ChB_2021
শাখাওয়াত সাহেব ৫ বছর পর একটি বাড়ি নির্মাণ করতে চান। এ জন্য ৫ বছর পর তার ২০,০০,০০০ টাকা প্রয়োজন। তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন। সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক তাকে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। প্রথম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে ১২% সুদে ২৫,০০০ টাকা করে জমা করবেন। দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী প্রতি মাসের শেষে ১১% সুদে ২৬,০০০ টাকা করে জমা করবেন। তৃতীয় প্রস্তাব অনুযায়ী এককালীন ১০,০০,০০০ টাকা জমা রাখলে ৫ বছর পর ২০,০০,০০০ টাকা পাবেন। ক. বাট্টাকরণ কী? খ. সাধারণ বৃত্তির তুলনায় অগ্রিম বৃত্তির ক্ষেত্রে অর্থের ভবিষ্যৎ মূল্য বেশি হয়— ব্যাখ্যা করো। গ. তৃতীয় বিকল্প অনুযায়ী সুদের হার নির্ণয় করো। ঘ. শাখাওয়াত সাহেব কোন বিকল্পটি গ্রহণ করে বাড়ি নির্মাণে অধিকতার লাভবান হবেন? তোমার মতামত বিশ্লেষণ করো।
Loading answers...