মুজিবুর স্যার

বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিমন দেশী বরই এর আকার ও মিষ্টতার উপর দীর্ঘ দুই বছর যাবৎ গবেষণা করছে। সে বরই এর আকার ও মিষ্টতার বৈশিষ্ট্যবাহক ক্রোমোজোমের অভ্যন্তরে কিছু পরিবর্তন ঘটিয়ে খুবই আনন্দিত। তার আবিষ্কার বিভাগীয় প্রধানকে জানানোর জন্য তাঁর বাসায় যায়। বাসার সামনে যেতেই মনুষ্য সদৃশ একটি যন্ত্র তাকে বলল, “আপনাকে স্বাগতম”। ড্রয়িং রুমে বসে লিমন পত্রিকা পড়ে জানতে পারল বড় পুকুরিয়া কয়লা খনিতে দূর্ঘটনায় কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এ সমস্যা সমাধানে লিমন এরূপ যন্ত্র ব্যবহারের কথা চিন্তা করল।ক. বায়োইনফরমেটিক্স কী?খ. “ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রেরিতে পড়াশুনা করা যায়”- ব্যাখ্যা কর। গ. লিমন তার গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের যন্ত্রটিতে ব্যবহৃত প্রযুক্তিটি শিল্প কারখানায় পণ্য উৎপাদনে ভূমিকা রাখবে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও।

Loading answers...