Questions in this chapter

HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

মাহফুজা ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। অ্যাটেনডেন্ট মাহফুজার আঙুলের ছাপ নিয়ে কম্পিউটারে তার নাম- নিবন্ধন করলো। ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করলেন এবং সপ্তাহ খানেক পর আবার দেখা করতে বললেন। মাহফুজা সপ্তাহ খানেক পর আবার ডাক্তারের নিকট গেলে ডাক্তার মাহফুজার আঙুলের ছাপ নিয়ে কম্পিউটার দেখে কম ফি ধার্য করলেন। এখানে উল্লেখ্য যে, ডাক্তার নতুন রোগীর তুলনায় পুরাতন রোগীর জন্য কম ফি নেন।

ক. ন্যানোটেকনোলজি কী?

খ. “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব”- ব্যাখ্যা করো।

গ. মাহফুজার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।

ঘ. ডাক্তারের ফি কম নিয়ে সঠিক চিকিৎসা প্রদানের বিষয়টি বিশ্লেষণ করো।

আসাদুজ্জামান স্যার
Views: 634Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

আমার বন্ধু ডাঃ এনাম ফ্রান্সে গেছে ট্রেনিং এ। ভাইবারে সে বলল ফ্রান্সের সব কাজে ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়। সেখানে ট্রেনিং সেন্টারে প্রবেশ করতে লাগে সুপারভাইজারের আঙুলের ছাপ এবং অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ। আমি বললাম “বেশ মজাই তো” সে আরও বলল “গতকাল স্থানীয় বিনোদন পার্কে গিয়ে মাথায় হেলমেট ও চোখে বিশেষ চশমা দিয়ে চাঁদে ভ্রমণের অনুভূতি অনুভব করেছি।”

ক. ক্রায়োসার্জারি কী?

খ. ''স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের মাধ্যম"-ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের আলোকে চাঁদে ভ্রমণের প্রযুক্তিটি বর্ণনা কর।

ঘ. উদ্দীপকে ট্রেনিং সেন্টার ও অপারেশন থিয়েটারে ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি আমাদের দেশে বহুল ব্যবহৃত বিশ্লেষণপূর্বক মতামত দাও।

আসাদুজ্জামান স্যার
Views: 617Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

উৎপল প্রত্যন্ত গ্রামে মানি অর্ডারের মাধ্যমে তার মার কাছে টাকা প্রেরণ করে। কিন্তু টাকা পেতে মাকে সপ্তাহ খানেক অপেক্ষা করতে হয়। উৎপল দ্রুত গতিতে টাকা প্রেরণের জন্য তার বন্ধু রোকনের পরামর্শ চাইলে রোকন অন্য একটি দ্রুততম পদ্ধতির কথা বলেন যার মাধ্যমে উৎপল পরবর্তীতে মাকে টাকা পাঠান।

ক. ন্যানো প্রযুক্তির জনক কে?

খ. রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে ব্যবহৃত উৎপলের প্রযুক্তিটিতে ICT এর কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উৎপলের প্রাথমিক ও পরবর্তীতে টাকা পাঠানোর পদ্ধতির তুলনামূলক চিত্র বিশ্লেষণ করো।

আসাদুজ্জামান স্যার
Views: 339Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

ডাঃ নিলয় ব্রেইন ক্যান্সার নিরাময়ে শীতল আর্গন গ্যাস ব্যবহারের চিকিৎসা পদ্ধতি প্রয়োগের জন্য অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড অপারেশন সম্পন্ন করেন।

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

খ. আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লেখ।

গ. ডাঃ নিলয়ের চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা কর।

ঘ. ডাঃ নিলয়ের অপারেশনের অভিজ্ঞতা লাভের পরিবেশের প্রভাব বিশ্লেষণ কর।

আসাদুজ্জামান স্যার
Views: 899Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রাবন্দর উদ্বোধন করেন। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে ABC কলেজের পরিচালনার পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে। যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে।

ক. ই-কমার্স কী?

খ. শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব'- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে সমুদ্রবন্দর উদ্বোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটির সুবিধাগুলো কি কি? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে কম সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের ক্ষেত্রে কোনটির প্রাধান্য দেওয়া কলেজের জন্য বেশি যুক্তিযুক্ত হবে? – বিশ্লেষণ কর।

আসাদুজ্জামান স্যার
Views: 689Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

বাংলাদেশ পাসপোর্ট অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির জন্য ডিজিটাল পদ্ধতিতে আবেদনকারীর আঙুলের ছাপ, সিগনেচার এবং মুখমণ্ডলের ছবি সংগ্রহ করে ডেটাবেজে সংরক্ষণ করে। কিছু ব্যক্তি নকল পাসপোর্ট তৈরির জন্য পাসপোর্ট অফিসের ডেটাবেজ হ্যাক করার চেষ্টা করে।

ক. VIRUS -এর পূর্ণরূপ কী?

খ. ''বিশ্বগ্রাম কর্মসংস্থানের সৃষ্টি করছে"- ব্যাখ্যা করো।

গ. পাসপোর্ট অফিসে ডেটা সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের কর্মকাণ্ড থেকে তাদের মনোভাব মূল্যায়ন করো।

আসাদুজ্জামান স্যার
Views: 662Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

সজিব নিজের কম্পিউটার ব্যবহার করে বহিবিশ্বের বিভিন্ন অনুষ্ঠান দেখেন এবং প্রবাসী ছেলের সাথে কথা বলেন। জামাল তার প্রয়োজনীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সেবা কৃষিবিদদের নিকট থেকে সজিব সাহেবের মাধ্যমে সংগ্রহ করেন। সজিবের মেয়ে প্রান্তি কম্পিউটারের মাধ্যমে বিদেশি লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে এবং ঘরে বসে একটি বিদেশি ডিগ্রি অর্জন করে।

ক. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

খ. প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

গ. সজিবের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট কোন উপাদানগুলো প্রতিফলিত হয়েছে— ব্যাখ্যা করো।

ঘ. আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় প্রান্তির শিক্ষামূলক কর্মকান্ডের প্রভাব বিশ্লেষণ করো।

আসাদুজ্জামান স্যার
Views: 234Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

আসিফ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পায়। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমেরিকাতে যাওয়া সম্ভব হয় নি। অতঃপর বাংলাদেশে বসেই অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করল। আসিফ পড়াশুনার ফাঁকে ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে। ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয়। তার বন্ধু মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়।

ক. ন্যানোটেকনোলজি কী?

খ. নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।

গ. আসিফের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন কীভাবে সম্ভব হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের আলোকে আসিফ ও মনির এর আর্থিক সচ্ছলতার কারণ তুলনামূলক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।

আসাদুজ্জামান স্যার
Views: 847Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

কম্পিউটার বিজ্ঞানের ছাত্র অনি বাল্য বিবাহ ও যৌতুকের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণধর্মী লেখা অনলাইনে প্রকাশ করে। তার বন্ধু সৌরভ অনাথ মেয়েদের প্রোফাইল একটি ওয়েব সাইটে প্রকাশ করে তাদের বিয়ের ব্যবস্থা করে। তাদের অপর বন্ধু শিশির বন্ধুদের অনুমতি না নিয়ে তাদের পারিবারিক প্রোগ্রামে ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়।

ক. রোবটিক্স কী?

খ. "Finger Print" একটি প্রচলিত Biomatrics পদ্ধতি ব্যাখ্যা করো।

গ. অনির কার্যক্রমের সাথে যুক্ত বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদানগুলো ব্যাখ্যা করো।

ঘ. সৌরভ ও শিশিরের কার্যক্রমে ICT ব্যবহারে নৈতিকতার প্রভাব বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও।

আসাদুজ্জামান স্যার
Views: 433Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

অনাথ শিশু সুমিকে কানাডার এক ধনাঢ্য দম্পত্তি দত্তক হিসেবে নিয়ে যায়। গত বছর সে বাংলাদেশে এসে ময়মনসিংহে তার মায়ের খোঁজ পায়। কথোপকথনের এক পর্যায়ে মা সুমিকে জিজ্ঞাসা করেন, তুমি কি করো? সুমি বলে, আমি নভোচারী। মা জিজ্ঞাসা করলেন, তুমি কতবার মহাশূন্যে গিয়েছো। সুমি উত্তর দিল- একবারও না। ধনাঢ্য দম্পত্তি সুমির প্রকৃত মা নির্ণয়ের জন্য একধরনের প্রযুক্তির আশ্রয় নেয়।

ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

খ. তথ্য প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক— বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকের আলোকে সুমির মায়ের পরিচয় নিশ্চিত করার পদ্ধতিটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের কোন প্রযুক্তির কল্যাণে সুমি তার জীবনে স্বার্থকতা লাভ করেছে- বিশ্লেষণ করো।

আসাদুজ্জামান স্যার
Views: 54Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরণ
View

সিরাজ মিয়া তার ১০ বিঘা জমিতে একটি লিচু বাগান তৈরি করলেন। এতে উন্নত জাতের উচ্চফলনশীল লিচুর গাছ লাগানো হয়েছে, এজন্য তিনি স্থানীয় কৃষিসম্প্রসারণ কর্মকর্তার সাথে আলোচনা করে উন্নতজাতের লিচু গাছ সম্পর্কে পরামর্শ গ্রহণ করেছিলেন। এছাড়া সিরাজ মিয়া প্রযুক্তির সাহায্যে লিচু গাছের পরিচর্যা, রোগ বালাই, প্রয়োজনীয় সারের প্রয়োগ মাত্রা সম্পর্কে জ্ঞান লাভ করেন। তিনি স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশে লিচু রপ্তানী করতে চান।

ক. স্মার্ট হোম কী?

খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম- ব্যাখ্যা করো।

গ. সিরাজ মিয়ার প্রযুক্তিটি কোন ধরনের প্রযুক্তি— ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রযুক্তিটি কীভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারে? বিশ্লেষণ করো।

আসাদুজ্জামান স্যার
Views: 199Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

o8an9TLK

ক. ন্যানোটেকনোলজি কী?

খ. বহিঃত্বকে কোন সার্জারি ক্রমশ জনপ্রিয় হচ্ছে ব্যাখ্যা কর।

গ. দৃশ্যকল্প-১ এ তথ্য-প্রযুক্তির কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. তথ্য-প্রযুক্তি ধারণায় দৃশ্যকল্প-২ অর্জন দৃশ্যকল্প-১ ছাড়া সম্ভব নয় ব্যাখ্যা কর।

মুজিবুর স্যার
Views: 259Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

মনির সাহেব একজন চাউলকল ব্যবসায়ী। 'গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে চাউলকলগুলি অবস্থিত।' গাইবান্ধার চাউলকল পরিদর্শনে গিয়ে একজন গুরুতর অসুস্থ কর্মচারীকে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেন। তিনি ব্যস্ত ব্যবসায়ী তাই নিজ কার্যালয়ে বসেই কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি এবং কর্ম পরিবেশ মনিটরিং করে থাকেন। মনির সাহেব তাৎক্ষণিক প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে স্ব-স্ব অবস্থানে থেকে সভা, সেমিনার করেন। তার নিজস্ব ওয়েবপেইজ আছে। তিনি দ্রুত তথ্য আদান-প্রদান করেন। পাশাপাশি অফিসে বসেই কাঁচামাল করা ও উৎপাদিত পণ্য বিক্রয় করে লাভবান হচ্ছেন।

ক. বিশ্বগ্রাম কী?

খ. নিরাপত্তা ব্যবস্থার সাথে ICT এর সাম্প্রতিক প্রবণতার কোন উপাদানটি সম্পর্কযুক্ত ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে মনির সাহেব ICT নির্ভর কোন চিকিৎসা পদ্ধতির সুবিধা নিয়েছেন? ব্যাখ্যা কর।

ঘ. মনির সাহেবের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার প্রভাব উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

মুজিবুর স্যার
Views: 191Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

মিসবাউর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানকে কম্পিউটার প্রযুক্তির আওতায় এনেছেন। তার প্রতিষ্ঠানে প্রবেশ করার সময় একটি বাটনে বৃদ্ধাঙ্গুল রাখলে দরজা খুলে যায়। ফলে যে কেউ ইচ্ছমতো সেখানে প্রবেশ করতে পারে না এবং কর্মচারীদের সঠিক সময়ে অফিসে প্রবেশ নিশ্চিত হওয়ায় ব্যবসার লাভ অনেক বেড়েছে। প্রতিদ্বন্দ্বী গ্রুপ বিশেষ প্রক্রিয়ায় ব্যবসা সংক্রান্ত গোপনীয় তথ্য সংগ্ৰহ করায় তার ব্যবসা হুমকির মুখে পড়ে। এ অবস্থায় তিনি অফিসের কম্পিউটার ব্যবস্থার পরিবর্তন করে শক্তিশালী পাসওয়ার্ড ও রেজিস্টার্ড অপারেটিং সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেন।

ক. আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স কী?

খ. নিম্ন তাপমাত্রায় অসুস্থ্য টিস্যুর জীবাণু কিভাবে ধ্বংস করা যায় ব্যাখ্যা কর।

গ. উদ্দীপক অনুসারে প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রবেশ প্রক্রিয়াটির ব্যাখ্যা কর।

ঘ. প্রতিদ্বন্দ্বী গ্রুপের কর্মকাণ্ডের ধরন উল্লেখপূর্বক এর প্রেক্ষিতে মিসবাউর রহমানের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 739Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

মিফতা "মনবসু" স্কলারশীপ পেয়ে জাপানে চলে যায়। সে সেখানে তার ইউনিভার্সিটির ল্যাবে প্রবেশের সময় সেন্সরের দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে যায়। প্রবাস জীবনে থাকাকালীন বন্ধু-বান্ধবসহ আত্মীয় স্বজনদের সাথে সে প্রায়ই কুশল বিনিময় করে। কিন্তু এতে তার মন ভরে না। তার মনে হয় “শুধু কথায় কি ভরে মন, যদি না হয় দর্শন।” আধুনিক তথা প্রযুক্তির কল্যাণে তার যে প্রত্যাশাও অনেকটা পূরণ হয়েছে।

ক. বায়োইনফরমেটিক্স কী?

খ. “বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব”- ব্যাখ্যা কর।

গ. মিফতার ল্যাবে প্রবেশের পদ্ধতিটি ব্যাখ্যা কর।

ঘ. যোগাযোগের কোন মাধ্যম ব্যবহার মিফতার প্রত্যাশা পূরণে সর্বাধিক ভূমিকা রেখেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 372Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বিখ্যাত শল্য চিকিৎসক প্রফেসর ডা: চৌধুরী সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী নাগরিক। দেশে-বিদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি তার ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে বাস্তবে অনুভূতি সৃষ্টি করে শিক্ষার্থীদের হার্টের অপারেশন বোঝান। জনাব মাসুদ একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের অধিকর্তা। হঠাৎ তার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লে তিনি খুব বিচলিত হন। তথ্য প্রযুক্তির কল্যাণে ডা: চৌধুরীর সাথে দ্রুত যোগাযোগ করেন এবং রোগীর সমস্ত বিবরণ ও রিপোর্ট পাঠান। ডা: চৌধুরী সিঙ্গাপুরে অবস্থান করেই প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করে।

ক. বিশ্বগ্রাম কী?

খ. পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে? ব্যাখ্যা কর।

গ. প্রফেসর ডাঃ চৌধুরীর পাঠদান পদ্ধতি ব্যাখ্যা কর।

ঘ. সন্তানের চিকিৎসায় জনাব মাসুদ এর পদক্ষেপ এ দেশের ভুক্তভোগী জনগণের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত- উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 689Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রায়হান সাহেব নিজের ল্যাপটপ ব্যবহার করেই বহিবিশ্বের বিভিন্ন অনুষ্ঠান দেখেন এবং আমেরিকা প্রবাসী ছেলের সাথে প্রতিদিন কথা বলেন। প্রতিবেশী দবির তার প্রয়োজনীয় কৃষি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সেবা কৃষিবিদদের নিকট থেকে রায়হান সাহেবের মাধ্যমে সংগ্রহ করেন। রায়হান সাহেবের মেয়ে লিজা ল্যাপটপের মাধ্যমেই বিদেশি লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্ৰহ -করে এবং ঘরে বসেই ১টি বিদেশী ডিগ্রি অর্জন করেন।

ক. ইলেকট্রনিক মেইল বা ই-মেইল কী?

খ. টেলিমেডিসিন এক ধরনের সেবা— ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে রায়হান সাহেবের ক্ষেত্রে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট কোন উপাদানটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. আমাদের দেশের শিক্ষায় উদ্দীপকে বর্ণিত লিজার কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 94Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সীমা তার কলেজে শিক্ষার উপকরণ হিসেবে কম্পিউটার মডেম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করছে। এর ফলে সে দেশ- বিদেশের বিভিন্ন শিক্ষা বিষয়ক তথ্য জানতে পারছে ও উপকৃত হচ্ছে। রাতে সে তার মায়ের সাথে টিভিতে একটি কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখছিল। সীমা ভাবল, প্রান্তিক কৃষক তাদের সমস্যা নিয়ে সরাসরি বিশেষজ্ঞ কৃষিবিদের সাথে আলোচনা করে সমাধান পেলে ভাল হতো।

ক. হ্যাকিং কী?

খ. বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে উল্লিখিত উপকরণগুলো ব্যবহার করে শিক্ষার্থীরা কীভাবে উপকৃত হচ্ছে?

ঘ. উদ্দীপকের সীমার ভাবনার সমাধান কি সম্ভব? বিশ্লেষণসহ তোমার মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 643Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

তুলি ত্বকের সমস্যার জন্য ডাক্তারের নিকট গেল। ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করলেন। ডাক্তার নতুন রোগীর তুলনায় পুরাতন রোগীর জন্য কম ফি নেন। ডাক্তার তুলির আঙ্গুলের ছাপ নিয়ে কম্পিউটার দেখে কম ফি ধার্য্য করলেন।

ক. ভার্চুয়াল রিয়েলিটি কী?

খ. অডিও এবং ভিডিও তথ্য আদান-প্রদান কোনটিতে ডেটা স্পীড বেশি প্রয়োজন - ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের তুলির সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের ডাক্তার ফি কম নিয়ে সঠিক চিকিৎসা প্রদানের বিষয়টি বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 89Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী সালমান খানের জনপ্রিয় অনলাইনভিত্তিক শিক্ষামূলক সাইট হলো একটি জনপ্রিয় www.khanacademy.org। ই-লার্নিং পদ্ধতিতে বিভিন্ন বিষয়ের উপর- ৩১০০-এর বেশি ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করেছেন সালমান খানের খান একাডেমি। বর্তমানে অনলাইনে এই একাডেমির শিক্ষার্থীর সংখ্যা লক্ষ লক্ষ। অনলাইনভিত্তিক এই ব্যবস্থায় শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা পেতে পারে। অনুরূপভাবে বাংলাদেশেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষার্থীদের জন্য www.shikkha.org নামে একটি ওয়েবসাইট চালু হচ্ছে।

ক. ই-কমার্স কী?

খ. ডিজিটাল ক্লাস তৈরি করার জন্য কি কি প্রয়োজন?

গ. উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটটির মতো www.shikkha.org নামে এরকম একটি সাইট তৈরি করার জন্য কি কি প্রয়োজন তা ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে বর্ণিত শিক্ষা পদ্ধতি কীভাবে নিরক্ষরতা দূরীকরণে ব্যবহৃত হতে পারে সে সম্পর্কে তোমার নিজস্ব মতামত ব্যক্ত কর।

মুজিবুর স্যার
Views: 747Answers: 0Bookmarks: 0Asked to solve: 0