DiB_2021
আরহান লটারীতে বিজয়ী হয়ে ২০ লক্ষ টাকা পেল । এ টাকা অলসভাবে ফেলে না রেখে সে ব্যাংকে রাখতে চায়। তাই আরহান ২০ লক্ষ টাকা ব্যাংকে স্থায়ী হিসাবে জমা রাখতে চায়। সে জানতে পারলো, যমুনা ব্যাংক লি. ১২% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে এবং এবি ব্যাংক লি. ১০% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। ক. “বিধি-৭২” কী? খ. সাধারণ বার্ষিক বৃত্তি বলতে কী বোঝ? গ. যমুনা ব্যাংক লি. হতে ১০ বছর পর আরহান কত টাকা পাবে তা নির্ণয় করো। ঘ. তোমার মতে, আরহানের কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত? মতামত দাও।
Loading answers...