মুজিবুর স্যার

কাজল কম্পিউটারে প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্যকেন্দ্র থেকেই সে তার যাবতীয় তথ্য, ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরির খবর এসব তথ্য কেন্দ্রের মাধ্যমে কারা সহজেই পেয়ে যায় এবং এভাবেই সে একদিন মালয়েশিয়ার একটি কলসেন্টারে চাকুরি পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকী জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুনা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি.এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।ক. WWW কী?খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম- ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর। ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভুমিকা পালন করেছে- তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।

Loading answers...