Questions in this chapter
জনাব সরোয়ার একজন কৃষক যার কাছে ২,০০,০০০ টাকা, রয়েছে। তিনি একটি মৎস্য প্রকল্পে বিনিয়োগ করতে চান যা থেকে আগামী ৫ বছর যথাক্রমে ৪০,০০০ টাকা, ৫৬,০০০ টাকা, ৪২,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ৮০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, তার বন্ধু তাকে পরামর্শ দেয় পোল্ট্রি ফার্মের ব্যবসায় করতে যা হতে আগামী ৫ বছর প্রতি বছর শেষে ৫০,০০০ টাকা করে পাওয়া যাবে প্রত্যাশিত আয়ের হার ১০%। ক. সরল সুদ কী? খ. বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য বেশি হয়— ব্যাখ্যা করো। গ. জনাব, সরোয়ারের মৎস্য প্রকল্প থেকে নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য নির্ণয় করো। ঘ. জনাব সরোয়ারের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত? ব্যাখ্যা করো।
জনাব সুমন একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকে দেখছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে তিনি বার্ষিক ৫০,০০০ টাকা করে ১২% হারে ১০ বছর মেয়াদি একটি ডিপিএস করেন। তার স্বপ্নের ব্যবসায়টি চালু করার জন্য ১০,০০,০০০ টাকা প্রয়োজন। ক. সাধারণ বার্ষিকী কী? খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝায়? গ. ১০ বছর পরে সুমন কত টাকা ডিপিএস থেকে পেয়েছিলেন? ঘ. উদ্দীপকের আলোকে ব্যবসায় আরম্ভের জন্য সুমনের বার্ষিক কত টাকা ডিপিএস হিসেবে জমানো উচিত? বিশ্লেষণ করো।
জনাব সেলিম অবসর গ্রহণের পর ৮,০০,০০০ টাকা পান। তিনি উক্ত অর্থ ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তার কাছে দুটি বিকল্প রয়েছে। সোনালী ব্যাংক ১২% সরল সুদে ও রূপালী ব্যাংক ১০% চক্রবৃদ্ধি সুদ প্রদানে আগ্রহী। ব্যাংক ছাড়াও এলিকো বিমা কোম্পানি ৫ বছর শেষে ১২,০০,০০০ টাকা প্রাপ্তির একটি বিকল্প প্রস্তাব তার কাছে রয়েছে। ক. 'বিধি ৭২' কী? খ. অর্থের সময়মূল্য কেন পছন্দনীয়? ব্যাখ্যা করো। গ. জনাব সেলিম রূপালী ব্যাংক থেকে ৫ বছর পর কত টাকা পাবেন? ঘ. উদ্দীপকের কোন বিকল্পটি জনাব সেলিমের গ্রহণ করা উচিত? ব্যাখ্যা করো।
জনাব আল আমিন-এর জুস প্রস্তুতকরণ ব্যবসায়ের জন্য ২০ লক্ষ টাকা প্রয়োজন। তিনি নিজস্ব তহবিল থেকে ১৩ লক্ষ টাকা ও অবশিষ্ট অর্থ কর্মসংস্থান ব্যাংক থেকে ১১% সুদের হারে ৩ বছরের জন্য ঋণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। কর্মসংস্থান ব্যাংক প্রতি বছরের শুরুতে অথবা শেষে কিস্তি নিয়ে থাকে। জনাব আল আমিন কোন উপায়ে কিস্তি প্রদান করবেন তা নিয়ে চিন্তিত। উল্লেখ্য যে, প্রতি বছরের শেষে কিস্তির পরিমাণ ২,৮৬,৮৮৫ টাকা। ক. বাট্টাকরণ কী খ. চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে কার্যকরী সুদের হারের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব আল আমিন বছরের শুরুতে কিস্তি প্রদান করলে, বাৎসরিক কিস্তির পরিমাণ কত হবে? নির্ণয় করো। ঘ. “জনাব আল আমিন প্রতি বছরের শেষে ঋণের কিস্তি পরিশোধ করলে পরিশোধিত সুদের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাবে”— ঋণ পরিশোধ সূচি প্রস্তুতের ভিত্তিতে মতামত দাও।
জনাব মামুন সোনালী ব্যাংকে তিন বছর পূর্বে দ্বিগুণ হবার শর্তে ৫০,০০০ টাকা জমা রেখেছিলেন। এ বাবদ বর্তমানে তিনি ১,০০,০০০ টাকা পেয়েছেন। উক্ত টাকা তিনি ১০% সুদে ৫ বছরের জন্য জনতা ব্যাংকে জমা রাখতে চান। তার স্ত্রী উক্ত টাকা দিয়ে জমি ক্রয়ের পরামর্শ দেন যেটির মূল্য আগামী ৫ বছর পর ৬০,০০০ টাকা বৃদ্ধি পাবে। ক. কার্যকরী সুদের হার কী? খ. অর্থের সময়মূল্য ধারণা কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে সোনালী ব্যাংকের সুদের হার নির্ণয় করো। ঘ. উদ্দীপকে জনাব মামুনের কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে করো? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
কেয়া ও রেখা দুই বান্ধবী। তারা লেখাপড়া শেষ করে সম্প্রতি একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি পেয়েছেন। ভবিষ্যৎ সঞ্চয়ের কথা চিন্তা করে তারা দুই বান্ধবী যমুনা ব্যাংকে যান। ব্যাংক ব্যবস্থাপক তাদের বলেন যে, সঞ্চয়ের ওপর বছরের শুরুতে ও শেষে সুদ গণনা করা হয়। এক্ষেত্রে সুদের হারের পার্থক্য রয়েছে। কেয়া বছরের শুরুতে ৮% সুদে এবং রেখা বছরের শেষে ১০% সুদে ২৫,০০০ টাকা করে ১০ বছর ব্যাংকে জমা করেন। ক. সুযোগ ব্যয় কী? খ. সাধারণ বৃত্তি বলতে কী বোঝায়? গ. ১০ বছর পরে কেয়া কত টাকা পাবেন? ঘ. মেয়াদ শেষে কে বেশি টাকা পাবেন বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব রহমান পেনশন থেকে প্রাপ্ত ১০,০০,০০০ টাকা ১৫ বছরের জন্য ‘পদ্মা' ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক ১০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। কিন্তু জনাব রহমানের বন্ধু ‘যমুনা' ব্যাংকে টাকা জমা রাখতে পরামর্শ দেন, যেখান থেকে ১৫ বছর পর ৪ গুণ টাকা পাবেন। জনাব রহমানের সুযোগ ব্যয়ের হার ১২%। ক. ‘বিধি ৬৯' কী? খ. ঋণের কিস্তি কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো। গ. জনাব রহমানের ‘পদ্মা' ব্যাংকে জমাকৃত অর্থের কার্যকর সুদের হার নির্ণয় করো। ঘ. জনাব রহমানের বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত কি না তা গাণিতিক যুক্তিসহ উত্তর দাও।
সুজন ও সবুজ দুই ভাই মিলে একটি মৎস্য খামার করার উদ্যোগ গ্রহণ করে। উক্ত খামার করতে ১৫ লক্ষ টাকার প্রয়োজন । কিন্তু তাদের বাবা ব্যবসায় শুরু করার জন্য ১০ লক্ষ টাকা দিতে রাজি হলেন। বাকি ৫ লক্ষ টাকা ৮ বছরের জন্য মধুমতি অথবা গোমতি ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারে। মধুমতি ব্যাংক বার্ষিক ১২% চক্রবৃদ্ধি হার সুদে এবং গোমতি ব্যাংক মাসিক ১০% চক্রবৃদ্ধি হার সুদে মেয়াদ শেষে পরিশোধের কথা বলে। ক. ইক্যুইটি বাজার কী? খ. অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়? গ. মধুমতি ব্যাংক হতে ঋণ নিলে কত টাকা পরিশোধ করতে হবে? ঘ. সুজন ও সবুজ কোন ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে বেশি লাভবান হবে বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
জনাব হানিফ সোনালী ব্যাংক লি. থেকে বার্ষিক ১২% সুদে ৫,০০,০০০ টাকা ঋণ নেন। আগামী ৫ বছর প্রতি বছরের শেষে তিনি ঋণের কিস্তি পরিশোধ করবেন। ক. ভবিষ্যৎ মূল্য কী? খ. ঋণসূচি বলতে কী বোঝায়? গ. জনাব হানিফের ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো । ঘ. বছরের শুরুতে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণের ওপর কী প্রভাব পড়বে? সে সম্পর্কে তোমার মতামত দাও।
জনাব রহমান ৫,০০,০০০ টাকা ৭ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। 'ফুলজোড়' ব্যাংক তাকে ১০% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। অপরদিকে, 'ইছামতি' ব্যাংক তাকে ৮% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। ক. অর্থের সময়মূল্য কী? খ. সাধারণ বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায়? গ. মেয়াদ শেষে জনাব রহমান ফুলজোড় ব্যাংক থেকে কত টাকা পাবেন? ঘ. জনাব রহমানের কোন ব্যাংকে টাকা জমা রাখা বেশি লাভজনক হবে? ব্যাখ্যা করো।
জনাব নূরুল আলম ২০,০০,০০০ টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। সুরমা ব্যাংক তাকে ১০% চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব করলেন। অপরদিকে, 'পদ্মা ব্যাংক' তাকে ৮% মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিল। ক. সরল সুদ কী? খ. নামিক সুদ এবং কার্যকরী সুদের হার আলাদা হয় কেন? গ. জনাব নূরুল আলম সুরমা ব্যাংক থেকে কত টাকা পাবেন? ঘ. জনাব নূরুল আলম কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভবান হবেন? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
মিসেস সায়রা বানু তার সঞ্চিত ৮,০০,০০০ টাকা ব্যাংকে জমা রাখতে চান। রূপসা ব্যাংক মিসেস সায়রা বানুকে ১০ বছর পর ১৭,২৭,১৪০ টাকা প্রদানের প্রস্তাব দিল। অপরপক্ষে, কুশিয়ারা ব্যাংক ৮ বছর পর তাকে ১৫,৯৪,০৫০ টাকা প্রদানের নিশ্চয়তা দিল। ক. অগ্রিম বৃত্তি কী? খ. বাট্টার হার বৃদ্ধি পেলে কি বর্তমান মূল্য হ্রাস পায়? গ. উদ্দীপকের রূপসা ব্যাংকের সুদের হার নির্ণয় করো। ঘ. মিসেস সায়রা বানুকে তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখার পরামর্শ দিবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
জনাব তানভির গাড়ি ক্রয়ের জন্য লিজিং কোম্পানি লি. হতে ৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। ঋণের সুদের হার ১০% । তিনি আগামী ৪ বছরব্যাপী প্রতি বছর শেষে সমপরিমাণ টাকা ঋণের কিস্তি হিসেবে পরিশোধ করবেন। ক. অর্থের সময়মূল্য কী? খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? গ. জনাব তানভিরের ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো । ঘ. জনাব তানভিরের ঋণ পরিশোধ সূচি তৈরি করে বিভিন্ন বছরের সুদের পরিমাণ দেখাও।
জনাব রাকিব জমি বিক্রি করে ৫,০০,০০০ টাকা পেলেন, যা ব্যাংকে ১০ বছরের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতে পারলেন, যমুনা ব্যাংকে জমা রাখলে ৫ বছর শেষে ৭,০০,০০০ টাকা পাবেন। অন্যদিকে, সুরমা ব্যাংকে রাখলে ৪ বছর শেষে ৬,৫০,০০০ টাকা পাবেন।
ক. নগদ প্রবাহ কী?
খ. চক্রবৃদ্ধিকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে যমুনা ব্যাংকের সুদের হার নির্ণয় করো।
ঘ. জনাব রাকিবের কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত? গাণিতিক বিশ্লেষণ করো।
মিসেস সুষমা আক্তার তার পিতার নিকট হতে ৫০,০০,০০০ টাকা উপহারস্বরূপ পেলেন। উক্ত টাকা বিনিয়োগের জন্য তার নিকট দুটি বিকল্প রয়েছে। প্রথমটি পারিবারিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করা। যেখান থেকে তিনি মাসিক ৩৫,০০০ টাকা মুনাফা পাবেন এবং ৫ বছর মেয়াদপূর্তিতে ৫০,০০,০০০ টাকা সম্পূর্ণ ফেরত পাবেন। দ্বিতীয় বিকল্পটি হলো, সোনালী ব্যাংকে ৫ বছর মেয়াদি স্থায়ী আমানতে বিনিয়োগ করা। যেখান থেকে তিনি ৫ বছর পর একত্রে ৭০,০০,০০০ টাকা পাবেন। তার সুযোগ ব্যয় ৯%। ক. অর্থের সময়মূল্য কী? খ. বর্তমানে নগদ অর্থ পছন্দের কারণগুলো কী কী? গ. উদ্দীপকে উল্লিখিত সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য কত? ঘ. মিসেস সুষমার কোন বিকল্পটি গ্রহণ করা উচিত এবং কেন?
জনাব শরিফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অফিসে যাতায়াতের জন্য সে ৫ বছর পর ২,০০,০০০ টাকায় একটি মোটরসাইকেল ক্রয়ের পরিকল্পনা করছে। এজন্য সে তহবিল সঞ্চয়ের দুটি প্রকল্পের কথা ভাবছে। প্রথম বিকল্প ১০% মুনাফায় মাসিক সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা এবং দ্বিতীয়টি হলো ১,০০,০০০ টাকা বর্তমানে এককালীন ব্যাংকে গচ্ছিত রাখা, যেখান থেকে সে পাঁচ বছর পর ২,০০,০০০ টাকা পাবে। ক. কার্যকরী সুদের হার কী? খ. কখন কার্যকরী প্রকৃত সুদের হার নামিক সুদের হারের সমান হয়? ব্যাখ্যা করো। গ. প্রথম বিকল্প অনুযায়ী শরিফুলের মাসিক সঞ্চয়ের পরিমাণ কত? ঘ. জনাব শরিফুলের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।
জনাব আশরাফুল একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। কোম্পানি তার আবাসনের জন্য স্বল্পমূল্যে একটি ফ্ল্যাট প্রদানে আগ্রহী কোম্পানি তাকে দুটি বিকল্প প্রস্তাব দিল। প্রথমটি হলো ফ্ল্যাটের মূল্য বাবদ ৪,০০,০০০ টাকা করে সমান বার্ষিক কিস্তিতে ১০ বছরে পরিশোধ করা। দ্বিতীয়টি হলো ১০,০০,০০০ টাকা নগদ পরিশোধ করে অবশিষ্ট অর্থের জন্য ২,৫০,০০০ টাকা বার্ষিক কিস্তি ১০ বছর পরিশোধ করা। জনাব আশরাফুলের সুযোগ ব্যয়ের হার ৮%।
ক. বাট্টাকরণ কী?
খ. সাধারণ বার্ষিক বৃত্তির মূল্য থেকে অগ্রিম বার্ষিক বৃত্তির মূল্য বেশি হয় কেন?
গ. প্রথম বিকল্প অনুযায়ী বার্ষিক কিস্তির বর্তমান মূল্য কত?
ঘ. জনাব আশরাফুলের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত এবং কেন? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উত্তর দাও।
জনাব মাসুম ৫,০০,০০০ টাকা ৫ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। তার কাছে দুটি বিকল্প ব্যাংক আছে। শাপলা ব্যাংক বার্ষিক ১২% হারে এবং জবা ব্যাংক ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে।
ক. বার্ষিক বৃত্তি কী?
খ. অর্থের সময়মূল্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব মাসুম শাপলা ব্যাংক থেকে ৫ বছর পর কত টাকা পাবেন?
ঘ. জনাব মাসুম কোন ব্যাংকে টাকা রাখলে বেশি লাভবান .হবেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব শাহিন একটি মোটরসাইকেল কিনলেন।
১ম শর্ত: আগামী ৫ বছর প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে যার সুদের হার ১২%।
২য় শর্ত: আগামী ৫ বছর ধরে প্রতি বছরের শুরুতে ৩৭,০০০ টাকা কিস্তি পরিশোধ করতে হবে, সুদের হার ১২%।
ক. ‘৭২’ বিধি কী?
খ. বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য বেশি হয় কেন?
গ. শর্ত অনুযায়ী প্রতি মাসের শেষে কিস্তির টাকা জমা দিলে মোটর সাইকেলের দাম কত হবে?
ঘ. উদ্দীপকের আলোক জনাব শাহিনের মোটর সাইকেল ক্রয়ের
কোন শর্তটি গ্রহণ করা যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।
জনাব শাকিল তার পুরাতন গাড়ি বিক্রি করে ৫,০০,০০০ টাকা পেলেন, যা ব্যাংকে ১০ বছরের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতে পারলেন, পদ্মা ব্যাংকে জমা রাখলে ৫ বছর শেষে ৭,০০,০০০ টাকা পাবেন এবং গড়াই ব্যাংকে রাখলে ৪ বছর শেষে ৬,৫০,০০০ টাকা পাবে। ক. মিশ্র নগদ প্রবাহ কী? খ. বাট্টাকরণ পদ্ধতি ও চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংকের সুদের হার কত? ঘ. জনাব শাকিলের কোন ব্যাংকে হিসাব খোলা অধিক যুক্তিসংগত হবে বলে তুমি মনে করো? সুদের হারের ভিত্তিতে বিশ্লেষণ করো।