যাতি অর্জন করে। অপর দিকে আসিফ চাকুরি না পেয়ে দীর্ঘদিন বেকার থেকে অবশেষে তার বন্ধুর পরামর্শ স্থানীয় যুব-উন্নয়ন কেন্দ্র থেকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে বিশেষ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। আসিফের সফলতায় অনুপ্রাণিত হয়ে আশেপাশের বেকার যুবকরা আসিফকে অনুসরণ করতে আগ্রহী হলো।

ক. ক্রায়োসার্জারি কী?

খ. আজকাল ঘরে বসে কেনাকাটা অধিকতর সুবিধাজনক"- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের আলোকে সাব্বিরের ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাখ্যা কর।

ঘ. "বাংলাদেশের যুব সমাজের বেকারত্ব দূরীকরণে আসিফ অনুকরণীয় দৃষ্টান্ত"- উদ্দীপকের আলোকে উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 292Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

এম.এস.সি. পাশ করার পর শফিক একদিন তার সহপাঠি শাহিনের কলাবাগানের বাসায় যায়। উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য সে জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী সে শাহীনের ল্যাপটপ থেকে মোবাইলে নিয়ে নেয়। উল্লেখ্য যে, শফিকের মোবাইলটি ইন্টারনেট সাপোর্ট করে না। শফিক পত্রিকায় পড়ল যে, বড়পুকুরিয়া কয়লা খনিতে কাজ করার সময় কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। সে শাহিনের বাসা থেকে স্বল্প দূরত্ব অতিক্রমের পথে বারটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল আটকা পড়ে। এসব সমস্যা সমাধানে সে প্রোগ্রাম নিয়ন্ত্রিত কম্পিউটার নির্ভর যন্ত্রের কথা চিন্তা করল। তখন সে উত্ত প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশের কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেয়।

ক. আউটসোর্সিং কী?

খ. ‘‘হ্যান্ড জিওমেট্রি ব্যবহার করে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়”-ব্যাখ্যা কর।

গ. শফিক কোন পদ্ধতি অবলম্বন করে ডেটা গ্রহণ করেছিল? ব্যাখ্যা কর।

ঘ. শফিকের উচ্চতর ডিগ্রী অর্জনের বিষয় নির্বাচনের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 151Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

পদার্থবিজ্ঞানী ড. চৌধুরী তার ল্যাবরেটরীতে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করেন। একই ল্যাবরেটরীর অন্যকক্ষে প্রবেশ করার সময় সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। একদিন তিনি এক চিকিৎসকের নিকট গালের আঁচিল অপারেশনের জন্য গেলেন। চিকিৎসক তাকে স্বল্প সময়ে 140°C তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। তৎক্ষণাৎ তিনি তার ল্যাবরেটরীতে ফিরে এসে কাজ শুরু করলেন।

ক. ভিডিও কনফেরেন্সিং কী?

খ. "ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায়”- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বর্ণিত চিকিৎসায় চিকিৎসক কোন পদ্ধতি ব্যবহার "করলেন? ব্যাখ্যা কর।

ঘ. ড. চৌধুরীর ল্যাবরেটরীতে প্রবেশের প্রক্রিয়ান্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 427Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

পলাশ প্রত্যন্ত গ্রামে তার মাকে টাকা পাঠাতে ভোগান্তিতে পড়েন। বিষয়টি বন্ধু শিমুলের সাথে আলোচনা করলে সে জানায় মানি অর্ডারের মাধ্যমে তার মার কাছে সে টাকা প্রেরণ করে। কিন্তু পলাশ আরও দ্রুত গতিতে টাকা প্রেরণের ইচ্ছা প্রকাশ করলে শিমুল অন্য একটি দ্রুততর পদ্ধতির কথা বলেন যার মাধ্যমে পলাশ মাকে টাকা পাঠান।

ক. ন্যানোটেকনোলজি কী?

খ. রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে ব্যবহৃত পলাশের প্রযুক্তিটিতে ICT এর কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে বর্ণনা কর।

ঘ. পলাশ ও শিমুলের টাকা পাঠানোর পদ্ধতির তুলনামূলক চিত্র বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 226Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রহিম গ্রাম থেকে ঢাকায় আসে। বন্ধু করিম তাকে নিয়ে একটি বহুজাতিক কোম্পানিতে যায়। সেখানে প্রবেশের জন্য আঙ্গুল ব্যবহৃত হয়। এরপর তারা একটি হাসপাতালে গিয়ে দেখল সেখানে স্প্রে করে শৈল্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপর তারা শিশুপার্কে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে অনেকক্ষণ মজা করে ড্রাইভিং করে।

ক. তথ্য প্রযুক্তি কী?

খ. ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য তথ্য প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে শিশুপার্কে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বহুজাতিক কোম্পানির অফিস ও হাসপাতালে ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে বহুল ব্যবহৃত প্রযুক্তি কোনটি- মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 577Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

উন্নত বিশ্বের জনৈক রাজনৈতিক ব্যক্তিত্ব কারা অন্তরীণ থাকা অবস্থায় বিশেষ প্রক্রিয়ায় লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তাছাড়া অন্য সহযোগীদের সাথেও তিনি সর্বদা সুসম্পর্ক বজায় রাখতেন।

ক. ইন্টারনেট কী?

খ. রোবটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কিভাবে সহজ করেছে?

গ. উদ্দীপকের আলোকে সুসম্পর্ক বজায় রাখতে বর্তমান প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত কারাবাসে বা দূরে থেকে ডিগ্রী অর্জনের সাথে একজন নিয়মিত শিক্ষার্থীর শিক্ষা অর্জনের প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 508Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রাজুর বাবা যে অফিসে কাজ করেন সেখানে গাড়ী চালনার প্রাক প্রশিক্ষণ দেওয়ার প্রযুক্তিগত সুবিধা আছে। একদিন বাবার অফিসে গিয়ে রাজু দরজায় হাত দিতে গেলেই এলার্ম বেজে উঠে। কিন্তু বাবা এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায়।

ক. প্লেজিয়ারিজম কী?

খ. কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটি নতুন মৌলিক গবেষণা পরিকল্পনা সম্ভব নয়- ব্যাখ্যা কর।

গ. রাজুর বাবা দাঁড়ালে দরজাটি খুলে রাজু দাঁড়ালে খুলল না কেন? ব্যাখ্যা কর।

ঘ. আধুনিক জীবনের নিরাপত্তায় উদ্দীপকের প্রযুক্তি দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 191Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ড. করিম তাঁর চেম্বারে প্রবেশের সময় দরজার বাটনে বৃদ্ধাঙ্গুল রাখলে দরজা খুলে যায়। তাঁর বন্ধু বিজ্ঞানী রফিক ল্যাবে প্রবেশের সময় সেন্সরের দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে যায়। অতঃপর একদিন তাঁরা বাড়িতে বসে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পরে গাড়ি ছাড়াই ড্রাইভিং-এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

খ. নিম্ন তাপমাত্রায় অসুস্থ টিস্যুর জীবাণু কিভাবে ধ্বংস যায়? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপক অনুসারে বাড়িতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

ঘ. চেম্বারে ও ল্যাবে প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 214Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিমন দেশী বরই এর আকার ও মিষ্টতার উপর দীর্ঘ দুই বছর যাবৎ গবেষণা করছে। সে বরই এর আকার ও মিষ্টতার বৈশিষ্ট্যবাহক ক্রোমোজোমের অভ্যন্তরে কিছু পরিবর্তন ঘটিয়ে খুবই আনন্দিত। তার আবিষ্কার বিভাগীয় প্রধানকে জানানোর জন্য তাঁর বাসায় যায়। বাসার সামনে যেতেই মনুষ্য সদৃশ একটি যন্ত্র তাকে বলল, “আপনাকে স্বাগতম”। ড্রয়িং রুমে বসে লিমন পত্রিকা পড়ে জানতে পারল বড় পুকুরিয়া কয়লা খনিতে দূর্ঘটনায় কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এ সমস্যা সমাধানে লিমন এরূপ যন্ত্র ব্যবহারের কথা চিন্তা করল।

ক. বায়োইনফরমেটিক্স কী?

খ. “ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রেরিতে পড়াশুনা করা যায়”- ব্যাখ্যা কর।

গ. লিমন তার গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের যন্ত্রটিতে ব্যবহৃত প্রযুক্তিটি শিল্প কারখানায় পণ্য উৎপাদনে ভূমিকা রাখবে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 560Answers: 0Bookmarks: 0Asked to solve: 0