মুজিবুর স্যার

রসুল্লাবাদ ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রটি এখন খুব জনপ্রিয়। সত্তোরোর্ধ আমেনা বেগম তার প্রবাসী ছেলে, ছেলের বউ ও নাতি- নাতনীকে সরাসরি দেখে কথা বলে এসেছেন। জরুরী একটি কাগজ স্ক্যান করে মুহূর্তে পাঠানো হলো শফিকের কাছে। এসব দেখে বৃদ্ধ জব্বার আলী বলে, “তাজ্জব ব্যাপার! আমাদের সময় চিঠি আসতেই লাগত সাতদিন।” উক্ত গ্রামের রাহেলা বিএ পাস করেও কোন চাকুরি না পেয়ে হতাশাগ্রস্ত। একদিন তার কলেজ শিক্ষক তাকে প্রশিক্ষণ গ্রহণ করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নারী উদ্যোক্তা হতে পরামর্শ দিলেন।ক. ন্যানোটেকনোলজি কী?খ. ই-কমার্স পণ্যের ক্রয়-বিক্রয়কে কিভাবে সহজ করেছে? ব্যাখ্যা কর।গ. উদ্দীপকে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট কোন উপাদানটির প্রভাব লক্ষ করা যায়। ব্যাখ্যা কর। ঘ. রাহেলার সমস্যা সমাধানে প্রদত্ত পরামর্শের কার্যকারিতা বিশ্লেষণ কর।

Loading answers...