Questions in this chapter

HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

শাকিল একজন তুখোর দাবা খেলোয়াড় এবং সে ছিল তার বিশ্ববিদ্যালয়ের দাবাতে চ্যাম্পিয়ন। কিন্তু জাপান থেকে তার বন্ধু ফয়েজের নিয়ে আসা একটি কম্পিউটারের সাথে খেলতে গিয়ে শাকিল হেরে গেল। দাবার চাল দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারের বিশ্লেষণী ক্ষমতা ও বুদ্ধিমত্তা শাকিলকে অবাক করলো। শাকিল দাবা খেলায় আরও ভালো হওয়ার জন্য ফয়েজের কম্পিউটারকেই ব্যবহার করার সিদ্ধান্ত নিলো। ফয়েজ তার জাপান ভ্রমণকালে হোটেলে খেতে গিয়ে লক্ষ করলো মানব সদৃশ কিছু যন্ত্র তাকে খাবার সরবরাহ করছে। এমন কি সে যে বাসাতে ছিলো সেখানেও ঐরকম কিছু যন্ত্র গৃহস্থালীর সমস্ত কাজ সম্পন্ন করছে। বিষয়টি তাকে অত্যন্ত চমৎকৃত করলো।

ক. ক্রায়োসার্জারি কী?

খ. হ্যাকিং এর সাথে নৈতিকতার সম্পর্ক ব্যাখ্যা কর।

গ. শাকিলের কম্পিউটার ব্যবহার তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার কোন দিকটি প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।

ঘ. সমাজ জীবনে আইসিটির সাম্প্রতিক প্রবণতার প্রভাব উদ্দীপকে বর্ণিত ফয়েজের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ কর।

মুজিবুর স্যার
Views: 408Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

গ্রামীণফোন ও স্থানীয় উদ্যোক্তাদের অংশীদারিতের মাধমে স্থাপিত “গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার” এর মাধ্যমে সারাদেশের সাধারণ মানুষ ইন্টারনেট, ই-মেইল, টেলিফোন, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি নানা ধরনের অত্যাধুনিক তথ্য সেবা গ্রহণ করতে পারেন। জি.এস.এম. এসোসিয়েশনের কারিগরী সহযোগীতা স্থাপিত জিপিসিআইসি গুলোতে আছে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ওয়েব ক্যাম ইত্যাদি ছাড়া ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য রয়েছে এজ্‌ (EDGE) কানেকটিভিটি।

ক. সফটওয়্যার পাইরেসি কী?

খ. শ্রেণিকক্ষে পাঠদান সহজতর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লিখ।

গ. উদ্দীপকে বর্ণিত সেবা কেন্দ্র ব্যবহার করে কৃষি ক্ষেত্রে শস্য নির্বাচন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সামগ্রিক প্রক্রিয়ায় একজন কৃষক কীভাবে উপকৃত হতে পারেন?

ঘ. উদ্দীপকে বর্ণিত সেবা কেন্দ্রগুলো জাতীয় উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে তা আলোচনা কর।

মুজিবুর স্যার
Views: 172Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

একটি বেসরকারি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন শাখা ব্যবস্থাপকদের জন্য ভিডিও কনফারেন্সিং এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সামগ্রিক প্রযুক্তিগত বিষয়ে বিস্তারিত জানতে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধানের মনোযোগ আকর্ষণ করেন। এরপর উক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় উপাদানসমূহের নাম এবং ভিডিও কনফারেন্সিং এর সামগ্রিক প্রযুক্তিগত প্রক্রিয়াটি ব্যবস্থাপনা পরিচালকের কাছে বিশদভাবে ব্যাখ্যা করেন। এছাড়াও তিনি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বিষয়ে ব্যাখ্যা করেন।

ক. ভার্চুয়াল রিয়ালিটি কী?

খ. রোবটিক্সের গুরুত্ব বর্ণনা কর।

গ. উদ্দীপকের বর্ণিত কনফারেন্সিং ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসাসেবায় কীভাবে ভূমিকা পালন করতে পারে?

ঘ. আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত ফান্ড ট্রান্সফার ব্যবস্থার ভূমিকা মূল্যায়ন কর।

মুজিবুর স্যার
Views: 207Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বিনোদনের জন্য কম্পিউটার গেমস ছোট বড় সকলের কাছেই জনপ্রিয়। এসব গেমস এর অনেকগুলো অনলাইনে বসেই খেলা যায়, আবার কিছু গেমস ডাউনলোডের পর ইন্সটল করে খেলতে হয়। সাধারনত অনলাইন গেমস্ গুলোতে ইন্সটলের প্রয়োজন হয় না। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি প্রয়োগ করার ফলে অনেক গেমেই ৰাস্তবতার ছোঁয়া পাওয়া যায়। মিফতাহ এবং মিসবাহ দুজনেই অনলাইনে এ সকল গেম খেলতে ভালোবাসে। এদের এই সকল গেমস দেখে কোনো কোনো সময় মনে হয় যে এরা এতে আসক্ত হয়ে গেছে।

ক. স্মার্টহোম কী?

খ. কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সংক্ষেপে লিখ।

গ. উদ্দীপকে বর্ণিত প্রযুক্তির প্রয়োগে গেমসকে শিক্ষামূলক হাতিয়ার হিসাবে ব্যবহার করা যায়?

ঘ. উদ্দীপকে বর্ণিত মিফতাহ এবং মিসবাহ কর্মকাণ্ডের ফলে সৃষ্ট নেতিবাচক দিকগুলো সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত কর।

মুজিবুর স্যার
Views: 88Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বাংলাদেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান “এসএমই ফাউন্ডেশন" কাজ করছে। উক্ত প্রতিষ্ঠানের অভ্যর্থনা ডেস্কের পরে অফিসের ভিতরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার জন্য প্রধান গেইটে বায়োমেট্রিক্স অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম ব্যবস্থা বসানো আছে। এখানে আঙ্গুলের হাপ ও আইডি কার্ড পরীক্ষা করা ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারে না বা ভিতর থেকে বাহিরেও যেতে পারে না।

ক. অফিস অটোমেশন কী?

খ. হ্যাকিংয়ের ফলে সম্ভাব্য ২টি ক্ষতির বর্ণনা দাও।

গ. প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার জন্য উদ্দীপকে বর্ণিত সিস্টেম তোমার কলেজে বাস্তবায়ন করার জন্য কি কি করা প্রয়োজন?

ঘ. প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার জন্য বায়োমেট্রিক্স সিস্টেম নির্ভরযোগ্য। উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

মুজিবুর স্যার
Views: 798Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সরকার সারাদেশে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র চালু করেছে। এই সকল স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা সাধারণ চিকিৎসা সেবা নিতে পারে। তবে এখানে কোন জটিল বিষয়ের চিকিৎসা সুযোগ নেই বললেই চলে। সরকার এই সকল কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে টেলিমেডিসিন সেবা চালু করছে। ফলে কেন্দ্রে অবস্থান করেই রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা গ্রহণ করতে পারছে।

ক. ডিজিটাল কনভারজেন্স কী?

খ. ক্রায়োসার্জারিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ লিখ।

গ. কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে উদ্দীপকে বর্ণিত সেবা চালু করা হলে কী কী সুবিধা রোগীরা পেতে পারে?

ঘ. কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে উদ্দীপকে বর্ণিত সেবা চালু করতে হলে কী কী করণীয় বলে তোমার মনে হয়? সে বিষয়ে তোমার মতামত ব্যক্ত কর।

মুজিবুর স্যার
Views: 365Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রহিম শেখ গ্রাম থেকে ঢাকা আসে। সেখানে তার বন্ধু করিম তাকে নিয়ে “ক” স্থানে যায়। সেখানে প্রবেশের জন্য দরজা খুলতে আঙ্গুল ব্যবহৃত হয়। এর পর তারা "খ" স্থানে গিয়ে দেখল, সেখানে প্রবেশের জন্য চোখ ব্যবহৃত হয়। অতপর তারা "গ" স্থানে। গমন করে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পড়ে অনেকক্ষণ উভয়ই গাড়ী 'ড্রাইভিং করে আনন্দ উপভোগ করে।

ক. তথ্য প্রযুক্তি কী?

খ: তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে "গ" স্থানে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে “ক” ও “খ” এর মধ্যে কোন প্রযুক্তি অধিকতর ব্যবহৃত হচ্ছে- বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।

মুজিবুর স্যার
Views: 743Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ডাঃ ফারিহা শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ক. হ্যাকিং কী?

খ. “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে”- ব্যাখ্যা করো।

গ. ডাঃ ফারিহা কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? ব্যাখ্যা করো।

ঘ. ডাঃ ফারিহার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যহিক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা কর।

মুজিবুর স্যার
Views: 822Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

নিচের উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: মাশা ও নাতাশা দুই জমজ বোন। তাদের দুই বোনের মধ্যে এতই মিল যে অনেক সময় তাদের মা-বাবাও আলাদা করতে পারেন না তাদেরকে। কিন্তু যখন সিকিউরিটি স্ক্যানে দুজনের চোখের মধ্যকার দূরত্ব পরিমাপ করা হলো তখন খুব সহজেই দু'জনকে আলাদাভাবে সনাক্ত করা গেল। আবার দু'বোনই বিনোদনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর কৃত্রিম পরিবেশ পছন্দ করে।

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?

খ. শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব' ব্যাখ্যা করুন।

গ. উদ্দীপকে উল্লেখিত বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিটি বর্ণনা করুন।

ঘ. উদ্দীপকের মাশা ও নাতাশাকে সনাক্তকরণের পদ্ধতিটি কি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? আপনার বিস্তারিত মতামত তুলে ধরুন।

মুজিবুর স্যার
Views: 128Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

সুস্মিতা বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরি করেন। যে, প্রতিষ্ঠানে রয়েছে বিশেষ প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশ রোধ করার জন্য এর মূল গেটে আঙুলের ছাপ দ্বারা পরিচয় নিশ্চিত করা হয়। এ প্রতিষ্ঠানে তৈরিকৃত অতিক্ষুদ্র ডিভাইস মহাকাশে যানে ব্যবহৃত হয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে।

ক. ফিশিং কী?

খ. প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মহাকাশ গবেষণা কেন্দ্রের মূল গেটে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ব্যবহৃত অতিক্ষুদ্র ডিভাইসের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা মূল্যায়ন করো।

ফরহাদ স্যার
Views: 437Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

বৰ্তমান চিকিৎসাব্যবস্থায় বয়স্ক রোগীদের অপারেশন বা রেডিওথেরাপি দেওয়া সম্ভব নয়। এসব রোগীর ক্ষেত্রে নতুন একটি চিকিৎসাপদ্ধতির সাহায্যে সহজেই, কম খরচে চিকিৎসা করা সম্ভব হচ্ছে। এই চিকিৎসার সাহায্যে ত্বকের টিউমার, তিল, আঁচিল, ক্যান্সারের চিকিৎসা করা হয়।

ক. বায়োমেট্রিক্স কী?

খ. বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে প্রাপ্ত সুবিধাসমূহ লেখ।

গ. উদ্দীপকে উল্লেখিত নতুন চিকিৎসা পদ্ধতির সুবধিাসমূহ আলোচনা করো।

ঘ. আধুনিক চিকিৎসায় উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো।

ফরহাদ স্যার
Views: 25Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

রাঁখি সাভারের একটি পার্মেন্টসে চাকরি করে। প্রতি মাসে বেতন পেয়ে নিজের খরচের টাকা হাতে রেখে বাকি টাকা গ্রামের বাড়িতে তার বাবার নিকট দেশের সর্বাপেক্ষা প্রাচীন রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠায়। কিন্তু প্রতি মাসেই তার বাবা প্রেরিত টাকা দেরিতে পাওয়ার অভিযোগ করায় রাখি আধুনিক পদ্ধতিতে টাকা পাঠানোর চিন্তাভাবনা করছে।

ক. আউটসোর্সিং কী?

খ. প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে রাখি তার বাবার নিকট টাকা পাঠাতে প্রথমে কোন পদ্ধতি ব্যবহার করেছিল? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে বর্তমানে যে মাধ্যমে রাখি টাকা পাঠানোর চিন্তা করেছে, তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

ফরহাদ স্যার
Views: 848Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

দৃশ্যকল্প-১: মাটি ও মানুষ একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান, যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয়ে থাকে। কৃষিসহ বিভিন্ন খাতের উন্নয়নে এ অনুষ্ঠানটি বিশেষ ভূমিকা রেখেছে। কৃষিজাত দ্রব্য ও ফসল উৎপাদনের ক্ষেত্রেও অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

দৃশ্যকল্প-২: বিগত কয়েক বছরে আমাদের দেশে উড়োজাহাজের পাইলট প্রশিক্ষণের সময়ে অনেকের মৃত্যু হয়েছে, যা আধুনিক প্রযুক্তির সময়ে আদৌ কাম্য নয়।

ক. RFID কী?

খ. ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীকে ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করেছে— ব্যাখ্যা করো।

গ. দৃশ্যকল্প-১ এর বাস্তবায়নে কোন ধরনের প্রযুক্তির প্রভাব পরিলক্ষিত হয় তা বর্ণনা করো।

ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিকারে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে- যুক্তিসহ মতামত দাও।

ফরহাদ স্যার
Views: 27Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

জারা তার স্কুলে প্রবেশের সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার উপস্থিতি নিশ্চিত করে। এতে করে কোনো কোনো সময় তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কখনো কখনো কারিগরি ত্রুটির কারণে ফিঙ্গারপ্রিন্ট দিলেও উপস্থিতি নিশ্চিত সিগন্যাল পাওয়া যায় না। সে ক্ষেত্রে বারবার চেষ্টা করতে হয়, যা অন্যের জন্য বিরক্তির কারণ হয়।

ক. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কী?

খ. আউটসোর্সিং ও ফ্রিল্যান্সারের মধ্যে পার্থক্য কী?

গ. উদ্দীপকের আলোকে জারার ফিঙ্গারপ্রিন্ট প্রদান বিষয়টি প্রযুক্তিগতভাবে কীভাবে তাকে চিহ্নিত করে তা লেখ।

ঘ. উপস্থিতি নিশ্চিত হওয়ার বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে কী ধরনের পদক্ষেপ নিলে সমাধান পাওয়া যাবে সে বিষয়ে তুলনামূলক মতামত দাও।

ফরহাদ স্যার
Views: 292Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

আমাদের দেশ প্রতিবছর অসংখ্য মানুষের অপমৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হলো অদক্ষ চলক দিয়ে গাড়ি চালানো। সরকারি পর্যায়ে কিছু প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যারা কিছুটা মান নিয়ন্ত্রণ করে। কিন্তু বেসরকারি পর্যায়ে সঠিক মান নিয়ন্ত্রণ হয় না বললেই চলে। উন্নত বিশ্বে এ সকল সমস্যার সমাধান অনেকটা সম্ভব হয়েছে সিমুলেশন প্রযুক্তির ব্যবহারের ফলে।

ক. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?

খ. পাটের জীবনরহস্য উন্মোচিত হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত সড়ক দুর্ঘটনা সহনীয় পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে কোন ধরনের প্রযুক্তির ব্যবহার যথাযথ হবে।

ঘ. তুমি কি মনে করো কেবল সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ সম্ভব— যুক্তিসহ মতামত দাও।

ফরহাদ স্যার
Views: 230Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

জারা তার অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য বিভিন্ন লাইব্রেরি ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট হতে লেখা, উদ্ধৃতি ও ছবি ডাউনলোড করে। এ সকল উপাদান কিছুটা পরিবর্তন করে এবং কোনো কোনো ক্ষেত্রে হুবহু উপাদানগুলো সে তার অ্যাসাইনমেন্টে সংযোজন করে। শিক্ষক তার অ্যাসাইনমেন্টটি মূল্যায়নকালে কিছু ত্রুটি দেখতে পান, যা এক ধরনের অপরাধের আওতায় পড়ে বিধায় তার অ্যাসাইনমেন্টটি গৃহীত হয় না।

ক. ব্লগ কী?

খ. আইসিটি শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য অর্থ উপার্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়েছে- ব্যাখ্যা করো।

গ. জারার কাজটি কোন ধরনের অপরাধের আওতায় পড়ে এবং কেন শিক্ষক কর্তৃক তার কাজটি গৃহীত হয় না।

ঘ. উদ্দীপকে উল্লিখিত অপরাধ যাতে আর না হয় সেজন্য শিক্ষক জারাকে কী ধরনের পরামর্শ দিতে পারতেন তা বিশ্লেষণসহ সুপারিশ করো।

ফরহাদ স্যার
Views: 54Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

অবৈধ ও অনিবন্ধিত SIM ব্যবহার দেশ ও জাতির জন্য ক্ষতিকর। বর্তমানে বিশেষ করে মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক অপরাধ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত SIM এর সঠিক মালিকানা সনাক্ত না করার কারণে অপরাধের সাথে জড়িত দায়ী ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বায়োমেট্রিক্স পদ্ধতিতে SIM নিবন্ধন করার প্রক্রিয়া শুরু করেছে।

ক. ই-মেইল কী?

খ. সড়ক দুর্ঘটনা রোধকল্পে ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতিতে ড্রাইভিং প্রশিক্ষণ যথাযথ হয়ে থাকে— ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত বায়োমেট্রিক্স পদ্ধতিতে SIM নিবন্ধন কোন পদ্ধতিতে করা হচ্ছে তা প্রক্রিয়া লেখো।

ঘ. সামাজিক অপরাধ কমিয়ে আনতে বায়োমেট্রিক্স পদ্ধতি যথাযথ ভূমিকা রাখতে পারে- বিশ্লেষণপূর্বক মতামত দাও।

ফরহাদ স্যার
Views: 54Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

ডা. মতিন তার চেম্বারে প্রবেশের সময় দরজার বাটনে বৃদ্ধাঙ্গুল রাখলে দরজা খুলে যায়। তার বন্ধু বিজ্ঞানী মি. সজল ল্যাবে প্রবেশের সময় সেন্সরের দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে যায়। অতঃপর একদিন তারা দুজনে বাড়িতে বসে বিশেষ এক ধরনের হেলমেট ও চশমা পরে গাড়ি ছাড়াই ড্রাইভিং-এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

ক. প্লেজিয়ারিজম কী?

খ. কৃত্রিম বুদ্ধিমতার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপক অনুসারে বাড়িতে ব্যবহৃত প্রযুরিটি ব্যাখ্যা করো।

ঘ. চেম্বারে ও ল্যাবে প্রবেশের প্রক্রিয়াঘয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত এবং কেন? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

ফরহাদ স্যার
Views: 617Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

জুয়েল তার মামার সাথে নভোথিয়েটারে গেল। সেখানে সে মহাকাশ ভ্রমণের অনুভূতি উপভোগ করল। জুয়েল তার মামাকে জিজ্ঞেস করল কীভাবে এই ধরনের পরিবেশ তৈরি করা সম্ভব? জবাবে মামা বললেন একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের পরিবেশ তৈরি করা যায় যা আমাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।

ক. টেলিমেডিসিন কী?

খ. ই-কমার্স পণ্যের ক্রয়-বিক্রয়কে সহজ করেছে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কী প্রযুক্তি বর্ণিত হয়েছে ব্যাখ্যা করো।

ঘ. উল্লেখিত প্রযুক্তি প্রাত্যহিক জীবনে কীভাবে প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করো।

ফরহাদ স্যার
Views: 875Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ICTঅধ্যায়-০১ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
All Topics
View

শোভনের কলেজের প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষক সকলকে কলেজের নিয়মকানুন মেনে চলার জন্য বলে দিলেন এবং তিনি আরও বললেন, অত্র কলেজের প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রবেশপথে একটি যন্ত্রের ওপর হাত রেখে প্রবেশ করতে হবে। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি বিশেষভাবে নিয়ন্ত্রণ করা যাবে এবং অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের নিকট স্বয়ংক্রিয়ভাবে খুদেবার্তা চলে যাবে।

ক. ই-লার্নিং কী?

খ. 'ভার্চুয়াল জগৎ এবং বাস্তব জগৎ সম্পূর্ণ আলাদা'- ব্যাখ্যা করো।

গ. শোভনের কলেজের প্রবেশ পথের যন্ত্রটিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখিত প্রযুক্তি কতটুকু কার্যকর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

ফরহাদ স্যার
Views: 227Answers: 0Bookmarks: 0Asked to solve: 0