Questions in this chapter

HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

হাসি ও খুশি দুই বোন। হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে ১০% সুদে এবং খুশি সুরমা ব্যাংকে বছরের শেষে ১২.৫% সুদে ১০,০০০ টাকা করে জমা দেয়।

ক. বার্ষিক বৃত্তি কী?

খ. সাধারণ বার্ষিক বৃত্তি এবং অগ্রিম বার্ষিক বৃত্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের হাসি মেয়াদন্তে কত টাকা পাবেন?

ঘ. উদ্দীপকের আলোকে মেয়াদান্তে কে বেশী টাকা পাবেন? গাণিতিক সমাধান করে মতামত পেশ করো।

MSB_2021
Views: 668Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব রমজান আলী আলফা ব্যাংক থেকে ১৪% সুদে ২৫,০০০ টাকা ঋণ গ্রহণ করেছিলেন যা সুদাসলে সমান ৪টি বার্ষিক কিস্তিতে পরিশোধিত হয়েছিল।

ক. অর্থের সময়মূল্য কী?

খ. “অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের তুলনায় অধিক পছন্দনীয়।”—কেন?

গ. বার্ষিক ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো।

ঘ. কিস্তির টাকা প্রতি বছরের শুরুতে পরিশোধ করলে ঋণের কিস্তির পরিমাণ কত হবে তা নির্ণয়পূর্বক ঋণ পরিশোধ তালিকা তৈরি করো।

MSB_2021
Views: 339Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

মিসেস জেমিমা ১৫,০০,০০০ টাকা ব্যাংকে বিনিয়োগ করতে চান। তার বড় ভাই মিঃ গফুর তাকে ডেলটা ব্যাংকে উক্ত টাকা বিনিয়োগের পরামর্শ দেন যেখান থেকে ৬ বছরে ২০,০০,০০০ টাকা পাবেন। কিন্তু গামা ব্যাংকে বিনিয়োগ করলে ৫ বছরে ১৮,০০,০০ টাকা পাবেন। ক. বিধি-৬৯ কী? খ. নামিক ও কার্যকরী সুদের হার কখন এক হয়? গ. উদ্দীপকের আলোকে ডেলটা ব্যাংকের প্রদত্ত সুদের হার নির্ণয় করো ৷ ঘ. মিসেস জেমিমার জন্য উদ্দীপকে উল্লিখিত কোন ব্যাংকে বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে বলে তুমি মনে করো।

MSB_2021
Views: 676Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব রহমান একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। মেয়ের বিবাহ খরচ নির্বাহে তার নগদ ২,০০,০০০ টাকা প্রয়োজন। এ ব্যাপারে X ব্যাংকের সাথে যোগাযোগ করলে ব্যাংক তাকে আগামী ৮ বছর যাবৎ প্রত্যেক বছরের শুরুতে নির্দিষ্ট পরিমাণ কিস্তি পরিশোধের শর্তে ১০% বার্ষিক সুদে টাকা দিতে রাজি হয়। জনাব রহমান তার সাংসারিক খরচ নির্বাহের পর বার্ষিক সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত পরিশোধ করতে পারবেন। ক. সময় রেখা কী? খ. বিলম্বিত বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. X ব্যাংক প্রতিমাসে চক্রবৃদ্ধিকরণ করলে কার্যকরী সুদের হার কত হবে তা নির্ণয় করো। ঘ. জনাব রহমান কি X ব্যাংক থেকে ঋণ পেতে সক্ষম হবেন? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।

RB_2021
Views: 193Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব রফিকের একটি ল্যাপটপ ক্রয়ের জন্য ৭০,০০০ টাকা প্রয়োজন। ব্যাংকে যোগাযোগ করলে তিস্তা ব্যাংক ১০% সুদে প্রতি বছরের শুরুতে নির্দিষ্ট পরিমাণ কিস্তি প্রদানের শর্তে ৪ বছরের জন্য ঋণ প্রদানে রাজি হয়। অন্যদিকে, তিতাস ব্যাংক ৪ বছর পর একত্রে ৮০,০০০ টাকা পরিশোধের শর্তে রাজি হয়।

ক. বার্ষিক বৃত্তি কী?

খ. “সুদ ও মুনাফা একই অর্থ বহন করে না”— ব্যাখ্যা করো।

গ. তিস্তা ব্যাংকের কিস্তির পরিমাণ নির্ণয় করো।

ঘ. জনাব রফিকের জন্য কোন ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করা উচিত বলে তুমি মনে করো? মতামতের সপক্ষে যুক্তি দাও।

RB_2021
Views: 510Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব মামুন ৪ বছর পর ৭৪,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয়ের চিন্তাভাবনা করছেন। এজন্য তিনি আগামী ৪ বছর ধরে প্রত্যেক বছরের শেষে যথাক্রমে ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ১৫,০০০ টাকা ও ২০,০০০ টাকা জমা রাখার সিদ্ধান্ত নিলেন। ব্যাংক চক্রবৃদ্ধি সুদের হার ১০%। অপরদিকে জনাব রাকিব ৫ বছর পর ৬০,০০০ টাকা দামের একটি ল্যাপটপ ক্রয়ের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে চান। বার্ষিক সুদের হার ১০%।

ক. মুদ্রাস্ফীতি কী?

খ. ইজারা অর্থায়নে অর্থের সময়মূল্যের প্রয়োগ হয় কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব রাকিবকে ব্যাংকে প্রতি বছর কত টাকা জম্ন রাখতে হবে তা নির্ণয় করো।

ঘ. তুমি কি মনে করো জনাব মামুনের সিদ্ধান্ত যৌক্তিক? মতামতটি বিশ্লেষণ করো।

RB_2021
Views: 177Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

সালমা একটি ল্যাপটপ ক্রয়ের চিন্তা-ভাবনা করছেন। ল্যাপটপটি ক্রয় করতে নগদ ৯০,০০০ টাকা প্রয়োজন। সালমা ল্যাপটপ ক্রয়ের জন্য দুটি বিকল্পের কথা ভাবছেন। প্রথম বিকল্প হলো সম্পূর্ণ নগদে পরিশোধ করে দেওয়া, দ্বিতীয় বিকল্প হলো ৫০% নগদে এবং বাকি টাকা বার্ষিক ৪,৫০০ টাকা কিস্তিতে ১০ বছরে পরিশোধ করে দেওয়া। এক্ষেত্রে সালমার সুযোগ ব্যয় ১২%। ক. কার্যকরী সুদের হার কী? খ. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যের উপর কী প্রভাব পড়ে? গ. উদ্দীপকে উল্লিখিত সালমা যে বার্ষিক কিস্তি প্রদান করবেন তার বর্তমান মূল্য কত? ঘ. সালমার কোন বিকল্পটি গ্রহণ করা উচিত এবং কেন?

DiB_2021
Views: 849Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব সেরাজুল একটি বাড়ি করতে চান। বর্তমানে বাড়িটি তৈরি করতে ৭০ লক্ষ টাকা প্রয়োজন। তার হাতে বর্তমানে ৩০ লক্ষ টাকা আছে। অর্থের ঘাটতির কথা চিন্তা করে তিনি TRUST ব্যাংকে ৩০ লক্ষ টাকা ১০% সুদে জমা রাখলেন। উদ্দেশ্য ৭ বছর পর তিনি বাড়িটি করবেন। অতীত অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া হচ্ছে বাড়ি তৈরির নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির সাধারণ হার ৫%।

ক. অর্থের বর্তমান মূল্য কী?

খ. চক্রবৃদ্ধিকরণ বলতে কী বোঝায়?

গ. ৭ বছর পর বাড়িটি তেরি করতে কত টাকা খরচে হবে?

ঘ. জনাব সেরাজুল কি জমাকৃত টাকা দিয়ে বাড়ি তৈরি করতে পারবেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

DiB_2021
Views: 554Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব করিম প্রতি মাসে ২,০০০ টাকা জমার ভিত্তিতে ৫ বছর মেয়াদি একটি ব্যাংকে বিশেষ সঞ্চয়ী হিসাব খোলেন। ব্যাংক ১০% সুদ দিবে। ক. সুযোগ ব্যয় কী? খ. অর্থের সময়মূল্য বলতে কী বোঝায়? গ. জনাব করিম ৫ বছর পর ব্যাংক থেকে কত টাকা পাবেন? নির্ণয় করো। ঘ. যদি সুদের হার ২% বৃদ্ধি পায় তাহলে মেয়াদ শেষে জনাব করিম কত টাকা পাবেন? বিশ্লেষণ করো।

CB_2021
Views: 462Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

আরহান লটারীতে বিজয়ী হয়ে ২০ লক্ষ টাকা পেল । এ টাকা অলসভাবে ফেলে না রেখে সে ব্যাংকে রাখতে চায়। তাই আরহান ২০ লক্ষ টাকা ব্যাংকে স্থায়ী হিসাবে জমা রাখতে চায়। সে জানতে পারলো, যমুনা ব্যাংক লি. ১২% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে এবং এবি ব্যাংক লি. ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। ক. “বিধি-৭২” কী? খ. সাধারণ বার্ষিক বৃত্তি বলতে কী বোঝ? গ. যমুনা ব্যাংক লি. হতে ১০ বছর পর আরহান কত টাকা পাবে তা নির্ণয় করো। ঘ. তোমার মতে, আরহানের কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত? মতামত দাও।

DiB_2021
Views: 677Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব রহিম ব্যাংক থেকে বার্ষিক ১০% হার সুদে ১০,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। আগামী ৫ বছর প্রতি বছরের শেষে তিনি ঋণের কিস্তি পরিশোধ করবেন।

ক. চক্রবৃদ্ধিকরণ কী?

খ. ঋণ পরিশোধ সূচি বলতে কী বোঝায়?

গ. জনাব রহিমের ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো ।

ঘ. প্রতি বছরের শুরুতে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণে কী প্রভাব পড়বে? তোমার মতামত দাও।

CB_2021
Views: 460Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

সাকিন উত্তরা ব্যাংকে বছরের শুরুতে ৮% সুদে এবং সিয়ান জনতা ব্যাংকে বছরের শেষে ১০% সুদে ৫,০০০ টাকা করে ১০ বছর জমা করেন।

ক. বিধি '৬৯' কী?

খ. বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের সাকিন মেয়াদ শেষে কত টাকা পাবেন?

ঘ. উদ্দীপকের আলোকে মেয়াদ শেষে কে বেশি টাকা পাবেন? বিশ্লেষণ করে দেখাও৷

CB_2021
Views: 782Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব কামাল পূবালী ব্যাংকে একটি সঞ্চয়ী স্কীমে ১০% সুদে আগামী ১০ বছর পর্যন্ত প্রত্যেক বছর শেষে ১০,০০০ টাকা করে জমা রাখার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, তার বন্ধু হোসেন সোনালী ব্যাংকে ৮% ত্রৈমাসিক সুদে ১০ বছরের জন্য ১,৩০,০০০ টাকা এককালীন জমা করেন।

ক. বিধি-৭২ কী?

খ. “চক্রবৃদ্ধির সংখ্যা অর্থের ভবিষ্যৎ মূল্যকে প্রভাবিত করে”-ব্যাখ্যা করো।

গ. সোনালী ব্যাংকের কার্যকরী সুদের হার নির্ণয় করো।

ঘ. ১০ বছর পর কে বেশি অর্থ পাবেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 859Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

ছোটন তার বাবার কাছে একটি মোটরসাইকেল চাইলো। তার বাবা তাকে ৩ বছর পর মোটরসাইকেল কিনে দেয়ার অঙ্গীকার করেন এবং এই লক্ষ্যে ১০% সুদে একটি ব্যাংকে প্রতিমাসের শুরুতে টাকা জমা করতে চান। ৩ বছর পর মোটরসাইকেল কিনতে ১,৫০,০০০ টাকার প্রয়োজন হবে। ছোটন মাত্র একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। তার কলেজে যাতায়াত বাবদ আগামী ২ বছর পর্যন্ত প্রতি মাসে ৮০০ টাকা খরচ হবে। তার বাবা মিতব্যয়িতার কথা চিন্তা করে তাকে ১৬,০০০ টাকা দিয়ে একটি বাই-সাইকেল কিনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ক. বিলম্বিত বার্ষিক বৃত্তি কী?

খ. “প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে অর্থের সময়মূল্য বিবেচনা করা অপরিহার্য”- ব্যাখ্যা করো।

গ. মোটরসাইকেল কেনার জন্য ছোটনের বাবাকে প্রতি মাসের শুরুতে কত টাকা করে ব্যাংকে জমা করতে হবে?

ঘ. প্রত্যাশিত আয়ের হার ১২% ধরে ছোটনের বাবার মিতব্যয়িতার সিদ্ধান্তটি মূল্যায়ন করো।

ChB_2021
Views: 547Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

শাখাওয়াত সাহেব ৫ বছর পর একটি বাড়ি নির্মাণ করতে চান। এ জন্য ৫ বছর পর তার ২০,০০,০০০ টাকা প্রয়োজন। তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন। সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক তাকে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে ১২% সুদে ২৫,০০০ টাকা করে জমা করবেন। দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী প্রতি মাসের শেষে ১১% সুদে ২৬,০০০ টাকা করে জমা করবেন। তৃতীয় প্রস্তাব অনুযায়ী এককালীন ১০,০০,০০০ টাকা জমা রাখলে ৫ বছর পর ২০,০০,০০০ টাকা পাবেন। ক. বাট্টাকরণ কী? খ. সাধারণ বৃত্তির তুলনায় অগ্রিম বৃত্তির ক্ষেত্রে অর্থের ভবিষ্যৎ মূল্য বেশি হয়— ব্যাখ্যা করো। গ. তৃতীয় বিকল্প অনুযায়ী সুদের হার নির্ণয় করো। ঘ. শাখাওয়াত সাহেব কোন বিকল্পটি গ্রহণ করে বাড়ি নির্মাণে অধিকতার লাভবান হবেন? তোমার মতামত বিশ্লেষণ করো।

ChB_2021
Views: 144Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব আনিছুর রহমান একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন। সদ্য তিনি অবসরে যান। অবসরে যাওয়ার কারণে তিনি কল্যাণ তহবিল ও অবসরকালীন ভাতাস্বরূপ সর্বমোট ৫০,০০,০০০ টাকা পেয়েছেন। জনাব আনিছুর রহমান ঐ টাকা ৫ বছরের জন্য 'সোনার বাংলা' ব্যাংকে জমা রাখলে ১০% হারে সুদ পাবেন, যা মাসিক গণনা করা হবে। ঐ একই সময়ের জন্য ‘করতোয়া ব্যাংকে' জমা রাখলে ১২% হারে সুদ পাবেন, যা ত্রৈমাসিক গণনা করা হবে। সুদ নির্ণয়ের ক্ষেত্রে সময়ের তারতম্যের কারণে জনাব আনিছুর কোথায় টাকা জমা রাখলে বেশি লাভবান হবেন তা নিয়ে চিন্তিত। ক. বার্ষিক বৃত্তি কী? খ. নামিক সুদ ও কার্যকরী সুদ এক নয় কেন? ব্যাখ্যা করো। গ. ‘সোনার বাংলা' ব্যাংকে জনাব আনিছুর রহমান বিনিয়োগ কররে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে? নির্ণয় করো। ঘ. উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে জনাব আনিছুর রহমানের কোনটিতে বিনিয়োগ লাভজনক হবে? গাণিতিক বিশ্লেষণ করো।

SB_2021
Views: 264Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব শফিক সাহেব একজন ব্যবসায়ী। ব্যবসায়ের কারণে তিনি বার্ষিক ১০% হার সুদে ‘তিস্তা ব্যাংক' থেকে ১০,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। যা পরবর্তী ৫ বছরে প্রত্যেক বছরের শেষে কিস্তি আকারে পরিশোধ করতে হবে।

ক. অগ্রিম বৃত্তি কী?

খ. ঋণ সূচি বলতে কী বোঝ?

গ. ঋণের কিস্তির পরিমাণ কত? নির্ণয় করো।

ঘ. প্রত্যেক বছরের শুরুতে কিস্তি প্রদান করলে কিস্তির পরিমাণে কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।

SB_2021
Views: 840Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব শাওন পৈত্রিক সূত্রে জমি বিক্রয়ের অংশ হিসেবে ১০,০০,০০০ টাকা পেয়েছেন। তিনি একজন ঝুঁকি বিমুখ লোক। তাই এই টাকা তিনি যেকোনো একটি ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখতে চান। তার কাছে দুটি বিকল্প আছে। 'একতা ব্যাংকে' জমা রাখলে ১২% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে এবং ‘সমতা ব্যাংকে’ জমা রাখলে ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ক. চক্রবৃদ্ধিকরণ কী? খ. অর্থের সময়মূল্য বলতে কী বোঝায়? গ. জনাব শাওন একতা ব্যাংকে বিনিয়োগ করলে মেয়াদ শেষে কত টাকা পাবেন? ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব শাওন বেশি লাভবান হবেন?

SB_2021
Views: 298Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব লোকমান সাহেব অবসর জীবনের কথা চিন্তা করে গোমতি ব্যাংকে ১১% সুদে কিছু টাকা জমা রাখতে চান। ব্যাংক তার অবসর পরবর্তী ১৬ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করবে। এক্ষেত্রে গোমতি ব্যাংক দুইটি প্রস্তাব দেয়।

প্রস্তাব: i. প্রতি বছরের শুরুতে ১৪,৫০০ টাকা প্রদান করবে।

প্রস্তাব : ii. প্রতি মাসের শেষে ১,১৮০ টাকা প্রদান করবে।

ক. বার্ষিক বৃত্তি কী?

খ. অর্থের সময় মূল্য কেন পছন্দনীয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রস্তাব : এ জনাব লোকমান সাহেবকে বর্তমানে কত টাকা গোমতি ব্যাংকে জমা রাখতে হবে?

ঘ. নগদ পছন্দের ভিত্তিতে জনাব লোকমান সাহেবের নিকট কোন প্রস্তাবটি উপযুক্ত? গাণিতিক ব্যাখ্যাসহ মন্তব্য লিখ।

JB_2021
Views: 490Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ অর্থের সময় মূল্য
All Topics
View

জনাব আকরাম প্রতি মাসের শুরুতে ৯,০০০ টাকা করে হাবিব ব্যাংকে ৯% হার সুদে ১০ বছর ধরে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে, তিনি মেঘনা ব্যাংকে ৮% দ্বি-মাসিক সুদে ৭,৫০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখেন।

ক. অর্থের সময়মূল্য কী?

খ. অর্থের সময়মূল্যের নির্ধারক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের জনাব আকরাম ১০ বছর শেষে হাবিব ব্যাংক হতে কত টাকা পাবেন?

ঘ. ১০ বছর পরে কোন ব্যাংক থেকে জনাব আকরাম বেশি অর্থা প্রাপ্ত হবেন? গাণিতিক সমাধানসহ মন্তব্য করো।

JB_2021
Views: 219Answers: 0Bookmarks: 0Asked to solve: 0